বছরে ৪টি রাতে ইবাদত করলে জান্নাত আবশ্যক

বছরে ৪টি রাতে ইবাদত করলে জান্নাত আবশ্যক

আল্লামা আবুল হাফছ শিহাবুদ্দিন কুরেশি ছাহরুরাদী ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৬৩২ হিজরী, ইমাম ইবনে মুকাদা মাকদেছী ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৬২০ হিজরী, ইমাম আবুল ফাতাহ নাছর ইবনে ইব্রাহিম মাকদেছী ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ৪৯০ হিজরী স্ব স্ব কিতাবে বর্ণনা করেন,
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ، أَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْكَنْجَرُوذِيُّ، أَخْبَرَنَا أَبُو سَعِيدٍ مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْبَصْرِيُّ، أَخْبَرَنَا أَبُو لَبِيدٍ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ سعيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ زَيْدٍ الْعَمِّيُّ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنْ مُعَاذِ بْنِ جبلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ أَحْيَا اللَّيَالِيَ الأَرْبَعَ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ: لَيْلَةَ التَّرْوِيَةِ، وَلَيْلَةَ عَرَفَةَ، وَلَيْلَةَ النَّحْرِ، وَلَيْلَةَ الْفِطْرِ
-“হযরত মুয়াজ ইবনে জাবাল (رضي الله عنه) বলেন, রাসূলে করিম ( ﷺ‎‎) বলেছেন: যে ব্যক্তি চারটি রাত্রে ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সে গুলো হল, তারবিহার রাত, আরাফার রাত, কুরবানীর রাত ও ঈদুল ফিতরের রাত।”  ৯৯৯৯,  মাশিখাতু ছাহরুরাদী, হাদিস নং ৪৩, ১ম খন্ড, ১৯৯ পৃ:; ইবনে কুদামা: ফাদ্বলু ইওয়ামা তারবিয়্যা ওয়া আরাফাহ, হাদিস নং ১৫; ইমাম ইব্রাহিম মাকদেছী: মাজলিছু মিন আমালি, হাদিস নং ৩; ইমাম ইবনে আসাকির: তারিখে দামেস্ক, ৪৩ খন্ড, ৯৩ পৃ: ৪৯৮৭ নং রাবীর ব্যাখ্যায়; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১১২৭৭; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ১২০৭৬; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ৪৫৩৬৭; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ১২১৩৭;

এই হাদিসের সনদে ‘আব্দুর রাহিম ইবনে জাইদ ইবনে হাওয়ারী আম্মীউ’ নামক রাবী নয়েছে যাকে ইমাম আবু দাউদ, নাসাঈ, আবু হাতিম, বুখারী, ইবনে শাহিন, আবুল কাশেম বলখী, ইবনে ছামআনী, ছাজী ( رَحْمَةُ الله عليه‎‎) প্রমূখ তাকে غير ثقة বা দুর্বল বলেছেন।  ১২০০১২০০,,  ইমাম মুগলতাঈ: ইকমালু তাহজিবুল কামাল, রাবী নং ৩২৮৩;

ইমাম ইবনে মাঈন ( رَحْمَةُ الله عليه‎‎) তাকে لَيْسَ بِشَيْءٍ তথা দুর্বল দিয়েছেন।  ১১,  ইমাম মুগলতাঈ: ইকমালু তাহজিবুল কামাল, রাবী নং ৩২৮৩; ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ৩৪০৬; ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, রাবী নং ২১১;

অতএব সার্বিক বিচারে হাদিসখানা দ্বায়িফ পর্যায়ের হবে কিন্তু মাওজু হবেনা। কারণ এর সনদের রাবী ‘আব্দুর রাহিম’ এর ব্যাপারে ইমামরা সবাই দ্বায়িফ বলেছেন কিন্তু মিথ্যাবাদী বলেননি। আল্লামা মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: واسناده ضَعِيف -“এর সনদ দ্বায়িফ ।”  ২২,  আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ২য় খন্ড, ৩৯০ পৃ:;


আল্লামা ছানআনী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: 
وقال ابن حجر في تخريج أحاديث الأذكار: حديث غريب -“ইমাম ইবনে হাজার ( رَحْمَةُ الله عليه‎‎) তার ‘তাখরিজে আহাদিছিল আজকার’ কিতাবে বলেন: হাদিসটি গরীব।”  ৩৩,  আল্লামা ছানআনী: আত তানভীর শরহে জামেউছ ছাগীর, হাদিস নং ৮৩২৩;


রজব ও শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌছে দাও
حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ الرَّازِيُّ قَالَ: نا عَبْدُ السَّلَامِ بْنُ عُمَرَ الْجِنِّيُّ قَالَ: نا زَائِدَةُ بْنُ أَبِي الرُّقَادِ قَالَ: نا زِيَادٌ النُّمَيْرِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
-“হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه) বলেন, যখন রজব মাস প্রবেশ করত তখন আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলতেন: ওগো আল্লাহ! রজব ও শাবান মাসে আমাদের বরকত দান কর এবং রমজান মাস পর্যন্ত পৌছে দাও।”  ৪৪,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৩৯৩৯; মুসনাদে আহমদ, হাদিস নং ২৩৪৬; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৬ষ্ঠ খন্ড, ২৬৯ পৃ:; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ৩৫৩৪; ইমাম তাবারানী: আদ দোয়া, হাদিস নং ৯১১; মুসনাদে বাজ্জার, হাদিস নং ৬৪৯৬; ইমাম ইবনে সুন্নী: আমালু ইয়াওমি ওয়া লাইলাতি, হাদিস নং ৬৫৯; ইমাম বায়হাক্বী: দাওয়াতুল কবীর, হাদিস নং ৫২৯; ইমাম বায়হাক্বী: ফাদ্বাইলে আওকাত, হাদিস নং ১৪; মেসকাত শরীফ, হাদিস নং ১৩৬৯;

এই হাদিসের সনদে (زَائِدَةُ بْنُ أَبِي الرُّقَادِ) জায়েদা ইবনে আবী রুক্বাদ নামক রাবী রয়েছে। তার ব্যাপারে একদল ইমাম সমালোচনা করেছেন তবে তারা কেউ তাকে মিথ্যাবাদী বলেননি। আরেকদল ইমাম তার উপর নির্ভর করেছেন। যেমন নিচে লক্ষ্য করুন:- 
ইমাম ইবনে শাহিন ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: زَائِدَة بن أبي الرقاد لَيْسَ بِهِ بَأْس 
-“জায়েদা ইবনে আবী রুক্বাদের ব্যাপারে কোন অসুবিধা নেই।”  ৫৫,  ইমাম ইবনে শাহিন: তারিখু আসমা ওয়া সিক্বাত, রাবী নং ৪০৩;

قال القواريري: لم يكن به بأس -“ইমাম কাওয়ারিরী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: তার ব্যাপারে কোন অসুবিধা নেই।”  ৬৬,  ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ১৯৪৯; ইমাম ইবনে আবী হাতেম: জারাহ ওয়া তাদিল, রাবী নং ২৭৭৮;

وقال البزار لا بأس به -“ইমাম বাজ্জার ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: তার বিষয়ে অসুবিধা নেই।”  ৭৭,  ইমাম আসকালানী: তাহজিবুত তাহজিব, রাবী নং ৫৭০;

وقال ابن عدي: له أحاديث حسان، -“ইমাম ইবনে আদী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: তার হাদিস গুলো হাছান বা উত্তম।  ৮৮,  ” ইমাম মুগলতাঈ: ইকমালু তাহজিবুল কামাল, রাবী নং ১৬৩০;


তাই সামগ্রীক বিচারে এই হাদিসটিকে মাঝামাঝি স্বরে তথা হাছান বলা যায়। কেননা উক্ত রাবী সম্পর্কে ইমামদের দুই ধরণের বক্তব্য রয়েছে। অতএব, মাঝামাঝি হিসেবে এই হাদিস হাছান।
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান