সামর্থ থাকা স্বত্ত্বেও যে ব্যক্তি হজ্ব করলনা

সামর্থ থাকা স্বত্তেও যে ব্যক্তি হজ্ব করলনা

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى القُطَعِيُّ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَبْدِ اللهِ، مَوْلَى رَبِيعَةَ بْنِ عَمْرِو بْنِ مُسْلِمٍ البَاهِلِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الهَمْدَانِيُّ، عَنِ الحَارِثِ، عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً تُبَلِّغُهُ إِلَى بَيْتِ اللهِ وَلَمْ يَحُجَّ فَلاَ عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا، أَوْ نَصْرَانِيًّا،
-“হযরত আলী (رضي الله عنه) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যে ব্যক্তি বায়তুল্লাহ পৌছার মত পাথেয় ও বাহনের মালিক হল অথচ হজ্জ করলনা, সে ইহুদী অবস্থা বা খ্রিষ্টান অবস্থায় মৃত্যু বরণ করতে কিছুই আসে যায় না।”  ২৬২৬,  তিরমিজি শরীফ, হাদিস নং ৮১২;

এই হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) নিজেই বলেন,
هَذَا حَدِيثٌ غَرِيبٌ، لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الوَجْهِ، وَفِي إِسْنَادِهِ مَقَالٌ، وَهِلاَلُ بْنُ عَبْدِ اللهِ مَجْهُولٌ، وَالحَارِثُ يُضَعَّفُ فِي الحَدِيثِ.
-“এই হাদিস গরীব, এই সূত্র ছাড়া অন্য কোন সূত্রে ইহা পাইনি। এর সনদ নিয়ে অনেক সমালোচনা রয়েছে। হেলাল ইবনে আব্দুল্লাহ মাজহুল বা অপরিচিত। হারেছ দুর্বল রাবী।”  ২৭২৭,  তিরমিজি শরীফ, হাদিস নং ৮১২;

এই হাদিসের রাবী هِلاَلُ بْنُ عَبْدِ اللهِ (হেলাল ইবনে আব্দুল্লাহ) সম্পর্কে ইমাম মিযযী ( رَحْمَةُ الله عليه‎‎), ইমাম যাহাবী ( رَحْمَةُ الله عليه‎‎), আল্লামা ইবনে কাছির ( رَحْمَةُ الله عليه‎‎) ও হাফিজ ইবনু হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন,
قال الترمذي: مجهول. وقال البخاري: منكر الحديث. وقال أبو أحمد الحاكم: ليس بالقوي عندهم. وقال ابن عدي: هو معروف بهذا الحديث، وليس بالمحفوظ.وقال: لا يتابع عليه.
-“ইমাম তিরমিজি ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: সে অপরিচিত। ইমাম বুখারী বলেন: সে মুনকার। আবু আহমদ হাকেম বলেন: সে ইমামদের কাছে প্রতিষ্ঠিত নয়। ইবনে আদী বলেন: সে এই সনদের মাধ্যমেই পরিচিত কিন্তু গায়রে মাহফুজ বা অসংরক্ষিত। ইবনে আদী আরো বলেন: তাকে অনুসরণ করা যাবেনা।”  ২৮২৮,  ইমাম মিযযী: তাহজিবুল কামাল, রাবী নং ৬৬২৫; ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, রাবী নং ৯২৭২; হাফিজ ইবনে কাছির: আত তাকমীল ফি জারহে ওয়া তা’দিল, রাবী নং ৮৮৬; ইমাম আসকালানী: তাহজিবুত তাহজিব, রাবী নং ১৩২;

এই হাদিসের আরেকজন রাবী হল (হারেছ ইবনে আব্দুল্লাহ হামদানী) তার সম্পর্কে ইমামগণের অভিমত লক্ষ্য করুন,
قَالَ ابْن الْمَدِينِيّ كَذَّاب وَقَالَ الدَّارَقُطْنِيّ ضَعِيف وَقَالَ النَّسَائِيّ لَيْسَ بِالْقَوِيّ وَقد كذبه الشّعبِيّ وَقَالَ ابوبكر بن عَيَّاش عَن مُغيرَة قَالَ لم يكن يصدق عَن عَليّ فِي الحَدِيث وقال أبو زرعة لا يحتج بحديثه قال أَبُو حَاتِمٍ: لا يُحْتَجُّ بِهِ. وقال ابن معين: ضعيف
-“আলী ইবনে মাদানী বলেন: সে মিথ্যাবাদী। দারে কুতনী বলেন: সে দ্বায়িফ রাবী। ইমাম নাসাঈ বলেন: সে শক্তিশালী নয়। ইমাম শাবী তাকে মিথ্যাবাদী বলেছেন। আবু বকর ইবনে আইয়াশ মুগিরা থেকে বর্ণনা করেন, সে হযরত আলী (رضي الله عنه) থেকে সত্য হাদিস বর্ণনা করতনা। ইমাম আবু যুরাআ বলেন: তার বর্ণিত রেওয়াতের উপর নির্ভর করা যাবেনা। ইমাম আবু হাতেম বলেন: আমি তার উপর নির্ভর করিনা। ইবনে মাঈন বলেন: সে দুর্বল।”  ২৯২৯,  ইমাম যাহাবী: আল মুগনী ফিদ দোয়াফা, রাবী নং ১২৩৬; ইমাম আসকালানী: তাহজিবুত তাহজিব, রাবী নং ২৪৮; ইমাম যাহাবী: তারিখুল ইসলামী, রাবী নং ২০; ইমাম যাহাবী: মিযানুল এ’তেদাল, রাবী নং ১৬২৭;


অতএব, হাদিসটি নিতান্তই দুর্বল, রাবীদের উপর মিথ্যার অভিযোগ রয়েছে। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী ও বিশিষ্ঠ তাবেঈ হযরত শাবি ( رَحْمَةُ الله عليه‎‎) তাকে মিথ্যাবাদী বলেছেন। তবে সতর্কতার জন্য হাদিসটি বয়ান করা যেতে পারে।
-----------------------------

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান