"আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত; কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পার না।"
গাজার তরুণ যুবক আহমেদ মানার ওমর আবু সুলতান। দখলদার ইসরা*য়েলের হামলা শুরু হওয়ার পর থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুজির পর অবশেষে তার লাশ খান ইউনিস থেকে উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। ধংসস্তুপ থেকে লাশ বের করার পর দেখা যায়, এই আড়াই বছরেও তার শরীরে কোনো প্রকার পরিবর্তন আসেনি। দেহ একদম অবিকৃত রয়ে গেছে। শহীদদের লাশকে আল্লাহ সম্মানিত করেন এটা তার বাস্তব প্রমাণ। কতইনা সৌভাগ্যবান এই যুবক।
