নামাজ জান্নাতের চাবী

নামাজ জান্নাতের চাবী

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحُسَيْنِ الْمِصِّيصِيُّ قَالَ: نا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ
-“হযরত জাবের (رضي الله عنه) বলেন, রাসূলে করীম ( ﷺ‎‎) বলেছেন: জান্নাতের চাবী হল সালাত এবং সালাতের চাবী হল অজু করা।”  ৯৯,  ইমাম তাবারানী: মুজামুল আওছাত, হাদিস নং ৪৩৬৪; মুসনাদে আহমদ, হাদিস নং ১৪৬৬২; তিরমিজি শরীফ, হাদিস নং ৪; মুসনাদে আবী দাউদ ত্বাালিছী, হাদিস নং ১৮৯৯; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৫৯৬; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ২৪৫৬; মেসকাত শরীফ, হাদিস নং ২৯৪;

এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে উল্লেখ করেছেন,
قَالَ ابْنُ حَجَرٍ بِسَنَدٍ حَسَنٍ، -“ইমাম ইবনু হাজার ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: হাছান সনদে বর্ণিত।”  ১০১০,  মেরকাত শরহে মেসকাত, ২৯৪ নং হাদিসের ব্যাখ্যায়;

এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
عَن جَابر واسناده حسن -“হযরত জাবের (رضي الله عنه) থেকে হাছান সনদে বর্ণিত।” ১১১১,  ইমাম মানাভী: আত তাইছির বি’শারহি জামেইছ ছাগীর, ২য় খন্ড, ৩৭৭ পৃ:;

এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনু মুলাক্কিন ( رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে উল্লেখ করেছেন,
وَوَقع للْقَاضِي أبي بكر بن الْعَرَبِيّ: إِن أصح شَيْء فِي هَذَا الْبَاب وَأحسن حَدِيث جَابر (هَذَا) . وَلَيْسَ بجيد مِنْهُ؛
-“ক্বাজী আবু বকর ইবনু আরাবী ( رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেছেন, এ বিষয়ে যদি কোন বিশুদ্ধ বর্ণনা থাকে তাহলে হযরত জাবের (رضي الله عنه) এর বর্ণনাটি সর্বোত্তম অর্থাৎ এই হাদিস। এর চেয়ে অধিক উত্তম রেওয়ায়েত নেই।”১২১২,  ইমাম ইবনু মুলাক্কিন: বাদরুল মুনীর, ৩য় খন্ড, ৪৫০ পৃ:;


  এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
الدعاء مفتاح الرحمة، والوضوء مفتاح الصلاة، والصلاة مفتاح الجنة. (فر) عن ابن عباس.
-“দোয়া হল রহমতের চাবী, ওজু হল নামাজের চাবী এবং নামাজ হল জান্নাতের চাবী। মুসনাদু ফেরদৌস হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেছেন।” ১৩১৩,  মুসনাদু ফেরদৌস, হাদিস নং ৩০৮৬; ইমাম ছিয়তী: জামেউছ ছাগীর, হাদিস নং ৬৭৪৯; আত তানভীর শারহু জামেইছ ছাগীর, হাদিস নং ৪২৪১; ইমাম হিন্দী: কানজুল উম্মাল, হাদিস নং ৩১১৬;


এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম মানাভী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন,
فر عَن ابْن عَبَّاس بِإِسْنَاد ضَعِيف -“মুসনাদু ফেরদৌছে হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে দ্বায়িফ সনদে বর্ণিত আছে।”  ১৪১৪,  আত তাইছির বি’শারহি জামেইছ ছাগীর, ২য় খন্ড, ১১ পৃ:;


এই হাদিস সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনু ইসমাঈল ইবনে ছিলাহ ( رَحْمَةُ الله عليه‎‎) ওফাত ১১৮২ হিজরী তদীয় কিতাবে বলেন,
فر عن ابْن عَبَّاس بإسناد ضعيف. -“মুসনাদু ফেরদৌছে হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে দ্বায়িফ সনদে বর্ণিত আছে।” ১৫১৫,  আত তানভীর শারহু জামেইছ ছাগীর, হাদিস নং ৪২৪১;

যেহেতু হাদিসটির একাধিক সূত্র রয়েছে, এর মধ্যে একটি সনদ হাছান ও আরেকটি সনদ দ্বায়িফ ; সেহেতু উভয় সূত্র একত্রিত হয়ে অবশ্যই ক্বাবী বা শক্তিশালী রেওয়ায়েত হবে।
---------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান