প্রিয় নবীজি আল্লাহর নূর থেকে, সকল কিছু নবীর নূর থেকে


প্রিয় নবীজি আল্লাহর নূর থেকে, সকল কিছু নবীর নূর থেকে
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا مِنْ نُورِ اللَّهِ وَالمُؤْمِنُونَ مِنْ نوري
-“আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলেছেন: আমি আল্লাহর নূর থেকে আর মু’মীনগণ আমার নূর থেকে।” (আল্লামা ঈসমাইল হাক্বী: তাফছিরে রুহুল বয়ান, ২য় খন্ড, ৩৭১, ৪২৯ পৃ:; ৪র্থ খন্ড, ২৪১ পৃ:; মতায়েলুল মুর্সারাত র্শহে দালায়েলুল খায়রাত; গাউছে পাক: ছেররুল আছরার, ৪৯ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মুওজুয়াতুল কবীর, ৪০ পৃ:; ইমাম মোল্লা আলী: মাওজুয়াতুল কোবরা, ৭২ পৃ:; ইমাম আজলুনী: কাশফুল খাফা, ১ম খন্ড, ১৮৫ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ৯৮ পৃ:;) 

হাদিসটি উল্লেখ করে হাফিজুল হাদিস, ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎), ইমাম আজলুনী ( رَحْمَةُ الله عليه‎‎) ও ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) লিখেছেন,
وَقَالَ السَّخَاوِيُّ هُوَ عِنْدَ الدَّيْلَمِيِّ بِلَا إِسْنَادٍ عَنْ عَبْدِ بْنِ جَرَادٍ مَرْفُوعًا أَنَا مِنَ اللَّهِ وَالْمُؤْمِنُونَ مِنِّي 
-“ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: এই হাদিস ইমাম দায়লামী ( رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে সনদবিহীন এভাবে উল্লেখ করেছেন: ‘আমি আল্লাহ (নূর) হতে আর সকল কিছু আমার (নূর) হতে।”(ইমাম আজলুনী: কাশফুল খাফা, ১ম খন্ড, ১৮৬ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মওজুয়াতুল কোবরা, ৭২ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানা, ৯৮ পৃ:;)  

হাফিজুল হাদিস, ইমাম শামছুদ্দিন ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎), ইমাম মুহাম্মদ ইবনু আব্দিল্লাহ যারকাশি ( رَحْمَةُ الله عليه‎‎) ও হাফিজ ইবনু তাইমিয়া وَالْمُؤْمِنُونَ مِنِّي কথাটি প্রমাণ করার জন্য কয়েকটি রেওয়ায়েত উল্লেখ করে বলেছেন। যেমন ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) লিখেছেন,
قال شيخنا إنه كذب مختلق وقال بعض الحفاظ لا يعرف هذا اللفظ مرفوعا لكن ثبت في الكتاب والسنة أن المؤمنين بعضهم من بعض وفي السنة قوله لحي الأشعريين هم مني وأنا منهم وقوله لعلي أنت مني وأنا منك وللحسين هذا مني وأنا منه وكله صحيح 
-“আমাদের শায়েখ বলেছেন: নিশ্চয় ইহা মিথ্যা ও কল্পিত। কোন কোন হাফিজ বলেছেন, ইহা মারফুভাবে এই শব্দ গুলোকে চিনিনা, তবে ইহা কিতাবুল্লাহ ও সুন্নাহ দ্বারা ইহা প্রমাণিত। নিশ্চয় মু’মীনগণ একে অপরের সাথে সম্পৃক্ত। সুন্নাহ’র মধ্যে রয়েছে, আশআরী সম্পর্কীয় সেই বাণী, তোমরা আমার থেকে আমি তোমাদের থেকে। হযরত আলী (رضي الله عنه) সম্পর্কীয় বাণী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। হুসাইন (رضي الله عنه) সম্পর্কীয় বাণী, সে আমার থেকে আমি তাঁর থেকে। প্রত্যেকটিই ছহীহ্।”(ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, হাদিস নং ১৯০ এর ব্যাখ্যায়; ইমাম যারকাশী: আল লাআলীল মানছুরাহ ফি আহাদিছিল মাশহুরাহ, ১ম খন্ড, ১৮৯ পৃ:; ইবনে তাইমিয়া: আহাদিছুল কাছাছ, ১ম খন্ড, ৭০ পৃ:;)  

ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) অন্যান্য হাদিস থেকে দায়লামীর হাদিসটির মাআনা ছহীহ্ প্রমাণ করেছেন। এছাড়াও ইমাম দায়লামী ( رَحْمَةُ الله عليه‎‎) প্রতি আস্থা রেখে হাদিসটি গ্রহণ করা যায়, কেননা বুখারী শরীফেও এরূপ অনেক সনদবিহীন “তা’লিক হাদিস” রয়েছে যে গুলোকে মুছান্নিফের উপর নির্ভর করে গ্রহণ করা হয়। ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎)সহ অন্যান্য ইমামগণ ইমাম দায়লামীর উপর নির্ভর করেই অন্যান্য হাদিসের সাথে সাদৃশ্য বিধায় হাদিসটির মাআনা গ্রহণ করেছেন ও বয়ান করেছেন।
--------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান