বন্ধ করুন ×হানাফি ফিকহ অনুযায়ী

যাকাত ক্যালকুলেটর

বাংলাদেশি টাকায় আপনার সম্পদ, নিসাব ও প্রদেয় যাকাত হিসাব করুন।

সম্পদ ও দেনা

যাকাতের তারিখে সম্পদের বাজারমূল্য লিখুন। গয়নায় স্বর্ণ-রুপার মূল্য ধরুন, পাথরের মূল্য বাদ দিন।

পরিশোধযোগ্য দেনা ধরুন। দীর্ঘমেয়াদি ঋণের পুরোটা বাদ দেওয়ার আগে আলেমের পরামর্শ নিন।

নিসাব ও হিজরি বছর

শুধু স্বর্ণ থাকলে ৭.৫ ভরি খাঁটি স্বর্ণের দাম ধরা হবে। নগদ, রুপা বা অন্যান্য যাকাতযোগ্য সম্পদ থাকলে ৫২.৫ ভরি খাঁটি রুপার দাম ধরা হবে।

প্রদেয় যাকাত

—

সম্পদের তথ্য দিলে ফলাফল এখানে দেখা যাবে।

মোট যাকাতযোগ্য সম্পদ
—
দেনা বাদে সম্পদ
—
প্রযোজ্য নিসাব
—
যাকাতের হার
২.৫%

হিসাব এই ব্রাউজারেই হয়। জটিল সম্পদ বা দেনার ক্ষেত্রে আলেমের পরামর্শ নিন।

দাওয়াতে ইসলামী · ফয়যানে যাকাত
SeekersGuidance · হানাফি যাকাত নির্দেশিকা

বন্ধ করুন ×

সদকায়ে নাফিলা

ইসলামি জ্ঞান প্রচারে আপনার সহযোগিতা

কারবালা

Add caption



 কারবালা

দেওয়ান মোঃ ছাইফুদ্দিন


শুনো শুনো মুসলিম কাহিনী কি ফোরাতে

কারবালা বলে যারে হোসাইন কাঁদাতে

শির দিল তবু নত হয়নিকো ধরাতে

নবীজীর পেয়ালাতে হাশরে তরাতে৷


আলিজাদা সায়্যেদ খুনে লাল দুনিয়া

জমিনের মেঝে মোছা যাবে নাকো খুনিয়া

আসমান কেঁদে হারা ইতিহাস বুনিয়া

হায় হোসেন! রব তোলে চারদিক শুনিয়া৷


আফতাব প্রজ্জ্বল মরুবালি তপ্ত

রোদ্দুরে দেহখানি ঝলসানো ক্ষিপ্ত

উত্তাপ তাবুখানি যেন রুটি শক্ত

শত্রুর বেড়াজাল কাল অভিশপ্ত৷


শিশুদের হাহাকার নেই উপায়ান্তর

চিৎকার সরগোলে কাঁদে মরু প্রান্তর

দুগ্ধপোষ্য বাছা ইমাম আলি আসগর

জলহীন মরুভূমি জননীর অন্দর;


কোলে শিশু নিয়ে ছোটে হোসাইন বীরবর

ফোরাতে জল নিতে অঞ্জলি সরবর

চারদিকে শত্রু চক্ষু অগ্নীশ্বর

পাষণ্ড ছুঁড়ে তীর কচি শিশু বরাবর

সরাসরি বিঁধে গিয়ে ছিঁড়ে যায় অন্তর৷


ক্ষমতার লোভে পড়ে ইয়াজিদ অন্ধ

আহলে বাইতের পথ সব বন্ধ

কোণঠাসা করে হেসে গেয়ে যায় ছন্দ

জান্নাতী সরদার নিদারুণ ক্রন্দ;

বিশ্বাসঘাতকতা নেই কোনো অন্ত

আহ! ইয়াজিদি বাহিনী পাষণ্ড৷


সুবহে সাদিক বা'দ রণসাজ নির্মম

যুদ্ধের দামামা আশুরা মহররম

কেঁপে উঠেছে আজ দামেস্ক সম্ভ্রম

হোসাইন ভাইপো কাসিমের উদ্যম

কিঞ্চিৎ পানি জোটে যদি করে অতিক্রম

বারি জোটেনি তবু দিতে হয়েছে দম৷


আউয়াল শহীদ হল হাসানের আওলাদ

সকীনার চিৎকার পেল বিধবার স্বাদ৷


মেহেদির রঙমাখা হাত দুটি উজ্জ্বল

ফুলশয্যার রাত আজ শোকে বিহ্বল৷


একে একে দিল জান পরিবার-পরিজন

জিভে দিতে পারেনি একফোঁটা জলপান৷


অবশেষে হোসাইন বীরবলে সমর

চারদিকে অসুরের অসিচালনার ঝড়

অজস্র তীর-ফলা বর্ষণ মর্মর

আঘাতে প্রতিঘাতে আলিজাদা জর্জর৷


অবশেষে লুটিয়ে পড়িলেন ধরাতে

কিঞ্চিৎ আবদারে দু'রাকাত সালাতে

নত হইনি প্রভু বাতিলের আঁতাতে

সঁপে দিয়েছি জান হক পথ বাঁচাতে

আহা! মস্তক কাটা গেল সীমারের ছোরাতে৷


কান্দে ধরণী আওলাদে আলি

শহীদী কাতারে গেল নির্ভয়ে চলি

ছিল নবীজীর জবানে কত গুণাবলি

আজি ফাতেমার মাজারে খুন মাখালি৷


আফতাব কাঁদুনে রোদ্দুর ক্রন্দিত

আসমান নীলাভে রক্তে রঞ্জিত

ফোরাতের জলরাশি নিবারণ বঞ্চিত

জগতের প্রাণীকুল শোকগানে গুঞ্জিত৷


হায় হোসেন! রব তোলে কেটে যায় সারাদিন

ভাগ্যে বেঁচে যাওয়া জয়নুল আবেদিন

নির্মম পরিহাস পুত্র হোসাইন

দুশমন পুতুলে পরিণত হল দ্বীন;

আহা! নবীজীর বাণী ভুলে গিয়েছে বেদ্বীন

হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন৷


সত্য সমাগত মিথ্যা বিতাড়িত

হোসাইনি স্লোগান হৃদয়ে অঙ্কিত

ঝেরে ফেল যত আছে অশুভ কল্পিত

বুকে রাখ হিম্মত শোহাদা সঞ্চিত৷


সত্যের জাগরুক থাকে যেন নির্ভীক

কুর্নিশ নয় কভু বাতিল অধার্মিক।


অনুসারী হই যেন হোসাইনি সৈনিক


দিয়ে গেছে দীক্ষা উজ্জ্বল প্রতীক


আহলে বাইতে রাসূল সত্যের পথিক


বারেবারে স্মরি তাই কারবালা কাহিনীক৷

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান