মৃত ব্যক্তির নিকট কোরআন পাঠ করা

মৃত ব্যক্তির নিকট কোরআন পাঠ করা

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، وَلَيْسَ بِالنَّهْدِيِّ عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ، يَعْنِي يس
-“হযরত মাকিল ইবনে ইয়াসার (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: তোমরা তোমাদের মৃত লোকদের কাছে সূরা ইয়াছিন তেলাওয়াত কর।”৬২৬২,  সুনানে ইবনে মাজাহ শরীফ, ১০৫ পৃ: হাদিস নং ১৪৪৮; সুনানে আবী দাউদ, হাদিস নং ২১৩১; মুসনাদে আহমদ, হাদিস নং ২০৩০১; খলিল আহমদ: বজলুল মাজহুদ, ১৪ তম জি: ৫৮ পৃ:; আল্লামা নিমাভী: আছারুছ ছুনান, ৩২৩ পৃ:; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ১০৮৪৬;

  এই হাদিসের সনদের মান ছহীহ্।
এই হাদিসের সনদে أَبِي عُثْمَانَ ‘আবী উছমান’ নামক একজন রাবী রয়েছে, যার সম্পর্কে লা-মাজহাবীরা বলেন যে, তিনি مَجْهُولٌ বা অপরিচিত রাবী। কিন্তু তাদের এ দাবী সঠিক নয়। কারণ হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আস্কালানী ( رَحْمَةُ الله عليه‎‎) তদীয় কিতাবে উল্লেখ করেন: 
اسمه سعد. وقال أبو داود: هو أبو عثمان السَّلِّي. -“তার নাম হচ্ছে সাদ। ইমাম আবু দাউদ ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, তিনি হলেন আবু উছমান আস সাল্লী।” وذكره ابن حبان في الثقات. -“ইমাম ইবনে হিব্বান ( رَحْمَةُ الله عليه‎‎) তাকে বিশ্বস্তদের অন্তর্ভূক্ত করেছেন।”  ৬৩৬৩,  বিস্তারিত দেখুন: হাফিজ ইবনে কাছির: তাকমিল ফি জারহে ওয়া তা’দিল, রাবী নং ২২১৮; হাফিজ ইবনু হাজার: তাহজিবুত তাহজিব, ৮ম খন্ড, ২৮৪ পৃ:; ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ৭৫০৬; খলিল আহমদ: বজলুল মাজহুদ, ১৪তম জি: ৫৯ পৃ:;

হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) এই রাবীকে مقبول গ্রহণযোগ্য বলেছেন।  ৬৪৬৪,  ইমাম আসকালানী: তাকরিবুত তাহজিব, রাবী নং ৮২৪০;

দেখুন! যাকে ইমাম আবু দাউদ ( رَحْمَةُ الله عليه‎‎) চিনেন, ইমাম ইবনে হিব্বান ( رَحْمَةُ الله عليه‎‎) তাঁকে চিনেন ও বিশ্বস্ত বলেছেন। হাফিজ ইবনে হাজার আস্কালানী ( رَحْمَةُ الله عليه‎‎) তার নাম উল্লেখ করেছেন ও মাকবুল বা গ্রহণযোগ্য বলেছেন। অথচ লা-মাজহাবীরা বলে দিলেন তাকে আমরা চিনিনা!! তাই লা-মাজহাবীদের প্রপাগন্ডা আর মিথ্যাচার শুনে নিজেদের আমল নষ্ট করার কোন ইস্যু নেই। বিষয়টি বুঝার সুবিধার্থে আরো দুইটি রেওয়ায়েত উল্লেখ করছি:- 
وَأَخْرَجَ ابْنُ أَبِي الدُّنْيَا وَالدَّيْلَمِيُّ أَخْبَرَنَا مَرْوَانَ بْنِ سَالِمٍ عَنْ صَفْوَانَ بْنِ عُمَرَ وَعَنْ شُرَيْحٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا مِنْ مَيِّتٍ يُقْرَأُ عِنْدَ رَأْسِهِ سُورَةُ يس إِلَّا هَوَّنَ اللَّهُ عَلَيْهِ 
-“হযরত আবু দারদা (رضي الله عنه) বর্ণনা করেন, আল্লাহর নবী ( ﷺ‎‎) বলেছেন: মৃত ব্যক্তির মাথার নিকটে সূরা ইয়াছিন পাঠ করা হয় যেন তার জন্য আল্লাহর আযাব সহজ হয়।”  ৬৫৬৫,  কাজী শাওকানী: নাইলুল আওতার, ১৩৬৯ নং হাদিসের ব্যাখ্যায়; ইমাম ইবনে আবী দুনিয়া, দায়লামী শরীফ; খলিল আহমদ: বজলুল মাজহুদ, ১৪তম জি: ৫৯ পৃ:; ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ১৬২২ নং হাদিসের ব্যাখ্যায়;

এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত লক্ষ্য করুন,
وَأخرج أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن ماجة وَمُحَمّد بن نصر وَابْن حبَان وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي شعب الإِيمان أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، عَنْ أَبِيهِ، عَن معقل بن يسَار أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ: أَيْضًا يس قَلْبُ الْقُرْآنِ، لَا يَقْرَؤُهَا عَبْدٌ يُرِيدُ الدَّارَ الْآخِرَةَ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ فَاقْرَءُوهَا عَلَى مَوْتَاكُمْ
-“হযরত মাকিল ইবনু ইয়াসার (رضي الله عنه) হতে বর্ণিত তিনি বলেন, নিশ্চয় আল্লাহর রাসূল ( ﷺ‎‎) বলেছেন, সূরা ইয়াছিন কুরআনের ক্বাল্ব, আখেরাতের ধারপ্রান্তে এসে বান্দার কাছে ইহা পাঠ করা হয় একমাত্র আল্লাহর ক্ষমা লাভের আশায়, যেন তার পূর্বের সকল গোনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তোমরা মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াছিন পাঠ করো।”  ৬৬৬৬,  মুসনাদে আহমদ, হাদিস নং ২০৩০০; ইমাম নাসাঈ: সুনানে কুবরা, হাদিস নং ১০৮৪৭; ইমাম তাবারানী: মুজামুল কবীর, হাদিস নং ৫১১; হাফিজ ইবনে কাছির: জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস নং ১০০৮৫; ইমাম হায়ছামী: মাজমুয়ায়ে জাওয়াইদ, হাদিস নং ১০৮১৬; তাফছিরে দুর্রে মানছুর, ৭ম খন্ড, ৩৭ পৃ: সূরা ইয়াছিনের শুরুতে; শাওকানী: তাফছিরে ফাতহুল কাদীর, ৪র্থ খন্ড, ৪১১ পৃ:; খলিল আহমদ: বজলুল মাজহুদ ফি হল্লে আবী দাউদ, ১৪তম জি: ৫৯ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ১৬২২ নং হাদিসের ব্যাখ্যায়; কাজী শাওকানী: নাইলুল আওতার, হাদিস নং ১৩৬৯; ইমাম মারুজী: মুখতাছারু কিয়ামু লাইলী ওয়া কিয়ামু রমাদ্বান, ১ম খন্ড, ১৬৮ পৃ:;

হাদিসটি হযরত মাকিল ইবনু ইয়াসার (رضي الله عنه) থেকে দুটি সূত্রে বর্ণিত ও হযরত আবু দারদা (رضي الله عنه) থেকেও বর্ণিত রয়েছে। তাই উসূল মোতাবেক হাদিসটি অবশ্যই একটি আরেকটিকে শক্তি যোগিয়ে শক্তিশালী হবে।
-----------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান