পাঁচটি রাতে দোয়া নিশ্চিৎ কবুল হয়

পাঁচটি রাতে দোয়া নিশ্চিৎ কবুল হয়

قَالَ عَبْدُ الرَّزَّاقِ: وَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ الْبَيْلَمَانِيَّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: خَمْسُ لَيَالٍ لَا تُرَدُّ فِيهِنَّ الدُّعَاءَ: لَيْلَةُ الْجُمُعَةِ، وَأَوَّلُ لَيْلَةٍ مِنْ رَجَبٍ، وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، وَلَيْلَتَيِ الْعِيدَيْنِ 
-“হযরত ইবনে উমর (رضي الله عنه) বলেন, পাঁচটি রাতে কোন দোয়া ফিরত আসেনা, তা হল: জুমআর রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত ও দুই ঈদের দুই রাত।”  ২১২১,  মুছান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং ৭৯২৭;

এর সনদে الْبَيْلَمَانِيَّ ‘বায়লামানী’ নামক একজন রাবী রয়েছে যার মূল নাম হল مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ الْبَيْلَمَانِيِّ (মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে বায়লামানী) রয়েছে। হাফিজ ইবনু হাজার আসকালানী তাকে ضَعِيفٌ দ্বায়িফ বলে উল্লেখ করেছেন। দেখুন তাকরীবুত তাহজিব, রাবী নং ৬০৬৭। 
قَالَ الْبُخَارِيُّ، وَغَيْرُهُ: مُنْكَرُ الْحَدِيثِ. -“ইমাম বুখারী ও অন্যান্যরা বলেছেন: সে মুনকারুল হাদিস।”  ২২২২,  ইমাম যাহাবী: তারিখুল ইসলামী, রাবী নং ৩৬৩;


ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম বুখারী, নাসাঈ, আবু হাতিম ( رَحْمَةُ الله عليه‎‎) প্রমূখ তাকে ضَعِيفٌ দুর্বল রাবী হিসেবে চিহ্ণিত করেছেন, কিন্তু কেউ তাকে জাল রেওয়ায়েতকারী বলেননি। দেখুন হাফিজ আসকালানীর ‘তাহজিবুত তাহজিব, রাবী নং ৪৮৯। তাই এই হাদিসের সর্বনিম্ন স্তর হবে দ্বায়িফ ।
এর আরেকটি মারফূ সুত্র রয়েছে, ইমাম ইবনে আসাকির ( رَحْمَةُ الله عليه‎‎) তার তারিখের কিতাবে সনদসহ উল্লেখ করেছেন,
أخبرنا أبو الفتح نصر الله بن محمد حدثنا نصر بن إبراهيم أنبأنا أبو سعيد بندار بن عمر الروياني أنبأنا أبو محمد عبد الله بن جعفر الخبازي أنبأ أبو علي الحسن بن علي بن محمد بن بشار الزاهد بهمذان قراءة عليه من أصل سماعه أنبأنا علي بن محمد القزويني حدثنا إبراهيم بن محمد بن برة الصنعاني حدثنا عبد القدوس حدثنا إبراهيم بن أبي يحيى عن أبي قعنب عَن أبي أُمَامَة الباهلي قال قال رسول الله صلى الله عليه وسلم خَمْسُ لَيالٍ لَا تُرَدُّ فِيهِنَّ الدَّعْوَةُ أوَّلُ لَيْلَةٍ مِنْ رَجَبٍ وَلَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبانَ وَلَيْلَةُ الجُمُعَةِ وَلَيْلَةُ الفِطْرِ وَلَيْلَةُ النَّحْرِ
-“হযরত আবু উমামা বাহেলী (رضي الله عنه) বলেন, রাসূলে করিম ( ﷺ‎‎) বলেছেন: পাঁচটি রাতে কোন দোয়া ফিরত আসেনা, তা হল: জুমআর রাত, রজব মাসের প্রথম রাত, শবে বরাতের রাত, ঈদুল ফিতরের রাত ও কুরবানীর রাত।”  ২৩২৩,  তারিখে দামেস্ক, ১০ম খন্ড, ৪০৮ পৃ:; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ৬০৭৫; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ১১৯৭৯; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ৬৫৯৬; আল্লামা ছানআনী: আত তানভীর শরহে জামেউস ছাগীর, হাদিস নং ৩৯৩৬;

এই হাদিস সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ছালেহ ছানআমী ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ১১৮২ হিজরী উল্লেখ করেন,
ورواه عنه الديلمي أيضًا والبيهقي من حديث ابن عمر قال ابن حجر: وطرقه كلها معلولة.
-“আবু উমাম (رضي الله عنه) হতে ইমাম দায়লামী ( رَحْمَةُ الله عليه‎‎) অনুরূপ বর্ণনা করেছেন এবং বায়হাক্বী ( رَحْمَةُ الله عليه‎‎) হযরত ইবনে উমর (رضي الله عنه) থেকেও বর্ণনা করেছেন। হাফিজ ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: এর প্রত্যেকটি সনদেই ত্রæটি রয়েছে অর্থাৎ এর সনদগুলো দ্বায়িফ ।”  ২৪২৪,  আত তানভীর শরহে জামেউস ছাগীর, হাদিস নং ৩৯৩৬;

এই হাদিস সম্পর্কে ইমাম আব্দুর রউফ মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: 
عَن أبي أُمَامَة باسناد ضَعِيف -“আবু উমামা (رضي الله عنه) হতে দ্বায়িফ সনদে।”  ২৫২৫,  আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ১ম খন্ড, ৫২০ পৃ:;

নাছিরুদ্দিন আলবানী প্রায়ই অনুমানের উপর নির্ভর করে কথা বলত, তার প্রমাণ সে ‘ছিলছিলায়ে দ্বায়িফা’ গ্রন্থে ১৪৫২ নং হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) এই হাদিস সম্পর্কে কিছুই বলেননি। অথচ আমরা দেখেছি ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) তদীয় ‘তাইছির’ গ্রন্থে এর সনদ নিয়ে কথা বলেছেন যা আমি সামান্য পূর্বে উল্লেখ করেছি। ইমাম জালালুদ্দিন ছিয়তী ( رَحْمَةُ الله عليه‎‎) এর সনদ সম্পর্কে তার জামেউস ছাগীর কিতাবে ضَعِيف দ্বায়িফ বলেছেন। অতএব, এই হাদিসের সর্বনিম্ন স্তর হবে দ্বায়িফ বা দুর্বল, কিন্তু জাল বা মওজু নয়।
--------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান