❏প্রশ্ন-২১৩: সুন্নাত কাকে বলে সংজ্ঞাসহ বর্ণনা কর?

❏প্রশ্ন-২১৩: সুন্নাত কাকে বলে সংজ্ঞাসহ বর্ণনা কর?


উত্তর: وبالله التوفيق মুহাদ্দিসীন-ই কিরামের পরিভাষায় রাসূলুল্লাহ (ﷺ), সাহাবা-ই কিরাম ও তাবেঈন-ই কিরামের রীতি-নীতিকে সুন্নাত বলে। সুন্নাতের উক্ত সংজ্ঞায় আসহাব, ত্বাওর ও তরিকা- এই তিনটি শব্দের ব্যাখ্যা প্রয়োজন।

اصحاب শব্দটি বহুবচন, একবচনে صحابى । সাহাবী ওই ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন ও নবী করীম  -এর সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন এবং ইসলামী আক্বীদা-বিশ্বাসের ওপর ইন্তিকাল করেছেন। সোহরত বা সাহচর্যের জন্য নির্দিষ্ট কোন সময়-সীমা নেই, সামান্য হোক বা বেশী। রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সাহাবা-ই কিরামের যেরূপ সম্বন্ধ স্থাপিত হয়েছে, অনুরূপ তাবেঈগণের সম্বন্ধ স্থাপিত হয়েছে সাহাবা-ই কিরামের সঙ্গে। তাবেঈ এমন ব্যক্তি যাঁর সাথে কোন সাহাবীর (رضى الله تعالي عنه) সংশ্রব বা সান্নিধ্য লাভ হয়েছে এবং ইসলামের শর্তও যথাযথ পাওয়া গিয়েছে।

طورطريق শব্দ দ্বারা উদ্দেশ্য قول، فعل، تقرير অর্থাৎ- বাণী, কাজ ও নীরবতা। تقرير দ্বারা কথা-বার্থা ও আলাপ-আলোচনা উদ্দেশ্য নয়; বরং تقرير দ্বারা উদ্দেশ্য হচ্ছে, কাউকে কোন কাজ করতে দেখে কিংবা আদেশ-উপদেশ দিতে শুনে, ভাল-মন্দ কিছুই না বলে নীরব থাকা। এতে প্রতীয়মান হয় যে, উক্ত কাজ-কর্ম ও আদেশ-উপদেশ ইত্যাদি জায়েয। অতএব সুন্নাত নয় প্রকার: 

১. রাসূলুল্লাহ (ﷺ) -এর قول বা বাণী।

২. তাঁর فعل বা পবিত্র কাজ।

৩. তাঁর (ﷺ) কোন কর্ম ও বাণীকে জায়েয বা বৈধতা প্রদান করা। এ ধরনের তিন প্রকার সাহাবা-ই কিরামের সাথে সম্পর্কের ভিত্তিতে, অতঃপর ওই ধরনের তিন প্রকার তাবেঈনদের সাথে সম্পর্কের কারণে। এ সবগুলো মিলে নয় প্রকার হলো।


রাসূলুল্লাহ (ﷺ) -এর অনুসরণ ও তাঁর প্রতি আনুগত্যের প্রমাণ কোরআন মজিদের দলিল দ্বারা প্রমাণিত। যথা:


قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللهُ غَفُورٌ رَحِيمٌ .


‘হে রাসূল! আপনি ওই সকল লোকদের বলেদিন, যদি তোমরা আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। যাতে আল্লাহও তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদেরকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাশীল ও দয়ালু।’  ২৮০


সাহাবা-ই কিরাম সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,


اصحابى كا لنجوم بايهم اقتديتم اهتديتم . 


‘আমার সাহাবীরা (رضى الله تعالي عنه) আকাশের নক্ষত্রের ন্যায়, তোমরা তাদের মধ্য হতে কারো অনুসরণ-অনুকরণ করলে সঠিক পথ পাবে।’ বাকী রইলো তাবেঈনগণের ফযিলত। আমরা তাঁদের অনুসরণ নিম্নোক্ত হাদীস শরীফ দ্বারা প্রমাণ করবো।


خير القرون قرنى ثم الذين يلونهم ثم الذين يلونهم .


‘কালের মধ্যে সর্বোত্তম কাল হলো আমার কাল। অতঃপর তাঁদের কাল উত্তম, যাঁরা উক্ত কালের লোকদের নিকটতম হবেন। অতঃপর তাঁদের যাঁরা এদের নিকটতম হবেন।’ 

সারকথা হচ্ছে, আমাদেরকে কোরআন মাজীদ ছাড়াও আল্লাহ তা‘আলার হুকুমে রাসূল (ﷺ) -এর এবং রাসূল (ﷺ)-এর হুকুমে সাহাবা-ই কিরাম, তাবেঈন ও তাবে-তাবেঈনগণের অনুসরণ ও অনুকরণ করা আবশ্যক। সুতরাং তাঁদের قول، فعل،تقرير তথা বাণী, কাজ ও নীরবতারও অনুকরণ করতে হবে। যার অর্থ আমরা পূর্বে আলোচনা করেছি।


কাশ্শাফ গ্রন্থকার ‘ইস্তিলাহাত’ এ লিখেছেন যে, শরীয়তের পরিভাষায় সুন্নাতের প্রয়োগ নিম্নোক্ত অর্থে হয়ে থাকে-

১. শরীয়ত।

২. রাসূলুল্লাহ(ﷺ)-এর কওল, ফেল এবং তাকরীর তথা বাণী, কর্ম ও অনুমোদন।

৩. ওই হুকুম যা শুধু হাদীস শরীফ দ্বারা প্রমাণিত।

৪. সে সকল কাজ যা না করার চেয়ে করাই উত্তম। এখানে ফরয, ওয়াজিব, সুন্নাত, নফল ও মুস্তাহাব সবই অন্তভুর্ক্ত।

৫. নফল: যা করাতে সওয়াব রয়েছে এবং না করলে শাস্তি নেই।

৬. امر مشروع তথা শরীয়ত অনুমোদিত হুকুম। 

৭. এমন কাজ বা আমলসমূহ যা হুযূর (ﷺ) কিংবা সাহাবা-ই কিরাম (رضى الله تعالي عنه) সর্বদা করেছেন, মাত্র দু’একবার ছাড়া কখনো পরিত্যাগ করেন নি। 


এগুলো আদায় না করাতে যদি গুনাহ হয়, তাহলে এগুলোকে সুন্নাতুল্লাহ বা সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়। যেমন, আযান, জামাত, ফজরের দুই রাকাআত সুন্নাত, যোহরের ছয় রাকাআত সুন্নাত এবং মাগরিব ও এশার ফরযের পর দুই রাকাআত সুন্নাত। আর যদি আদায় না করাতে গুনাহ না হয়, তাহলে এগুলোকে সুন্নাতে যায়েদা বা সুন্নাতে গাইরে মুয়াক্কাদা বলা হয়।

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান