মেডিটেশন ও ক্বলবী জিকির

 মেডিটেশন করি (যদিও কলবি জিকির এর এই পোস্ট টি রিপোস্ট)।


#কলবি_জিকিরঃ  কলবি জিকিরের সহজ অর্থ  হলো মনে মনে ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ জিকির টি করা।  নক্সবন্দিয়া  মোজাদ্দেদিয়া সিলসিলার শুরুর আমল হল এই কলবি জিকির এবং সার্বক্ষণিক আমলও এই  কলবি জিকির।  অন্যান্য সিলসিলা তে আরও পরে এই আমল টি শুরু হয়।

আত্মশুদ্ধি এবং নৈকট্য হাসিলের এই পথে কলবি জিকির টি মনে মনে হলেও,  দেহের  নির্দিষ্ট স্থানে সিংক্রোনাইজড থাকে।  বাম  স্তনের দুই আংগুল নিচে (হার্ট  বিট অনুভূত হয় যেখানে) কলবি জিকিরের স্থান।   উল্লেখ্য লতিফা সমুহের মধ্যে প্রথম লতিফা (শরীরের সুক্ষ্ম কেন্দ্র)  হল কলব।

#কলবি_জিকিরের_তিনটা_মাত্রা আছে।

#এক_খোলাদমে (দম স্বাভাবিক থাকবে) একমনে এক ধ্যানে (মুরাকাবার মত করে  স্থির হয়ে একাকী অবস্থায়) সচেতন ভাবে আল্লাহ আল্লাহ জিকির  করা এবং জিকিরের  স্পন্দন টা  বাম  স্তনের দুই আংগুল নিচে (হার্টবিট অনুভত হবার স্থানে )   মনের কান দিয়ে স্পষ্ট রুপে অনুভব করা বা শ্রবন করা । এই ভাবে জিকিরে কিছু  সময় অন্তর অন্তর আমাদের নক্সবন্দি বুজুর্গ গন একটা দোয়া পড়ার পরমর্শ  দিয়েছেন যে "হে আমার প্রভু, তুমি আমার একমাত্র উদ্দেশ্য , তুমি আমার  একমাত্র আরাধ্য, দয়া করে তুমি আমাকে তোমার মুহাব্বাত এবং মারেফাত দান করো" ।  এই দোয়াটাও মনে মনে পড়তে হবে । এবং এই দোয়া টা পড়ার সময় মন-মস্তিস্ক কে  সম্পুর্ন খালি করে দিয়ে আল্লাহর দিকে একান্তে মনোযোগী হতে হবে ।  এর পর  আবার জিকিরের স্পন্দন টা মনে মনে অনুভব করতে হবে চালু রাখতে হবে। জিহবা উলটানো থাকবে ।

 #দুই_রুদ্ধ_দোমে ইসমে জাতের জিকির আছে। এই খানে দোম টান দিয়ে রুদ্ধ রেখে ,  শ্বাস প্রশ্বাস অল্পক্ষনের জন্য বন্ধ রেখে ৩/৫/৭ বা সর্বোচ্চ ২১ বার পযন্ত  আল্লাহ আল্লাহ জিকির টি করে - আবার দম ছেড়ে দিতে হবে । খেয়াল রাখতে হবে ,  যেন কোনও অবস্থায়ই শরীরে কোনও অতিরিক্ত চাপ না পড়ে । এই জন্য অল্প অল্প করে  ( যেমন, প্রথমে ৩/৫ বার, তার কিছুক্ষন পর ৭/৯ বার, তার কিছুক্ষন পরে ১৩  বার -এই ভাবে সংখ্যা টা বাড়াতে হবে ) ।

#তিন, প্রথম এবং দ্বিতীয়   পদ্ধতি একই জায়গাতে বসে অনুশীলন করার পরে অর্থাৎ খোলাদমে কিছুক্ষন(৫/৭  মিনিট) জিকির  , রুদ্ধ দোমে কিছুক্ষন জিকির করে (এই খানে সংখ্যাটা মুখ্য-  ১০০/২০০ বার অনুশীলন করে )  ৪/৫ মিনিট পরে ,  এই তিন নম্বর স্তরে এসে শুধু  আপন কলব বা জিকিরের মাকাম বা স্থান কে পর্যবেক্ষন করা টাও আর একটি অনুশীলন। ৮ /১০ মিনিট #বিনা_প্রচেষ্টায়_কলবে_চালু_থাকা_জিকির কে অবলোকন করাই হবে তিন নং কাজ।

এখন প্রশ্ন আসবে যে, #এক_এবং_তিন এর মধ্যে পার্থক্য কি ?এক এ বা  প্রথমে  আপনি সচেতন ভাবে সক্রিয় হয়ে আপন প্রচেস্টায় ঘুমন্ত কলব এ আল্লাহ আল্লাহ  জিকির টি করছিলেন। এবং তিন বা  একদম শেষে কোনও রকম প্রচেস্টা ছাড়া সাবলীল ভাবে  (অটোমেটিক সিংক্রোণাইজড অবস্থাতে ) জিকির হবে- আপনি শুধু  মনের চোখ দিয়ে  দেখবেন- মনের কান দিয়ে শুনবেন। মনে রাখতে হবে যে, আপন প্রচেস্টা তে কলব  জারি করার ক্ষেত্রে এই তিন নং অনুশীলন অত্যান্ত ফলপ্রসু হবে ইনশা আল্লাহ।

(শেয়ার না করে,  কপি -পেস্ট এর সাহায্যে  ভালো লাগার লেখা গুলো  ছড়িয়ে দিই--ধন্যবাদ)
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান