মুসলিম পন্ডিতদের মিলাদুন্নবী (দ.) সম্পর্কিত কিছু রচনা: (সূত্র: Wikipedia)

(ডাউনলোড লিংক)

  1. হুজ্জাতুদ্দীন ইমাম মুহাম্মদ বিন যুফার আল মাক্কী (৪৯৭ - ৫৬৫ হিজরি)
  2. ইমাম ইবনুল জাওযী (৫১০-৫৯৭ হিজরি) । - মিলাদুন্নবী সম্পর্কে তার রচিত বইয়ের নাম: মাওলিদির রাসুল।
  3. হাফিজুল হাদিস ইমাম আবু শামাহ (৫৯৯ - ৬৬৫ হি.)। - তার প্রণীত বইয়ের নাম: আল বায়িছ আলা ইনকারিল বিদয়ে ওয়াল হাওয়াদিসি।
  4. হাফিজ আবুল খাত্তাব বিন দেহইয়া (৬৩৩ হি.)। - তার রচিত মিলাদুন্নবী সম্পর্কিত বই: আত-তানবির ফি মাওলিদিল বাশির ওয়ান নাযির ।
  5. ইমাম জহির উদ্দিন জাফর আত্তাজামনুতী আশ-শাফেয়ী ( মৃত্যু: ১২৮৩ খ্রি.) ।
  6. পাশ্চাত্যের দুই ফকীহ আবুল আব্বাস ( মৃত্যু: ৬৩৩ হি.) এবং আবুল কাসিম (মৃত্যু: ৬৭৭ হি.) ।
  7. ইমাম মুহাম্মদ বিন আবি ইসহাক বিন ইবাদ আন-নাফিজি (মৃত্যু. ৭৩৩/৮০৫ হিজরি )।
  8. শায়খুল ইসলাম সিরাজ উদ্দীন বালকিনি (মৃত্যু: ৭২৪ হি.)।
  9. হাফিজুল হাদিস ইমাম আবুল ফজল আহমদ বিন হাজার আল-আসক্বালানী (৭৭৩ - ৮৫২ হিজরি )। - মিলাদুন্নবী সম্পর্কিত তার রচিত গ্রন্থ: মাওলিদিল কাবির।
  10. আল্লামা ইমাম জালালুদ্দীন সুয়ুতী (৮৪৯ - ৯১১ হি.)।- তার রচিত মিলাদুন্নবী সম্পর্কিত বই: হুসনুল মাকসিদ ফি আমালিল মাওলিদ।
  11. ইমামুল কুররা আল হাফিজ আবুল খায়ের শামছ উদ্দিন বিন আবদুল্লাহ আল জাজরী শাফেয়ী ( ৬৭৩ - ৭৪৮ হি.) । - এই সম্পর্কে তার রচিত গ্রন্থের নাম : আরফুত তারীফ বিল মাওলিদিল মা'রিফ।
  12. হাফিজ শামছ উদ্দিন বিন নাসির উদ্দিন আদ-দিমাস্কী ( ৭৭৭ - ৮৪২ হিজরি ) । - তার রচিত: মাওরিদুস সাদি ফি মাওলিদিল হাদি\
  13. ইমাম কামাল আদফায়ী (৬৮৫)।
  14. ইমাম শামসুদ্দিন আয-যাহাবী ( ১২৭৪ -১৩৪৮ খ্রি.) ।
  15. ইমাম বুরহানুদ্দীন বিন জুমায়া (৭২৫ - ৭৯০ হিজরি; ১৩২৫-১৩৮৮ খ্রি.) ।
  16. ইমাম জৈনুদ্দীন বিন রজব হাম্বলী (৭৩৬ - ৭৯৫) ।
  17. ইবনে বতুতা (৭৭৯ হি.) ।
  18. লিছান উদ্দীন ইবনে খতিব তিলমিছানী ।
  19. ইমাম যুরকানী ।
  20. আল্লামা মোল্লা আলী ক্বারী (মৃত্যু: ১০১৪ হি.) । - মিলাদুন্নবী সম্পর্কিত তার রচিত বই: আল মাওরিদুর রাওয়ী ফি মাওলিদিন নাবী ।
  21. ইবনে তাইমিয়া (৭২৮ হি.) ।
  22. ইমাম আবু যারআ আল ইরাকী ।
  23. হাফিজে হাদিস ইমাম জায়নুদ্দীন ইরাকী (৮০৬ হি.)। - মিলাদুন্নবী সম্পর্কে রচিত তার বই: মাওলিদিল হানী ফিল মাওলিদিছ ছানি ।
  24. ইমাম ইবনে হাজার আল কাস্তুলানী । - তার রচিত গ্রন্থ: মাওয়াহিবে লাদুনিয়া ।
  25. হাফিজে হাদিস ইমাম সাখাবী (৯০২ হি.)। - তার রচিত বই: যুযউ ফি মাওলিদিশ শারীফ ।
  26. হাফিজ ইবনে হাজার হায়তমী (৯৮৪ হি.)। - মিলাদুন্নবী বিষয়ক তার রচিত বইয়ের নাম: আন নি'মাতুল কুবরা ও তাহবিরুল কালাম ফিল কিয়ামি ইনদা জিকরি সাইয়িদে উলদে আদাম ।
  27. আল্লামা আলী ইবনে বুরহান উদ্দীন হালবী । - তার রচিত বই: সিরাতে হালবী ।
  28. ইমাম জাফর বিন হোসাইন বরজিঞ্জী (১১৭৭ হি.)। - তার প্রণীত বই: ইকদুল জাওহার ।
  29. শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী । তিনি এই সম্পর্কিত ফতোয়া লিখেন: মাসাবাতা বিস সুন্নাহ বই-এ ।
  30. শাহ আবদুর রহিম মুহাদ্দেস দেহলভী ।
  31. শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দেস দেহলভী । - তিনি মিলাদুন্নবী সম্পর্কিত আমালিয়াত বর্ণনা করেন: ফুয়ুজুল হারামাইন গ্রন্থে ।
  32. শাহ আবদুল আজিজ মুহাদ্দেস দেহলভী । - এই সম্পর্কিত ফতোয়া দেন তার উজালায়ে নাফেয়া বই-এ ।
  33. শাহ ইসহাক মুহাদ্দেস দেহলভী । - মিলাদুন্নবী সম্পর্কে ফতোয়ার অবতারণা করেন: মিয়াতে মাসায়েল গ্রন্থে ।
  34. আল্লামা সাইয়্যিদ আহমদ যাইনী মাক্কী । - এ সম্পর্কিত তার রচিত বই: সিরাতুন নাবাবিয়া ওয়া আসারুল মুহাম্মাদিয়া ।
  35. আল্লামা সাইয়্যিদ মাযী আবুল আযায়েম আল মিশরী । - তার লিখিত বই: আল ইহতেফাল বি মাওলিদি আম্বিয়া ওয়াল আউলিয়া ।
  36. আল্লামা আবদুর রহমান সিরাজ হানাফি মাক্কী । - তার লেখা বই: মুসতাযুল মুবতাদ ।
  37. শাহ কারামাত আলী জৈনপুরী (১২৯০ হি.)। - তার লিখিত গ্রন্থ: মুলাখখাস ও কারামাতে হারামাইন ।
  38. শাহ আবদুল আউয়াল জৈনপুরী হানাফি (১৩৩৯ হি.)। - মিলাদুন্নবী সম্পর্কিত তার প্রণীত গ্রন্থ: নুফহাতুল আম্বারিয়া লি ইসবাতিল কিয়াম ফি মাওলিদি খাইরিল বারিয়্যা ।
  39. শাহ ওয়াজী উদ্দীন রামুপুরী হানাফি । -রচিত বই: মসলকে আরবাবে হক ।
  40. হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী । - মিলাদুন্নবী সম্পর্কে ফতোয়া তুলে ধরেছেন তার সাত-মাসআলার ফয়সালা সম্বলিত বই-এ । বইটির নাম: ফয়সালায়ে হাফত মাসায়েল ।
  41. আবদুল হাই লাখনবী হানাফি (১৩০৪ হি.)। - তার রচিত ফতোয়ার বই: মজমুয়ায়ে ফতওয়া ।
  42. আল্লামা আবেদ হুসাইন হানাফি । - মিলাদুন্নবীর আমল বর্ণিত বই: আদ-দুররুল মুনাজ্জাম ।
  43. ইয়াকুব নানতুবী হানাফি । - এই সম্পর্কিত আমল বর্ণনায় রচিত: আদ-দুররুল মুনাজ্জাম ।
  44. আবদুল হক এলাহাবাদী হানাফি । - মিলাদুন্নবী সম্পর্কে প্রণীত বই: আদ-দুররুল মুনাজ্জাম ।
  45. ইমাম ইউসুফ বিন ইসমাইল নাবেহানী । - তার রচিত মিলাদুন্নবী বিষয়ক গ্রন্থ: তানজিমুল বাদিয় ফি মাওলিদিন নাবাবী । 

Top