চার তরিক্বার ৪ পীরই আওলাদে রসূল (সাঃ) ছিলেন

 



চার তরিক্বার চার ইমামই (রঃ) সৈয়দ এবং আওলাদে রসূল (সাঃ)
----------------------------------------------
চার প্রধান ত্বরিকার চারজন ইমামই (রঃ) সাইয়্যিদিনা রসূলে পাক (সঃ)-এর বংশধর অর্থাৎ তাঁদের নসব মুবারক রসূলে পাক (সাঃ) পর্যন্ত পৌঁছেছে। আসুন জেনে নিই প্রাণের আঁক্বা রসূলে পাক (সাঃ)-এর সাথে এই মহান ইমামগণের (রঃ) বংশীয় সম্পর্ক।

(বিঃদ্রঃ রচনা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থাকায় তাঁদের বংশীয় শাজরা শরীফ (অর্থাৎ বংশের ঊর্ধ্বতন সকল ব্যক্তির নাম) উল্লেখ করা থেকে বিরত থাকা হল। আশা করি ভবিষ্যতে পূর্ণাঙ্গ সিলসিলা সহকারে আলোচনা করার প্রয়াস পাব।)

ত্বরিকায়ে কাদেরিয়া আলীয়ার ইমাম
------------------------------------
গাউসে সামদানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী গাউসুল আযম, বড়পীর হযরত মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী আল-হাসানী ওয়াল-হোসাইনী (রঃ) তিনি পিতার দিক থেকে ইমাম হাসান (রাঃ) এবং মাতার দিক থেকে ইমাম হোসেইন (রাঃ)-এর বংশধর। তাঁর পিতার নাম হযরত সৈয়দ আবু সালেহ‌ মুসা জঙ্গী দোস্ত (রঃ) এবং মাতার নাম হযরত উম্মুল খায়ের আমাতুল জাব্বার ফাতিমা (রাঃ)।

হযরত গাউসে পাক (রঃ)-এর মাতা ও পিতা উভয় বংশধারার দিক থেকে ইসলামী খিলাফতের ৪র্থ খলিফা আমিরুল মোমেনীন হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজ্‌হাহু (রাঃ)-এর সাথে সম্পৃক্ত। পিতার দিক থেকে তিনি সাইয়্যিদ হাসানুল মুসান্না (রাঃ)-এর একাদশ ঔরসে এবং মাতার দিক থেকে সায়্যেদ হুসেইন (রাঃ)-এর অষ্টাদশ ঔরসে জন্মগ্রহণ করেন।
ত্বরিকায়ে চিশ্‌তীয়ার ইমাম
---------------------------
খাজায়ে খাজেগান, গরীব-উন-নেওয়াজ, আঁতায়ে রসূল, সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশ্‌তী আজমীরী সঞ্জরী (রঃ) পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকেই তিনি আল হাসানী ওয়াল হোসাইনী। তাঁর পিতার নাম সৈয়দ খাজা গিয়াস উদ্দিন (রঃ) এবং মাতার নাম সৈয়দা উম্মুল ওয়ারা বিবি মাহেনূর (রঃ)। হযরত বিবি মাহেনূর (রঃ) ছিলেন ইমাম হাসান (রাঃ)-এর পৌত্রী। সুতরাং খাজা চিশ্‌তী (রঃ) হচ্ছেন পিতার সম্পর্কে হোসাইনী এবং মায়ের দিক দিয়ে হাসানী সৈয়দ।

আবার হযরত খাজা (রঃ)-এর মাতা হযরত বিবি মাহেনূর (রঃ) হলেন প্রখ্যাত বুযুর্গ হযরত সৈয়দ দাউদ আল হাসানী (রঃ)-এর কন্যা। সৈয়দ দাউদ (রঃ) হলেন হযরত আবু সালেহ মুসা জঙ্গী দোস্ত (রঃ)-এর ভাই এবং তাঁদের পিতা হযরত আবদুল্লাহ হাম্বলী (রঃ)। হযরত আবু সালেহ মুসা জঙ্গী দোস্ত (রঃ)-এর পুত্র হলেন হযরত গাউসে পাক (রঃ)। এতএব আত্মীয়তাসূত্রে হুযুর গাউসে পাক (রঃ) এবং হযরত সৈয়দা উম্মুল ওয়ারা (রঃ) পরস্পর চাচাতো ভাই-বোন। এদিক থেকে হযরত গাউসে পাক (রঃ) হচ্ছেন হযরত গরীবে নেওয়াজ (রঃ)-এর মামা।

ত্বরিকায়ে মুজাদ্দেদীয়ার ইমাম
------------------------------
আফযালুল আউলিয়া, ইমামে রব্বানী, ক্বাইয়ূমে আউয়াল, নূরে মুকাররম হযরত মুজাদ্দেদ আলফেসানী শায়খ আহমদ ফারূকী সেরহিন্দি (রঃ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মোমেনীন হযরত উমর ফারূক বিন খাত্তাব (রাঃ)-এর বংশধর। হযরত উমর (রাঃ)-এর পুত্র বিখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ (রাঃ)-এর স্ত্রী ছিলেন ইমাম হাসান (রাঃ)-এর কন্যা হযরত ফাতিমা (রাঃ)। তাঁরই বংশে হযরত শায়খ আহমদ সেরহিন্দ (রঃ)-এর জন্ম। সুতরাং তিনি পিতার দিক থেকে ফারূকী এবং মাতার দিক থেকে সৈয়দ।

ত্বরিকায়ে নক্‌শবন্দীয়ার ইমাম
------------------------------
সুলতানুল আউলিয়া, শামসুল আরেফীন, সেরাজুস সালেকীন, খাজায়ে খাজেগান হযরত খাজা সায়্যেদ বাহাউদ্দিন শাহ্‌ মোহাম্মদ নকশ্‌বন্দ বোখারী (রঃ) ছিলেন আল-হোসাইনী সৈয়দ। তাঁর ঊর্ধ্বতন বংশধারা হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন (রাঃ)-এর মাধ্যমে আমিরুল মোমেনীন হযরত আলী কার্‌রামাল্লাহু ওয়াজ্‌হাহু (রাঃ) পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ পিতার দিক থেকে হযরত বাহাউদ্দিন নকশ্‌বন্দ বোখারী (রঃ) হলেন হোসাইনী।

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান