মসজিদে দুনিয়াবী কথা বলা প্রসঙ্গে


মসজিদে দুনিয়াবী কথা বলা প্রসঙ্গে
حَدَّثَنِي عَلِيُّ بْنُ بُنْدَارٍ الزَّاهِدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُسَيَّبِ، حَدَّثَنِي أَحْمَدُ بْنُ بَكْرٍ الْبَالِسِيُّ، ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ، عَنِ الْحَسَنِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَتَحَلَّقُونَ فِي مَسَاجِدِهِمْ وَلَيْسَ هِمَّتُهُمْ إِلَّا الدُّنْيَا لَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ فَلَا تُجَالِسُوهُمْ
-“হযরত আনাস ইবনে মালেক (رضي الله عنه) বলেন, রাসূলে করিম ( ﷺ‎‎) বলেছেন: লোকদের মাঝে এমন এক যুগ আসবে যখন কিছু লোক মসজিদ সমূহে বৃত্তাকার হয়ে বসবে। তাদের ঐ বসার মধ্যে দুনিয়া ছাড়া আল্লাহর সন্তুষ্টি থাকবেনা। তোমরা তাদের সাথে বসবেনা।”  ৬৭৬৭,  মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৭৯১৬; হাফিজ ইবনে হাজার: ইত্তেহাফুল মিহরাত, হাদিস নং ৮১৯; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ২৬৪২৪; ইমাম ছিয়তী: খাছাইছুল কুবরা, ২য় খন্ড, ২৬৮ পৃ:;

এই হাদিস সম্পর্কে ইমাম হাকেম নিছাপুরী ( رَحْمَةُ الله عليه‎‎) ও ইমাম যাহাবী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ -“এই হাদিসের সনদ ছহীহ্।” ৬৮৬৮,  মুস্তাদরাকে হাকেম, হাদিস নং ৭৯১৬;


 এ বিষয়ে আরেকটি ছহীহ্ হাদিস উল্লেখ করা যায়,
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَهَّابِ النَّصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو التَّقِيِّ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ: سَيَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يَكُونُ حَدِيثُهُمْ فِي مَسَاجِدِهِمْ لَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ
-“হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) বলেন, রাসূলে করিম ( ﷺ‎‎) বলেছেন: শেষ যুগে এমন এক সম্প্রদায় হবে যারা মসজিদ সমূহে বসে (দুনিয়াবী) কথা বার্তা বলবে, কিন্তু সেখানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবেনা।”  ৬৯৬৯,  ছহীহ্ ইবনে হিব্বান, হাদিস নং ৬৭৬১; ইমাম মুনযেরী: আত্তারগীব ওয়াত্তারহীব, হাদিস নং ৪৫৬; হাফিজ ইবনে হাজার: ইত্তেহাফুল মিহরাত, হাদিস নং ১২৬৮৬; ইমাম যায়লায়ী: তাখরিজু আহাদিসুল কাশ্শাফ, ২য় খন্ড, ৫৬ পৃ:; ইমাম মোল্লা আলী: মেরআত শরহে মেসকাত, ৭৪৯ নং হাদিসের ব্যাখ্যায়;

এ বিষয়ে আরেকটি ছহীহ্ হাদিস উল্লেখ করা যায়,
حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنِ الْحَسَنِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَكُونُ حَدِيثُهُمْ فِي مَسَاجِدِهِمْ فِي أَمْرِ دُنْيَاهُمْ، فَلَا تُجالِسُوهُمْ، فَلَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ
-“হযরত হাছান ( رَحْمَةُ الله عليه‎‎) বলেন, রাসূলে পাক ( ﷺ‎‎) বলেছেন, লোকদের উপর এমন এক যুগ আসবে যখন লোকেরা তাদের মসজিদ সমূহে দুনিয়াবী কথা বলবে। যখন এমন যুগ আসবে তখন তোমরা তাদের সাথে বসবেনা। কেননা ইহার মধ্যে আল্লাহর জন্য কোন প্রত্যাশা নেই।”  ৭০৭০,  মুছান্নাফে ইবনে আবী শায়বাহ, হাদিস নং ৩৫৩১০; ইমাম বায়হাক্বী: শুয়াইবুল ঈমান, হাদিস নং ২৭০১; মেসকাত শরীফ, হাদিস নং ৭৪৩; ইমাম আজলুনী: কাশফুল খাফা, হাদিস নং ৩২৪৭; ইমাম ছিয়তী: জামেউল আহাদিস, হাদিস নং ২৬৪৪২; ইমাম গাজ্জালী: এহইয়ায়ে উলুমুদ্দিন, ১ম খন্ড, ১৮৫ পৃ:; ইমাম ছিয়তী: খাছাইছুল কুবরা, ২য় খন্ড, ২৬৮ পৃ:;

এই হাদিস সম্পর্কে ইমাম হাফিজ ইরাকী ( رَحْمَةُ الله عليه‎‎) এর অভিমত,
قال العراقي: أخرجه البيهقي في الشعب من حديث الحسن مرسلاً وأسنده الحاكم في حديث أنس وصحح إسناده ولابن حبان نحوه من حديث ابن مسعود اهـ.
-“হাফিজ ইরাকী বলেন: ইমাম বায়হাক্বী তার ‘শুয়াইবুল ঈমান’ গ্রন্থে হযরত হাছান ( رَحْمَةُ الله عليه‎‎) থেকে মুরছাল রূপে ইহা বর্ণনা করেছেন। ইমাম হাকেম ( رَحْمَةُ الله عليه‎‎) এর হযরত আনাস (رضي الله عنه) এর সনদকে ছহীহ্ বলেছেন। ইবনে হিব্বান ( رَحْمَةُ الله عليه‎‎) এর ইবনে মাসউদ (رضي الله عنه) এর হাদিসটির সনদটিও অনুরূপ ছহীহ্।”  ৭১৭১,  ইমাম ইরাকী: তাখরিজু আহাদিসুল এহইয়া, ১ম খন্ড, ২১৯ পৃ: হাদিস নং ১;



আল্লামা মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) উল্লেখ করেছেন,
قَالَ ابْنُ الْهُمَامِ فِي شَرْحِ الْهِدَايَةِ: الْكَلَامُ الْمُبَاحُ فِي الْمَسْجِدِ مَكْرُوهٌ يَأْكُلُ الْحَسَنَاتِ
-“আল্লামা কামালুদ্দিন ইবনুল হুমাম ( رَحْمَةُ الله عليه‎‎) তার ‘শরহে হেদায়া’ কিতাবে বলেছেন: জায়েয কথা বার্তাও মসজিদে বলা মারুরুহ (তাহরিমী), এতে নেক আমল সমূহ খেয়ে ফেলে।”  ৭২৭২,  ইমাম মোল্লা আলী ক্বারী: মেরকাত শরহে মেসকাত, ৭৪৩ নং হাদিসের ব্যাখ্যায়;

আল্লামা মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন, 
لِأَنَّ الْمَسْجِدَ لَمْ يُبْنَ إِلَّا لِلْعِبَادَاتِ، -“কেননা মসজিদ এবাদত ব্যতীত অন্য কাজের জন্য তৈরী করা হয়নি।”  ৭৩৭৩,  ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৭৪৩ নং হাদিসের ব্যাখ্যায়;

আল্লামা মোল্লা আলী ক্বারী ( رَحْمَةُ الله عليه‎‎) আরো উল্লেখ করেছেন,
قَالَ النَّوَوِيُّ: يُكَرَهُ رَفْعُ الصَّوْتِ فِي الْمَسْجِدِ بِالْعِلْمِ وَغَيْرِهِ، وَقَالَ ابْنُ حَجَرٍ سُئِلَ مَالِكٌ عَنْ رَفْعِ الصَّوْتِ فِي الْمَسْجِدِ بِالْعِلْمِ فَقَالَ: لَا خَيْرَ فِيهِ بِعَلَمٍ وَلَا بِغَيْرِهِ،
-“ইমাম নববী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: মসজিদে (মসজিদে নববী) ইলমী বিষয়ে ও অন্যান্য বিষয়ে উচু আওয়াজে কথা বলা মাকরুহ (তাহরিমী)। হাফিজ ইবনে হাজার আসকালানী ( رَحْمَةُ الله عليه‎‎) বলেছেন: ইমাম মালেক ( رَحْمَةُ الله عليه‎‎) কে জিজ্ঞাসা করা হল যে, মসজিদের মধ্যে উচু আওয়াজে জ্ঞানের বিষয়ে কথা বলা কিরূপ ? তিনি বলেন: ইলমী ও অন্যান্য বিষয়ে উচু আওয়াজে কথা বলাতে কোন কল্যাণ নেই।”  ৭৪৭৪,  ইমাম মোল্লা আলী: মেরকাত শরহে মেসকাত, ৭৪৪ নং হাদিসের ব্যাখ্যায়;

অতএব, মসজিদের মধ্যে দুনিয়াবী কথা বলা জায়েয নয়, আর এ কারণেই আল্লাহর নবী ( ﷺ‎‎) এই কাজকে ঘৃণা করেছেন ও তাদের সাথে বসতে নিষেধ করেছেন।
------------------------------------

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মী ওয়া আহলি ওয়া দামী ইয়া রাসূলাল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান