আল্লাহ গুপ্ত ভান্ডার ছিল (হাদিসে কুদছী)


আল্লাহ গুপ্ত ভান্ডার ছিল (হাদিসে কুদছী)
كَمَا رَوَى فِي الْحَدِيثِ الْقُدْسِيِّ: كُنْتُ كَنْزًا مَخْفِيًّا، فَأَحْبَبْتُ أَنْ أُعْرَفَ، فَخَلَقْتُ الْخَلْقَ لِأُعْرَفَ
-“যেমনটি হাদিসে কুদসীতে আছে:- ‘আল্লাহ তা’আলা বলেন: আমি গুপ্ত ধণভান্ডার ছিলাম অত:পর আমার ভিতর পরিচিত হইবার প্রেম জাগল অত:পর সৃষ্টিকে সৃষ্টি করার মাধ্যমে পরিচিত হইলাম।” (মেরকাত)(ক্বাজী ইবনে মুহাম্মদ ইবনে মোস্তফা হানাফী: তাফছিরে আবু ছাউদ, ২য় খন্ড, ২০৫ পৃ:; ইমাম ফখরুদ্দিন রাজী: তাফছিরে কবীর, ২৮তম খন্ড, ২১৫ পৃ:; তাফছিরে নিছাপুরী, ১ম খন্ড, ২৬৯ পৃ: ও ২য় খন্ড, ১৪৬ পৃ:; তাফছিরে মাজহারী, ১০ খন্ড, ৩০৩ পৃ:; তাফছিরে মারাগী, ২০তম খন্ড, ১৪৫ পৃ:; আল্লামা মাহমুদ আলুছী বাগদাদী আল হানাফী: তাফছিরে রুহুল মাআনী, ২৭তম খন্ড, ৩০ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১ম খন্ড, ১৯৮ পৃ: এবং ৫৮৩৫ নং হাদিসের ব্যাখ্যায়; গাউছে পাক: ছেররুল আছরার, ৫৪ পৃ:; আল্লামা ইমাম ইসমাঈল হাক্কী: তাফছিরে রুহুল বয়ান, ১ম খন্ড, ১২৯ পৃ:; ইমাম মোল্লা আলী: মউজুয়াতুল কবীর, ৯৩ পৃ:;) 
ইহা মূলত সরাসরি সনদ দ্বারা প্রমাণিত নয় তবে হিজরী ১১শ শতাব্দির মুজাদ্দেদ, আল্লামা ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) এবং আল্লামা মুহাম্মদ ইবনে খলিল ইবনে ইব্রাহিম আবুল মুহাছিন কাওয়াকিজী হানাফী ( رَحْمَةُ الله عليه‎‎) হাদিসটি উল্লেখ করে বলেছেন,
 لَكِنَّ مَعْنَاهُ صَحِيحٌ-“কিন্তু এর মাআনা বা অর্থ ছহীহ্।”(ইমাম মোল্লা আলী ক্বারী: মওজুয়াতুল কবীর, ৯৩ পৃ:; আল লু’উ লু’উ মারছু, হাদিস নং ৪১৬;)  
পাশাপাশি “কাশফুল খফা, ২য় খন্ড” কিতাবেও আল্লামা ইমাম আজলুনী ( رَحْمَةُ الله عليه‎‎) হাদিসটি উল্লেখ করে লিখেছেন, 
 لَكِنَّ مَعْنَاهُ صَحِيحٌ-“ইহার মাআনা ছহীহ্।” এরপর ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেন,
قَوْلِهِ تَعَالَى {وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْس إِلَّا ليعبدون} أَيْ لِيَعْرِفُونِ كَمَا فَسَّرَهُ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا 
-“আল্লাহ তা’আলার বানী: ‘আমি জিন ও মানুষ জাতিকে আমার ইবাদতের তথা আমার পরিচয় লাভের জন্য সৃষ্টি করেছি’ অর্থাৎ আমার পরিচয় লাভের জন্য যেমন তাফছিরে করেছেন হযরত ইবনে আব্বাস (رضي الله عنه)।”(ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ১২২ নং হাদিসের ব্যাখ্যায়; ইমাম মোল্লা আলী ক্বারী: মওজুয়াতুল কবীর, ৯৩ পৃ:; ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ২০১৬; আল লু’উ লু’উ মারছু, হাদিস নং ৪১৬;)  
সুতরাং এই হাদিসের ‘মাআনা’ বা অর্থ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) এর তাফছিরের সাথে মিল রয়েছে। ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) এর বর্ণনা মোতাবেক ইহার মাআনা ছহীহ্। তথাপিও বিশ্বনন্দিত ইমাম ও মোফাচ্ছেরগণ যারা আহ্লে ক্বাশ্ফের আলিম ছিলেন তাঁদের কিতাবে ইহাকে হাদিস বলে উল্লেখ করেছেন। আর ওলীগণের কাশ্ফ পবিত্র কোরআন দ্বারা ঈশারাতান প্রমাণিত। এজন্যই এই হাদিসের ব্যাপারে ‘তাফছিরে রুহুল মাআনীতে’ আল্লামা মাহমুদ আলুছী বাগদাদী হানাফী ( رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেন,
إنه ثابت كشفا، وقد نص على ذلك الشيخ الأكبر قدس سره في الباب المذكور،
-“নিশ্চয় ইহা ক্বাশফের দ্বারা প্রমাণিত। সর্বজন স্বীকৃত, শায়খুল আক্বার ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী (কু: ছে:) এ ব্যাপারে نص ‘নছ’ তৈরী করেছেন।”(আল্লামা মাহমুদ আলুছী: তাফছিরে রুহুল মায়ানী, ২৭ তম খন্ড, ৩০ পৃ:; আল মাসনু, ১৪২ পৃ: হাশিয়া;)  
যখন ‘ক্বাশফের দ্বারা’ ইহা প্রমাণিত হয়ে গেছে এবং ইমামগণ ইহা গ্রহণ করেছেন তখন এর উপর ‘হাদিস নয়’ এরকম কটুক্তি করা যুগের ইমামগণের কটুক্তির নামান্তর, আর হাদিস শরিফে রয়েছে: 
فَمَنْ أَهَانَ الْعَالِمَ فقد أَهَانَ اللَّهَ أَهَانَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ -“যারা আলিমগণকে তিরস্কার করে তারা যেন আল্লাহ তা’আলাকে তিরস্কার করল, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন তিরস্কৃত করবেন।”(তাফছিরে কবির, ২য় খন্ড, ১৮৯ পৃ:;)  
--------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান