হাফিজে কোরআনের শাফায়াতে ১০ জন জান্নাতে যাবে


হাফিজে কোরআনের শাফায়াতে ১০ জন জান্নাতে যাবে
বা’আমল হাফিজে কোরআনের শাফায়াতে হাশর ময়দানে তার পরিবারের ১০ জনসহ জান্নাতে যাবে। যেমন ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) হাদিস বর্ণনা করেছেন,
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ سُلَيْمَانَ يَعْنِي أَبَا عُمَرَ الْقَارِئَ، عَنْ كَثِيرِ بْنِ زَاذَانَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ، فَأَحَلَّ حَلاَلَهُ، وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ.
-“হজরত আলী (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যে ব্যক্তি কোরআন পাঠ করেন ও স্বরণ রাখেন, হালালকে হালাল জানে ও হারামকে হারাম জানে। আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবের এবং তার পরিবারের এমন ১০ জনকে সুপারিশ করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।”৮৬৮৬,  তিরমিজি শরীফ, হাদিস নং ২৯০৫; মেসকাত শরীফ, ১৮৭ পৃ:; সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ২১৬; মুসনাদে আহমদ, হাদিস নং ১২৭৮; মেরকাত শরহে মেসকাত, ৫ম খন্ড, ৪১ পৃ:; লুমআতুত তানকীহ; শরহে ত্বাবী; তাবারানী তাঁর আওছাতে, হাদিস নং ৫১৩০;

  
এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ، وَحَفْصُ بْنُ سُلَيْمَانَ أَبُو عُمَرَ بَزَّازٌ كُوفِيٌّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ
-“এই হাদিস গরীব, এই সূত্র ছাড়া ইহা জানিনা এবং ইহার ছহীহ্ কোন সূত্র নেই।‘হাফছ ইবনু সুলাইমান আবু আমর বাজ্জায কূফী’ হাদিস বর্ণনায় দুর্বল।” ৮৭৮৭,  তিরমিজি শরীফ, হাদিস নং ২৯০৫;

অর্থাৎ ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) এর দৃষ্টিতে হাদিসটি দ্বায়িফ বা দুর্বল সনদের, তবে মওজু নয়। কিন্তু কওমী অঙ্গনের বড় আলেম জনাব জুনায়েদ বাবুনগরীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় লিখিত ‘প্রচলিত জাল হাদিস’ বইয়ের চতুর্থ প্রকাশের ৬৬ পৃষ্টায় লিখে দিয়েছেন,
“কোরআন হেফজের গুরুত্ব দিতে গিয়ে অনেকে বর্ণিত বাক্যটিকে নবীজির হাদিস হিসেবে পেশ করে থাকে, অথচ এটি হাদিস হিসেবে প্রমাণিত নয়।” (নাউজুবিল্লাহ)
স্বয়ং ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) এর কাছেহাদিসটি সনদের মাধ্যমে বর্ণিত থাকার পরেও তিনি ইহাকে হাদিস হিসেবে প্রমাণিত নয় বলে দিলেন। মুহাদ্দিছিনে কেরাম যখন কোন হাদিস সম্পর্কে ليس بثابت বলেন তখন ইহা মওজু বা জাল হাদিস বুঝায় না, বরং দ্বায়িফ সনদের বুঝায়।
যেমন হাফিজুল হাদিস ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) বর্ণনা করেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিছ, হাফিজুল হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, 
وَذكر السخاوي عَنهُ أَن لفظ لَا يثبت لَا يلْزم مِنْهُ أَن يكون مَوْضُوعا فَإِن الثَّابِت يَشْمَل الصَّحِيح فَقَط والضعيف دونه. 
-“ইমাম ছাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) হাফিজ ইবনু হাজার ( رَحْمَةُ الله عليه‎‎) থেকে বর্ণনা করেন, নিশ্চয় لا يثبت এই শব্দটি হাদিসকে মওজু বলা আবশ্যক করেনা, কেননা ছাবিত শব্দটি শুধুমাত্র ছহীহ্ এর ক্ষেত্রে ব্যবহার হয় জয়ীফের ক্ষেত্রে নয়।” ৮৮৮৮,  আল্লামা তাহের পাটনী: তাযকিরাতুল মওদ্বুআত, ৭৫ পৃষ্ঠা


 অতএব, মুহাদ্দিছিনে কেরামের উসূল মোতাবেক এই হাদিস জয়ীফ। এ বিষয়ে আরেকজন সাহাবী থেকে আরেকটি রেওয়ায়েত বর্ণিত রয়েছে,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ التُّرْكِيُّ قَالَ: نَا عِيسَى بْنُ سَالِمٍ الشَّاشِيُّ قَالَ: نَا سَلْمُ بْنُ سَالِمٍ، عَنْ جَعْفَرِ بْنِ الْحَارِثِ، عَنْ عَوْفِ بْنِ سُلَيْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِقَارِئِ الْقُرْآنِ إِذَا أَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَنْ يُشَفَّعَ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ.
-“হযরত জাবের (رضي الله عنه) বলেন, রাসূলে খোদা ( ﷺ‎‎) বলেছেন: কোরআন পাঠকারী যে হালালকে হালাল জানবে ও হারামকে হারাম জানবে, সে তার আহলে বাইত থেকে এমন ১০জন লোক শাফায়াত করে জান্নাতে নিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে।”  ৮৯৮৯,  তাবারানী তাঁর আওছাত গ্রন্থে, হাদিস নং ৫২৫৮; ইমাম হায়ছামী: মজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১১৬৫১;

অতএব, উভয় সনদ একত্রিত হয়ে হাদিসটি ক্বাবী বা শক্তিশালী হয়ে যাবে।

চারদিক থেকে মৃতের খাটিয়া বহন করা
এ বিষয়ে ইমাম তাবারানী ( رَحْمَةُ الله عليه‎‎) নিজ সনদে হাদিস বর্ণনা করেছেন,
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ التَّمَّارُ قَالَ: نا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ السَّدُوسِيُّ قَالَ: نا عَلِيُّ بْنُ أَبِي سَارَةَ قَالَ: سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ حَمَلَ جَوَانِبَ السَّرِيرِ الْأَرْبَعَ كَفَّرَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ كَبِيرَةً
-“হজরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যে ব্যক্তি জানাযার খাটিয়ার চারটি খুটি বহন করবে, তার ৪০টি কবীরা গোনাহ মাফ করে দেওয়া হবে।”  ৯০৯০,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৫৯২০; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, ৩য় খন্ড, ১২৬ পৃ: হাদিস নং ৪১০৯;

হাদিসটি উল্লেখ করে ইমাম নূরুদ্দিন হাইছামী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
رَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْأَوْسَطِ، وَفِيهِ عَلِيُّ بْنُ أَبِي سَارَةَ، وَهُوَ ضَعِيفٌ.
-“ইমাম তাবারানী তার আওছাত গ্রন্থে ইহা বর্ণনা করেছেন, ইহার সনদে আলী ইবনু ছারাহ রয়েছে সে দুর্বল রাবী।” ৯১৯১,  ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ৪১০৯;

এই হাদিসের বর্ণনাকারী ‘আলী ইবনু ছারাহ’ সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম জালালুদ্দিন ছিয়তী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
عَلِيّ بْن أَبِي سارة ضَعِيف -“আলী ইবনু ছারাহ দুর্বল রাবী।” ৯২৯২,  ইমাম ছিয়তী: আল লাআলীল মাসনুয়া, ২য় খন্ড, ৩৩৭ পৃ:;

আল্লামা তাহের পাতনী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
لَكِن فِيهِ عَلِيُّ بْنُ يَسَارِهِ ضَعِيفٌ. -“কিন্তু এর সনদে ‘আলী ইবনু ছারাহ রয়েছে সে দুর্বল রাবী।” ৯৩৯৩,  তাহের পাতনী: তাজকেরাতুল মাওজুয়াত, ১ম খন্ড, ২১৬ পৃ:;

সর্বোপরি হাদিসের সনদের মান দ্বায়িফ হবে। কোন অবস্থায় ইহা জাল হাদিস নয়। এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
حَدَّثَنَا حَفْصُ بْنُ حَمْزَةَ، ثنا سَوَّارُ بْنُ مُصْعَبٍ، عَنْ عُمَارَةَ الْهَمْدَانِيِّ، عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ تَبِعَ جَنَازَةً فَأَخَذَ بِجَوَانِبِ السَّرِيرِ الْأَرْبَعِ غُفِرَ لَهُ أَرْبَعُونَ ذَنْبًا كُلُّهَا كَبِيرَةٌ
-“হজরত ছাওবান (رضي الله عنه) নবী করিম ( ﷺ‎‎) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জানাযা অনুসরণ করবে ও চারটি খাটিয়া বহন করবে, তার ৪০টি গোনাহ মাফ করা হবে এবং প্রত্যেকটি কবিরা গোনাহ।”  ৯৪৯৪,  মুসনাদে হারেছ, হাদিস নং ২৭০; ইত্তেহাফু খায়রাতুল মিহরাত, হাদিস নং ১৯৩১; ইমাম আসকালানী: মাতালিবুল আলিয়া, হাদিস নং ৮১২; ইবনে মুলাক্কিন: বাদরুল মুনীর, ৫ম খন্ড, ২২৪ পৃ:;

হযরত ছাওবান (رضي الله عنه) থেকে বর্ণিত এই রেওয়ায়েত সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) ضَعِيفٌ বলেছেন।  ৯৫৯৫,  ইমাম আসকালানী: তালখিছুল হাবীর, ২য় খন্ড, ২৬০ পৃ:;



এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
أخبرنا أبو محمد بن الأكفاني نا عبد العزيز الكتاني أخبرني تمام بن محمد حدثني أبو القاسم الفضل بن جعفر التميمي من حفظه نا أبو قصي إسماعيل بن محمد بن إسحاق العذري حدثني أبي وعمي قالا نا معروف الخياط عَن وَاثِلَة بن الأسقع قال قال رسول الله صلى الله عليه وسلم مَنْ حَمَلَ بِجَوَانِبِ السَّرِيرِ الأَرْبَعِ غُفِرَ لَهُ أَرْبَعُونَ كَبِيرَةً (ابْن عَسَاكِر).
-“হজরত ওয়াছিলা ইবনে আসকা (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যে ব্যক্তি জানাযার খাটিয়া বহন করবে, তার ৪০টি কবিরা গোনাহ্ মাফ করা হবে।”  ৯৬৯৬,  ইমাম ইবনে আসাকির: তারিখে দামেস্ক, রাবী নং ৩১৮৬; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ২২০৯৬; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ১২৩২১; ইমাম ছিয়তী: ফাতহুল কবীর, হাদিস নং ১১৭২৫; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৪২৩৩৮; আত তানভীর শরহে জামেউছ ছাগীর, হাদিস নং ৮৬২৯;

আল্লামা মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: واسناده ضَعِيف -“এর সনদ জয়ীফ।”  ৯৭৯৭,  আল্লামা মানাভী: আত তাইছির বি’শরহে জামেইছ ছাগীর, ২য় খন্ড, ৪১৫ পৃ:;


অতএব, শাওয়াহিদ থাকায় এই হাদিসটি ক্বাবী হয়ে সর্বনিম্ন ‘হাছান লি’গাইরিহী’ এর স্তরে পৌছবে। এছাড়াও ছহীহ্ সূত্রে মাওকুফরূপে এ ব্যাপারে হাদিস বর্ণিত রয়েছে। যেমন কাজী শাওকানী তার কিতাবে বলেছেন, وَرُوِيَ حَمْلُ الْجِنَازَةِ عَنْ جَمَاعَةٍ مِنْ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ؛ 
-“জানাযা বহন করা একদল সাহাবী ও তাবেঈ থেকে বর্ণিত আছে।”  ৯৮৯৮,  কাজী শাওকানী: নাইলুল আওতার, ৪র্থ খন্ড, ৮৫ পৃ:;


প্রিয় পাঠক লক্ষ্য করুন, ইমামগণের কাছে হাদিসটি এককভাবে দ্বায়িফ, কেউ ইহাকে মাওজু বলেননি। কিন্তু কওমীদের গুরু জনাব জুনায়েদ বাবু নগরী সাহেব তিনার তত্ত্বাবধানে  নির্দেশনায় লিখিত “প্রচলিত জাল হাদীস” গ্রন্থেও ১৮৩ পৃষ্টায় বলেছেন- “মুহাদ্দিস ইবনে জাওযী ও আলবানী প্রমূখ মুহাদ্দিস এই অর্থের হাদীসকে মাওযূ বা মুনকার ও অন্যান্ত দুর্বল বলে গণ্য করেছেন।”
মুনকার হাদিস মাওজু নয় আবার মাওজু হাদিসও মুনকার নয় কিন্তু জুনায়েদ বাবুনগরীরা দুটিকে এক বুঝানোর জন্য লিখেছেন ‘মাওযূ বা মুনকার’! তারা সমস্থ মুহাদ্দিছগণের নীতি বাদ দিয়ে লা-মাজহাবী আলবানীর নীতি অবলম্বন করছে।
--------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান