❏প্রশ্ন-২১৫: ســبـأ‘ (সাবা) এর তাফসীর ও তাহকীক বর্ণনা কর ?

❏প্রশ্ন-২১৫: ســبـأ‘ (সাবা) এর তাফসীর ও তাহকীক বর্ণনা কর ?

উত্তর: কোরআন মজিদে সূরা সাবা’র দ্বিতীয় রুকুতে আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন,


لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ ......... وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ .


‘সাবার অধিবাসীদের জন্য তাদের আবাস ভূমিতে ছিল আল্লাহ তা‘আলার কুদরতের এক মহান নিদর্শন- দু’টি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বামদিকে। আমরা তাদেরকে নির্দেশ দিলাম যে, তোমরা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে দেয়া রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। পৃথিবীতে অবস্থানের জন্য যিনি এতো স্বাস্থ্যকর শহর এবং আবাসিক গড়েছেন, যিনি পরকালে অপরাধ ও গুনাহ ক্ষমাকারী পালনকর্তা। অতঃপর তারা আমার হুকুমের অবাধ্যতা করল, ফলে আমি বাঁধ ভেঙ্গে তাদের ওপর প্রবল বন্যা দিয়ে গোটা এলাকা ধ্বংস করে দিয়েছি। আর তাদের বাগানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই বাগানে, যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ এবং সামান্য কুলবৃক্ষ। এটাই ছিল কুফরীর কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দিই না।’ ২৮৩


‘সাবা’ ইয়ামেনের বাদশাহ ইয়াশহাব-এর অপর নাম। অধিকাংশ ঐতিহাসিকগণের ধারণা মতে, সাবা ইয়াশহাবের সন্তানের নাম। তার সন্তানেরা পুরুষত্বহীন হয়ে গিয়েছিল। অতঃপর এ সকল বংশধরেরা সাবা নামে প্রসিদ্ধি লাভ করে। তাদের লোকজন বিভিন্ন স্থানে বসবাস করতো এবং বস্তিসমূহকে আবে মাআরিব’ বলা হতো। উক্ত বস্তিসমূহ সান‘আ শহর থেকে তিন মাইল দূরত্বে অবস্থিত।

হযরত ইবনে আব্বাস (رضى الله تعالي عنه) থেকে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করল, কোরআনে উল্লেখিত ‘সাবা’ কোন পুরুষের নাম, না নারীর, না কোন ভূ-খন্ডের নাম? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সাবা একজন পুরুষের নাম। তার দশজন পুত্র সন্তান ছিল। তন্মধ্যে ছয়জন ইয়ামেনে এবং চারজন সিরিয়া দেশে বসতি স্থাপন করে। ইয়ামেনে বসবাসকারী ছয় পুত্রের নাম: ইযদ্, আশ‘আরী, হিমইয়ার, কেন্দা, মাদজাজ ও আন্মার এবং সিরিয়া দেশে বসবাসকারীদের নাম: লখম, জুযাম, গাস্সান ও আমেলা। প্রত্যেক সন্তানেরা এ নামেই সুবিদিত।

তাদের গোত্রীয় নামও এ নামেই পরিচিত ছিল। হিম্ইয়ারের বংশে ইয়ামেন সাম্রাজ্যের শাসন ক্ষমতা পরিচালিত হয়। আন্মারের পুত্র সাদ্দাদ উক্ত সাম্রাজ্যের বাদশাহ নির্বাচিত হন। অতঃপর তার ভাই লোকমান ইবনে আদ বাদশাহ হন। এরপর তার অপর ভাই যুসদ ক্ষমতাসীন হয়। অতঃপর তার সন্তান হারিস ইবনে তুব্বা‘ ক্ষমতাসীন হন, যিনি প্রথম তুব্বা’ নামে প্রসিদ্ধ ছিলেন। তারপর তার সন্তান সা‘আব বাদশাহ হন, তাঁকে যুল-কারনাইনও বলে। অতঃপর পুত্র যুল-মানার আবরাহ, অতঃপর তার পুত্র আফরিক্বশ, অতঃপর তার ভাই যুল-আগার, অতঃপর তার ভাই শারজীল, অতঃপর তার পুত্র আল-হাদ্দাদ বাদশাহ নির্বাচিত হন। অতঃপর তার কন্যা বিলকিছ বাদশাহ হন। সাবার বংশধরের মধ্যে যে ছয়জন বাদশাহ ছিলেন, তাদের মধ্যে কয়েকজন ঈমানদার, পূন্যবান ও নেককারও ছিলেন। যেমন- তুব্বা’, যুল-কারনাইন। কয়েকজন মূর্তিপূজারী কাফির ছিলেন।

কয়েকজনের রাজত্ব আরব সাম্রাজ্য অতিক্রম করে সুদূর মিসর, সিরিয়া, ইরান ও হিন্দুস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছিল। উক্ত বাদশাহগণের স্মৃতিস্বরূপ গামদান-এর অট্টালিকাসমূহ এখনো তার স্বাক্ষর বহন করছে। এগুলোর মধ্যে ওই বাঁধও প্রাচীনতম স্মৃতি বহন করছে যেমন কারো মতে, সম্রাজ্ঞী বিলকিস বর্ষার পানি আটকানোর জন্য বাঁধ তৈরী করায়েছিলেন। সমস্ত নালার পানি ওই বাঁধে আটকা পড়ে জমা হয়ে যেত। সেখান থেকে ছোট ছোট নালা বের করে ক্ষেত-খামার ও বাগানগুলোতে পানি সরবরাহ করা হতো। রাস্তার উভয় পাশের্ব বাগান ছিল এবং পানির সুবিধার্থে অনেক বসতবাড়ি সেখানে স্থাপিত হয়েছিল। এ শস্য-শ্যামলতা ও সজীবতা অনেক দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়। যার ফলশ্রুতিতে পর্যটকগণ অতি সহজে ও নিরাপদে অনেক দূরত্বের পথ অতিক্রম করতে সক্ষম হতো। উক্ত নিয়ামতকে লোকেরা সাধারণ বিষয় মনে করতে লাগল, যার ফলাফল এটাই হলো যে, আল্লাহ তা‘আলার হুকুমে বাঁধ ভেঙ্গে পানি সমস্ত বস্তি ও আবাদী বাগানসমূহ বন্যার স্রোতে ভেসে নিয়ে গেল।

সুতরাং কোরআন মজিদে সূরা আন-সাবা’র দ্বিতীয় রুকুতে আল্লাহ্ তা‘আলা ইরশাদ করেন,


لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ جَنَّتَانِ عَنْ يَمِينٍ ......... وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ .


‘সাবার অধিবাসীদের জন্য তাদের আবাস ভূমিতে ছিল আল্লাহ তা‘আলার কুদরতের এক মহান নিদর্শন- দু’টি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বামদিকে। আমরা তাদেরকে নির্দেশ দিলাম যে, তোমরা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে দেয়া রিযিক খাও এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তিনি পৃথিবীতে অবস্থানের জন্য এতো স্বাস্থ্যকর শহর এবং পরকালে অপরাধ ও গুনাহ ক্ষমাকারী পালনকর্তা। অতঃপর তারা আমার হুকুমের অবাধ্যতা করল, ফলে আমি বাঁধ ভেঙ্গে তাদের ওপর প্রবল বন্যা দিয়ে গোটা এলাকা ধ্বংস করে দিয়েছি। আর তাদের বাগানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন দুই বাগানে, যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউগাছ এবং সামান্য কুলবৃক্ষ। এটাই ছিল কুফরীর কারণে তাদের প্রতি আমার শাস্তি। আমি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দিই না।’ ২৮৪


আমি সাবা বাসীদের বস্তিসমূহ এবং সিরিয়ার গ্রামবাসীর মধ্যস্থিত এলাকায় উৎপাদনে যে বরকত দিয়েছিলাম এবং অনেক গ্রাম আবাদ করে রেখেছিলাম যা পরস্পর পাশাপাশি হওয়াতে দেখা যেত। উক্ত গ্রামে পর্যটকদের চলাচলের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছিলাম, যাতে তারা নির্দ্বিধায় নিঃসংকোচে দিবারাত্র চলাফেরা করতে পারে। তখন তারা বলতে লাগল যে, হে আমাদের প্রতিপালক! এতবেশী পাশাপাশি এলাকায় সফর করাতে সফরের স্বাদ পাওয়া যাচ্ছে না। তুমি আমাদের ঘর-বাড়ী দূরে দূরে করে দাও। সারকথা হচ্ছে, তারা উক্ত নিয়ামতসমূহের মূল্যায়ন না করে তারা নিজেদের ওপর যুলুম করেছে। অতএব আমি তাদেরকে এভাবে বিলীন করে দিয়েছি যে, তাদের ঘটনা কল্প-কাহিনী ও উপাখ্যানে পরিণত করে দিয়েছি। আমি তাদের মধ্যে যারা কৃতজ্ঞ ও ধৈর্য্যশীল বান্দা রয়েছেন, সাবা সম্প্রদায়ের কাহিনীতে তাদের জন্য রয়েছে বড় শিক্ষনীয় বিষয়। শয়তান যে সকল লোকদের সম্পর্কে তার মতামত পেশ করেছিল যে, তারা তার সঙ্গ দেবে, বাস্তবিকই সে তার রায়কে সত্য প্রমাণ করে দেখিয়েছে যে, উক্ত লোক সকল তার সঙ্গ দিয়েছে এবং তাকে অনুসরণ করেছে। কিন্তু ঈমানদারদের এক জামাত যারা তার প্রতারণা ও প্রলোভনে প্রতারিত হয়নি বরং শয়তানের তো তাদের ওপর কোন ক্ষমতাই ছিল না। আমি তার ব্যাপারে একটি কৌশল করে রেখেছিলাম, যার আসল উদ্দেশ্য এটাই ছিল যে, যে সকল লোক পরকালে বিশ্বাসী আমি তাদেরকে আলাদা করে চিহ্নিত করে রাখব। আর যাদের সে সম্পর্কে সন্দেহ রয়েছে এবং শয়তানের প্ররোচনায় নিপতিত হয়েছে তাদেরকেও পৃথক করব। অতএব, হে রাসূল  ! তোমার প্রতিপালক প্রত্যেক বিষয়ের প্রত্যক্ষদর্শী এবং প্রত্যেক বস্তুর অবস্থা সম্পর্কে অবগত আছেন। ‘সাবা’ কোরআন মজিদের চৌত্রিশতম সূরার নাম। এটির তাফসীর যে-কোন তাফসীর গ্রন্থ থেকে জেনে নিন।

(আমি শয়তানকে পরকালে বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য কৌশল বা ফাঁদ হিসেবে রেখেছি, যাতে তার অনুসারী ও অনানুসারীদের পৃথক করা যায়।)


"تمت بالخير"

 

    সমাপ্ত




পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান