আযানের দোয়ায় ‘ইন্নাকা লা তুখলিফুল মিআদ’ যোগ করা

আযানের দোয়ায় ‘ইন্নাকা লা তুখলিফুল মিআদ’ যোগ করা

ইমাম বায়হাক্বী ( رَحْمَةُ الله عليه‎‎) ছহীহ্ সনদে হাদিস উল্লেখ করেছেন,
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، وَأَبُو نَصْرٍ أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ أَحْمَدَ الْفَامِيُّ قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ عَوْفٍ ثنا عَلِيُّ بْنُ عَيَّاشٍ ثنا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءُ: اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِحَقِّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ حَلَّتْ لَهُ شَفَاعَتِي رَوَاهُ الْبُخَارِيُّ فِي الصَّحِيحِ، عَنْ عَلِيِّ بْنِ عَيَّاشٍ
-“হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন: যখন আযান শুনে বলবে: ‘আল্লাহুম্মা ইন্নি আছআলুকা বি হাক্কে হাজিহী দাওয়াতীত তাম্মাত ওয়াছ ছালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াছিলাতা ওয়াল ফাদ্বিলা ওয়াবায়াছহু মাকামান মাহমুদা আল্লাজি ওয়াদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ’ ইল্লা হাল্লাত লাহু শাফায়াতী।” ৪১৪১,  ইমাম বায়হাকী: সুনানে কুবরা, ১ম খন্ড, ৭৬৯ পৃ:; ফতোয়ায়ে শামী, ২য় খন্ড, ৬৮ পৃ:; ইবনুল হুমাম: ফাতহুল কাদির, ১ম খন্ড, ২৫৬ পৃ:;

 ইহার সকল রাবীগণ বিশ্বস্ত।
ইহা ছহীহ্ হাদিস, যা দ্বারা প্রমাণিত হয় আযানের দোয়ার শেষে:
إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ বলা জায়েয। যেমন শারিহে বুখারী ওয়াত তিরমিজি মাওলানা আনওয়ার শাহ্ কাশ্মিরী ( رَحْمَةُ الله عليه‎‎) ছাহেব বলেন:- 
وزيادة إنك لا تخلف الميعاد ثابتة في السنن الكبرى بسند قوي 
-“ইন্নাকা লা তুখলিফুল মিআদ’ এই অতিরিক্ত অংশটুকু বায়হাক্বীর সুনানে কুবরার শক্তিশালী হাদিস থেকে প্রমাণিত।”  ৪২৪২,  আল্লামা কাশ্মিরী: আরফুশ শাজী শরহে তিরমিজি, ১ম খন্ড, ২২৩ পৃ:;

قال السخاوي وثبتت هذه الزيادة أيضاً عند البخاري في رواية الكشميهني
-“ইমাম সাখাবী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন, অনুরূপভাবে এই অতিরিক্ত অংশটি ইমাম বুখারী ( رَحْمَةُ الله عليه‎‎) নিকট কাশমিহানীর রেওয়ায়েতে প্রমাণিত আছে।”  ৪৩৪৩,  তাখরিজু এহইয়ায়ে উলুমুদ্দিন, ১ম খন্ড, ৩২২ পৃ:; ইমাম ছাখাবী: মাকাছিদুল হাছানাহ, হাদিস নং ৪৮৪ এর ব্যাখ্যায়; ইমাম আজলুনী: কাশফুল খাফা, ১২৮৯ নং হাদিসের ব্যাখ্যায়;



এই হাদিসের রাবী ‘মুহাম্মদ ইবনে মুনকাদির ও শুয়াইব’ বুখারী-মুসলীমের রাবী। ‘আলী ইবনে আইয়াশ’ ছহীহ্ বুখারীর রাবী। ‘মুহাম্মদ ইবনে আউফ’ বিশ্বস্ত রাবী, তার হাদিসকে ইমাম হাকেম ( رَحْمَةُ الله عليه‎‎) ছহীহ্ বলেছেন ও ইমাম যাহাবী একমত পোষন করেছেন, সকল ইমামগণই তাকে বিশ্বস্ত ও সত্যবাদী বলেছেন।
‘আবুল আব্বাস মুহাম্মদ ইবনে ইয়াকুব’ এর মূল নাম হল:
محمد بْن يعقوب بْن يوسف بْن مَعْقِل الَّنْيسابوريّ الأصمّ ‘মুহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে ইউছুফ ইবনে মাকিল নিছাপুরী আল আছম্মা’। ইমাম আবু হাতিম ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: أنّه ثقة صدوق -“নিশ্চয় তিনি বিশ্বস্ত ও সত্যবাদী।”  ৪৪৪৪,  ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, রাবী নং ২৪৩;

এর আকেজন রাবী ‘আহমদ ইবনে আলী ইবনে আহমদ ফামী’ এর মূল নাম হল: أحمد بن علي بن أحمد بن محمد بن شبيب ‘আহমদ ইবনে আলী ইবনে আহমদ ইবনে মুহাম্মদ ইবনে শাবিব’। তার ব্যাপারে ইমাম যাহাবী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: قال عبد الغافر: شيخ ثقة معروف، -“ইমাম আব্দুল গাফির ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন: সে শায়েখ বিশ্বস্ত ও সুপ্রসিদ্ধ।”  ৪৫৪৫,  ইমাম যাহাবী: তারিখুল ইসলাম, রাবী নং ১৬৯;

অতএব, এই হাদিসের সকল রাবীগণ বিশ্বস্ত, সত্যবাদী ও গ্রহণযোগ্য। সুতরাং ইহা ছহীহ্ হাদিস এবং ইহাকে দুর্বল হাদিস বলা অজ্ঞতা বৈ কিছুই নয়। হাদিসটি শক্তিশালী সনদে প্রমাণিত থাকার পরেও কথিত ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর তার লিখিত ‘হাদিসের নামে জালিয়াতী’ গ্রন্থে বলেছেন ইহা নাকি দূর্বল সনদে প্রমাণিত। 
--------------------------------
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান