আমীরে মুয়াবিয়া জান্নাতীঃ মওদুদীর বিরোধীতার জবাব

হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র বিরূদ্ধবাদীদের কতিপয় আপত্তি ও মি. মওদুদী (চাঁদের বুড়ো দেলাঃ সাঈদীর পীর)।

হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু সম্পর্কে এ পর্যন্ত যে সমস্ত অভিযোগ উত্থাপিত হয়েছে, তন্মধ্যে কতিপয় অভিযোগ এবং তার জবাব নিম্নে উপস্থাপিত হল –
১ম আপত্তি:
জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী শিয়া-রাফেযীদের ন্যায় সাহাবা-ই কেরামগণের সবচেয়ে বড় সমালোচক। তিনি তার বহুল বিতর্কিত خلافت وملوکیت (খেলাফত ও মুলূকিয়াত) নামক পুস্তিকায় হযরত আমীরে মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুকে বিদ্‘আতী আখ্যা দিয়ে উল্লেখ করেন-
হযরত আমীরে মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু স্বয়ং নিজে এবং তাঁর প্রাদেশিক গভর্নরগণ তাঁর আদেশক্রমে জুমু’আর খোতবায় মিম্বরের উপর দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে গালি দিত (নাঊযুবিল্লাহ)। এ ছাড়াও মসজিদে নববীতে মিম্বরে রাসূলের উপর দাঁড়িয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তা’আলা ওয়াসাল্লাম’র প্রিয়জনদের গালি দিত”।

খন্ডন: এ ধরনের উক্তি শিয়া-রাফেজী ও আবুল আলা মওদুদীর পক্ষ থেকে হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুর প্রতি জঘন্য অপবাদের শামিল।
মিস্টার মওদুদী তার দাবীদার সমর্থনে তিনটি কিতাবের রেফারেন্স উল্লেখ করেছেন : তাফসীরে তাবারী ৪র্থ খন্ড ১৮৮ পৃষ্ঠা,ইবনে আসির ৩য় খন্ড ২৩৪ পৃষ্ঠা,আল বেদায়া ওয়ান নেহায়া ৯ম খন্ড ৮০ পৃষ্ঠা।

দেওবন্দী মাযহাবের অন্যতম পুরোধা ড. তকী ওসমানী সাহেব বলেছেন, আমি তার উল্লেখিত রেফারেন্সগুলো পর্যালোচনা করেছি গভীরভাবে । কিন্তু, কোথাও এ তথ্যের সন্ধান পাওয়া যায়নি যে , তিনি (হযরত আ’মীরে মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) নিজে হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে গালি-গালাজ করতেন।
[সূত্রঃ আমীরে মুয়াবিয়া আউর তারীখী হাক্বাইক্ব ৮১ পৃষ্ঠা।]

উপরন্তু ঐতিহাসিকগণের নির্ভরযোগ্য বর্ণনায় দেখা যায়, হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুর সাথে মতভেদ থাকার পরও তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন।
যেমন – হাফেজ ইবনে কাসীর রহমাতুল্লাহি আলাইহি বলেন-

لمّا جاء خبر قتل علی الی معاویۃ جعل یبکی فقالت لہ امراتہ اتبکیہ وقدقاتلتہ فقال ویحک انّک لاتدرین مافقد الناس من الفضل والفقہ والعلم-
অর্থাৎ, হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুর নিকট যখন হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র শাহাদাতের সংবাদ পৌঁছলো, তখন তিনি কান্না করতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে তাঁর স্ত্রী বললেন, আপনি কি আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু’র শাহাদাতে ক্রন্দন করছেন? অথচ আপনি তাঁর সাথে লড়াই করেছেন। উত্তরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু বললেন, তুমি নিশ্চয় জান না, আজ মানবসমাজ অসংখ্য কল্যাণ, ইলমে ফিক্বহ এবং জ্ঞান-বিজ্ঞান থেকে বঞ্চিত হয়েছ।
[সূত্রঃ আল্ বিদায়া: ৮ম খন্ড, ১৩০পৃষ্ঠা।]

উল্লেখ্য, এখানে হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে বলা হয়েছে যে, “আপনি তাঁর সাথে জীবনে অগণিত যুদ্ধ করেছেন।” কিন্তু তিনি এ কথা বলেননি যে, “আপনি তাঁকে অনেকবার গালিগালাজ করেছেন, সুতরাং আজকে তাঁর শাহাদাতের সংবাদে কেন ক্রন্দন করছেন?”

২য় আপত্তি:
একবার হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু স্বীয় কাঁধে ইয়াযিদকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে এরশাদ করলেন, “জাহান্নামীর উপর চড়ে জাহান্নামী যাচ্ছে।” এতে বুঝা যাচ্ছে যে, ইয়াযীদও দোযখী এবং(না’ঊযু বিল্লাহ) আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুও দোযখী। (সুম্মা না’ঊযু বিল্লাহ)

খন্ডন: এ আপত্তিটি একেবারেই ভীত্তিহীন।
জামে ইবনে আসীর, কিতাবুন নাহিয়া ইত্যাদী ইতিহাস গ্রন্থে বর্ণিত আছে যে, পাপিষ্ঠ ইয়াযীদ হযরত উসমান রাদিয়াল্লাহু তা’আলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করে। সুতরাং হযরত রাসুলে পাক সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম’র পবিত্র যুগে হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র কাঁধে ইয়াযীদের অবস্থান কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।
[দেখুনঃ হযরত আমীরে মুয়াবিয়া: ৮১ পৃঃ।]



৩য় আপত্তি:
হুযুর আকরাম সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন তোমরা মুয়াবিয়াকে আমার মিম্বরের উপর দেখ, তখন তাকে হত্যা করে ফেল”। এ হাদিসটি ইমাম যাহাবী উদ্ধৃত করেছেন এবং বিশুদ্ধ বলেছেন। এতে বুঝা গেল যে, আমীর মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হত্যার উপযোগী ছিলেন।

খন্ডন: ‘মিথ্যাবাদীদের উপর খোদার অভিশাপ’ এটা বলা ছাড়া এ আপত্তির আর কী জবাব দেয়া যায়? কোন এক মিথ্যাবাদী হুজূরের নামে মিথ্যা বলেছে এবং অপবাদটা ইমাম যাহাবীর উপর চাপিয়ে দিয়েছে। সরকারে দু’জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, “যে আমার ব্যাপারে জেনেশুনে মিথ্যা বলে সে যেন দোযখকে তার ঠিকানা বানিয়ে নেয়”। আল্লাহকে ভয় করা দরকার।
বস্তুত ইমাম যাহাবী রহ. তাদেরকে রদ (খণ্ডন) করার জন্যই এ জাল হদীসটি তাঁর ইতিহাসগ্রন্থে উদ্ধৃত করেছেন মাত্র। আর ওখানে সাথে সাথে এও বলে দিয়েছেন যে, “এটি মওযু (বানোয়াট) হাদীস, এর কোন ভিত্তি নেই”।
তদুপরি, হুযুরের এটা বলার কি প্রয়োজন ছিল? তিনি তো নিজেই ক্বতল (হত্যা) করতে পারতেন।
আর এটাও কিভাবে হতে পারে যে, সমস্ত সাহাবী, তাবেয়ীন ও আহলে বায়্ত এ হাদীস শুনলেন কিন্তু কেউ পাত্তা দিলেন না। বরং ইমাম হাসান রাদিয়াল্লাহু তা’আলা আনহু আমীর মু’আবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র পরে খিলাফত থেকে ইস্তেফা দিয়ে আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র জন্য রাসূল সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম’র মিম্বরকে একেবারে খালি করে দিলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা’আলা আনহু আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র ইল্‌ম ও আমলের প্রশংসা করলেন। তাকে দ্বীনের মুজতাহিদ আখ্যায়িত করলেন। তাঁদের কারো কাছেই কি এ হাদীসটি পৌঁছলনা? চৌদ্দশ বছর পরে এদের কাছে কিভাবে এই হাদীসটি পৌঁছে গেল?
এছাড়াও আরো অসংখ্য বিভ্রান্তিকর আপত্তি করা হয়েছে। কলেবর বৃদ্ধির আশঙ্কায় তা এখানে আলোকপাত করা হল না।
পারস্পরিক শ্রদ্ধাবোধ :
খলিফাতুল মুসলিমীন হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু এবং আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ছিল।
একদিন হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু দরবারে উপস্থিত সবাইকে বললেন, যে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র প্রশংসায় যথাযোগ্য কবিতা আবৃত্তি করবে, আমি তাকে প্রতিটি কবিতার বিনিময়ে হাজার দিনার দান করব।
উপস্থিত কবিগণ হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র শানে কবিতা আবৃত্তি করে প্রচুর পুরষ্কার লাভ করলেন। কিন্তু হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু প্রতিটি কবিতা ও ছন্দ শ্রবণ করার পর বলতেন- علیّ افضل منہ (আলীয়্যুন আফদ্বালু মিনহু) অর্থাৎ, “আলী এর চেয়েও অনেক উত্তম”। অতঃপর উক্ত মজলিসে আমর বিন আস রাদিয়াল্লাহু তা’আলা আনহু হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু’র প্রশংসায় এমন একটি কবিতা আবৃত্তি করলেন, যা হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র নিকট পছন্দ হল, ফলে ঐ কবিতার বিনিময়ে উক্ত কবিকে হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহু সাত হাজার দিনার পুরষ্কার প্রদান করলেন।
হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু সিফ্ফীনের যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের পর আমীরে মুয়াবিয়া রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু সম্পর্কে ইরশাদ করেন-
ایھا الناس لا تکرہ امارۃ معاویۃ فانکم لوفقد تموہ رایتم الرؤس تنذر عن لواھلھا کانّما الحنظل-
অর্থাৎ, “হে লোক সকল! তোমরা আমীরে মুয়াবিয়ার শাসন এবং নেতৃত্বকে অপছন্দ করোনা”। যদি তোমরা তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দাও, তবে তোমরা দেখবে ধড় থেকে মাথা এমন ভাবে কেটে পড়েছে, যেভাবে হান্‌জল (এক প্রকারের তিক্ত ফল) গাছ থেকে পতিত হয়।
[সূত্রঃ আল-বিদায়া; ৮ম খন্ড, ১৩১ পৃঃ।]
_________
মাজার শরীফ, দামিস্ক, সিরিয়া- বিশিষ্ট সাহাবী, কাতিবে ওহী হযরত আমীর মুয়াবীয়া (রাঃ)।

পোস্ট সম্পাদনা

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান