বন্ধ করুন ×হানাফি ফিকহ অনুযায়ী

যাকাত ক্যালকুলেটর

বাংলাদেশি টাকায় আপনার সম্পদ, নিসাব ও প্রদেয় যাকাত হিসাব করুন।

সম্পদ ও দেনা

যাকাতের তারিখে সম্পদের বাজারমূল্য লিখুন। গয়নায় স্বর্ণ-রুপার মূল্য ধরুন, পাথরের মূল্য বাদ দিন।

পরিশোধযোগ্য দেনা ধরুন। দীর্ঘমেয়াদি ঋণের পুরোটা বাদ দেওয়ার আগে আলেমের পরামর্শ নিন।

নিসাব ও হিজরি বছর

শুধু স্বর্ণ থাকলে ৭.৫ ভরি খাঁটি স্বর্ণের দাম ধরা হবে। নগদ, রুপা বা অন্যান্য যাকাতযোগ্য সম্পদ থাকলে ৫২.৫ ভরি খাঁটি রুপার দাম ধরা হবে।

প্রদেয় যাকাত

—

সম্পদের তথ্য দিলে ফলাফল এখানে দেখা যাবে।

মোট যাকাতযোগ্য সম্পদ
—
দেনা বাদে সম্পদ
—
প্রযোজ্য নিসাব
—
যাকাতের হার
২.৫%

হিসাব এই ব্রাউজারেই হয়। জটিল সম্পদ বা দেনার ক্ষেত্রে আলেমের পরামর্শ নিন।

দাওয়াতে ইসলামী · ফয়যানে যাকাত
SeekersGuidance · হানাফি যাকাত নির্দেশিকা

বন্ধ করুন ×

সদকায়ে নাফিলা

ইসলামি জ্ঞান প্রচারে আপনার সহযোগিতা

বাতিল ফেরকার বৈশিষ্ট্য সম্পর্কে প্রিয় নবী ﷺ এঁর ভবিষ্যদ্বাণী



হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, যিনি ব্যতীত আর কোন ইলাহ নেই তাঁর কসম! আল্লাহর কিতাবে এমন কোন সূরা নেই যা নাযিল হওয়ার জায়গা সম্পর্কে আমার অজানা, এরূপ কোন আয়াত নেই যার নাযিল হওয়ার স্পষ্ট কারণ আমার অজানা। যদি আমি এমন কোন লোককে জানতাম যিনি আমার তুলনায় অধিক কুরআন জানেন এবং তার নিকট উট যেতে পারে, তবে আমি তার নিকট যাওয়ার জন্য উটে আরোহণ করতাম। (সহীহ মুসলিম ৬২২৭)

ইনি হচ্ছেন সেই আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) যাঁর কাছ থেকে স্বয়ং রাসূলুল্লাহ ﷺ কুরআন শিক্ষা নিতে বলেছিলেন। (সহীহ মুসলিম ৬২২৯)

আর আমাদের সমাজে কিছু নির্বোধ আছে যারা কুরআনের আয়াতের শানে নুযূল না দেখে, তাফসীর না পড়ে, শুধুমাত্র আক্ষরিক অর্থ প্রয়োগ করে, এগুলোর মাধ্যমে দলিল পেশ করতে থাকে, দু'একটা আয়াত আর হাদিস পড়েই মুজতাহিদ সেজে বসে আছে, ফতোয়াবাজি করে। কুরআনের কিছু কিছু আয়াত বা আয়াতের হুকুম যে রহিত হতে পারে এ বিষয়েও তারা অজ্ঞ, এরা কাফের মুশরিকদের উপর নাযিলকৃত আয়াতও মুসলমানদের উপর প্রয়োগ করে। হ্যা, কিছু আয়াত আছে যেগুলো সাধারণ (উভয়ের জন্য প্রযোজ্য)। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় যে, ওরা যেসব আয়াত পেশ করে সেগুলো স্পষ্টতই দেব-দেবী-মুর্তিদের সম্পর্কে নাযিলকৃত যেমনঃ এসব মুর্তিরা যে, শাফায়াত করতে পারবে না এ বিষয়ক। ইমাম বুখারী রহঃ উল্লেখ করেন, আবদুল্লাহ ইবনে উমার (রা.) এদেরকে (খারেজীদেরকে) নিকৃষ্ট সৃষ্টি বলেছেন যারা কাফেরদের উপর নাযিলকৃত আয়াত মুসলমানদের উপর প্রয়োগ করত। (সহিহ বুখারী ৬৯৩০)

ঐসব নির্বোধদের দেখলে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার প্রিয় হাবীব ﷺ এঁর সুন্দর সুন্দর বাণীগুলো খুব মনে পড়ে-

ইমাম তিরমিজি রহঃ ও ইমাম ইবনে মাজাহ রহঃ মারিকা অর্থাৎ খারিজীদের বৈশিষ্ট্য প্রসঙ্গে উল্লেখ করেন,

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ শেষ যুগে আবির্ভাব ঘটবে এক সম্প্রদায়ের, যারা বয়সে হবে নবীন, বুদ্ধিতে অপরিপক্ক ও নির্বোধ হবে। তারা কুরআন তিলাওয়াত করবে কিন্তু তা তাদের গলার নীচের হাড়ও অতিক্রম করবে না। তারা সৃষ্টির সেরা মানুষের কথাই বলবে, কিন্তু তারা এমনভাবে ধর্ম হতে বেরিয়ে যাবে, যেমনভাবে তীর ধনুক হতে বেরিয়ে যায়। (সূনান আত তিরমিজী ২১৮৮, সুনান ইবনে মাজাহ ১৬৮)

ইমাম বুখারী রহঃ বর্ণনা করেন-

হযরত আলী (রাঃ) বলেনঃ আমি নবী ﷺ-কে বলতে শুনেছি যে, শেষ যামানায় এমন একদল মানুষের আবির্ভাব হবে, যারা হবে কমবয়স্ক এবং যাদের বুদ্ধি হবে স্বল্প। ভাল ভাল কথা বলবে, কিন্তু তারা ইসলাম থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। তাদের ঈমান গলার নীচে পৌঁছবে না। (সহিহ বুখারী ৩৬১১, ৫০৫৭, ৬৯৩০)

এই খারেজীদের পূর্বপুরুষ প্রকাশ পেয়েছিল প্রিয় নবী ﷺ এঁর সময়ে তাঁর শানে বেয়াদবীর মাধ্যমে। অতঃপর সে এমনভাবে অভিশপ্ত হল যে, তার বংশধর-সঙ্গী-সাথী-অনুসারীরা উম্মতের মধ্যে সর্বাধিক ইবাদাতকারী হিসেবে বিরাজ করেও জাহান্নামের কুকুর বলে অভিহিত হয়েছে এবং এ কুকুরগুলো সর্বাবস্থায় বিরাজ থাকার কথা এবং শেষে ঐ অভিশপ্ত দাজ্জালের সাথে মিলিত হবে বলেও বলেছেন। ইমাম নাসাঈ রহঃ বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেন, তারা সর্বাবস্থায় আবির্ভূত হতে থাকবে। পরিশেষে তাদের সর্বশেষ দলটি বের হবে মাসীহে দাজ্জাল-এর সাথে। (নাসাঈ ৪১০৩, মিশকাত ৩৫৫৩) সুনানে ইবনে মাজাহ শরীফে "খারেজীর আলোচনা" নামক পরিচ্ছেদের ১৭৪ নং হাদিস শরীফেও এসেছে, এই খারেজীদের মধ্যে থেকেই দাজ্জাল আবির্ভূত হবে। এদের বৈশিষ্ঠ্য বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী রহঃ আরো বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ বলেন,

তাদের নামাজের তুলনায় নিজের নামাজ এবং রোজা নগণ্য বলে মনে করবে (তাদের ‘আমলের তুলনায় তোমাদের ‘আমলকে তুচ্ছ মনে করবে)। এরা কুরআন পাঠ করে, কিন্তু কুরআন তাদের কন্ঠনালীর নীচে প্রবেশ করে না। তারা দ্বীন হতে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক হতে বেরিয়ে যায়। তীরের অগ্রভাগের লোহা দেখা যাবে কিন্তু কোন চিহ্ন পাওয়া যাবে না।... (সহীহ বুখারী ৩৬১০, ৫০৫৮....)

বিদআতী ৭২ বাতিল ফেরকার মধ্যে খারেজীদের থেকেই কয়েকটা দলের অাবির্ভাব হবে। উপরিউক্ত বৈশিষ্ট্যাবলী ছাড়াও এদের আরো একটি আলামত বর্ণিত হয়েছে, সেটা হল মাথা মুন্ডানো (মাথা নেড়াওয়ালা গোষ্ঠী)। (সুনান আবূ দাউদ ৪৭৬৫)

এছাড়াও বাতিল ফেরকার অনুসারীদের আরো একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা মুতাশাবিহাত (অস্পষ্ট) আয়াতসমূহ দিয়ে দলিল পেশ করার চেষ্টা করে।

রাসূলুল্লাহ ﷺ বলেনঃ কুরআন পাঁচটি বিষয়সহ নাযিল হয়েছেঃ (১) হালাল (২) হারাম (৩) মুহ্‌কাম (৪) মুতাশাবিহ ও (৫) আমসাল (উপদেশপূর্ণ ঘটনা)। সুতরাং তোমরা হালালকে হালাল জানবে, হারামকে হারাম মনে করবে। মুহকামের উপর ‘আমল করবে, মুতাশাবিহের সাথে ঈমান পোষণ করবে। আর আমসাল থেকে শিক্ষা গ্রহণ করবে। [মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ১৮২]

মুতাশাবিহাত আয়াতের ক্ষেত্রে হুকুম হচ্ছে -

আম্মাজান আয়িশাহ (রাঃ) বলেন, এ আয়াত (সূরা আলে ইমরানঃ ৭) এর বিষয়ে রাসূলুল্লাহ ﷺ কে প্রশ্ন করা হলঃ (আয়াতটি)

"তিনিই আপনার উপর এমন কিতাব নাযিল করেছেন, যার কতিপয় আয়াত মৌলিক-সুস্পষ্ট অর্থবোধক (মুহকামাত), এগুলো হল কিতাবের মূল আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয় (মুতাশাবিহাত, রুপক); কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে, তারা গোলযোগ (ফিতনা) সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোর অনুসরণ করে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত; এর সঠিক ব্যাখ্যা আল্লাহ'র-ই জানা আছে (আল্লাহ কাউকে জানালে শুধুমাত্র তিনি জানতে পারেন)। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে, আমরা তার উপর ঈমান এনেছি, এ সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে, মূলতঃ জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসীহত গ্রহণ করে না।"

(জবাবে) রাসূলুল্লাহ ﷺ বললেনঃ তোমরা কুরআনের মুতাশাবিহ আয়াতসমূহের অনুসারীদের দেখলে অনুধাবন করে নিবে যে, আল্লাহ তা'আলা এদেরই নামোল্লেখ করেছেন। কাজেই তোমরা তাদের পরিহার করবে। (সাবধান থাকবে) (সূনান তিরমিজী ২৯৯৪, সহীহ বুখারী ৪৫৪৭)

সূনান আত তিরমিজীর ২৯৯৩ এ রয়েছে, অধঃস্তন এক বর্ণনাকারীর বর্ণনায় আছেঃ তোমরা তাদের দেখলে চিনে রাখবে। তিনি দুই অথবা তিনবার এ কথা বলেছেন।

তাই আমরা অস্পষ্ট বা মুতাশাবিহাত আয়াতসমূহের পিছনে ছুটব না। আল্লাহ তায়ালা কুরআনে পাকে স্পষ্টই বলে দিয়েছেন, "তাঁর কোন দৃষ্টান্ত তথা উপমা নেই, তিনি সর্বশ্রোতা, সর্বদ্ৰষ্টা (সূরা আশ-শুরাঃ ১১)"। তিনি অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল থাকবেন। তিনি স্থান-আকার-আকৃতি এসবের মুখাপেক্ষী নন, এসব থেকে মুক্ত (পবিত্র)। স্থান-আকার-আকৃতি এগুলো শুধুমাত্র সৃষ্টির বৈশিষ্ট্য, স্রষ্টার নয়। ইমাম তাহাবী (রহঃ) বলেন, “যে ব্যক্তি আল্লাহ তা'য়ালাকে মানবীয় গুণাবলী হতে কোন গুণের দ্বারা গুণান্বিত করবে সে কাফির।” (ইমাম তাহাবী, আকিদাতুত তাহাভী, ৪১ পৃষ্ঠা, আকিদা নং ৩৪)

ফলে অস্পষ্ট অর্থসমৃদ্ধ কিছু আয়াতকে অপব্যাখ্যা করে যারা আল্লাহ'র জন্য অঙ্গ প্রত্যঙ্গ, স্থান (আরশ) সাব্যস্থ করে, আমাদের উচিৎ তাদেরকে চিহ্নিত করে রাখা এবং তাদের থেকে দূরে থাকা যাতে আমাদের ঈমান আমল হেফাজতে থাকে। এত সুন্দর করে কুরআন ও হাদিসে নিদর্শনসমূহ বর্ণনা করার পরও যারা হক্ব-বাতিল অর্থাৎ সত্য-মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের জন্য শতকোটি আফসোস। হ্যা, এটা মনে রাখা উচিৎ ৭২ বাতিল ফেরকার সবাই চিরস্থায়ী জাহান্নামী নয়, কিন্তু যাদের আকীদায় কুফরী রয়েছে সেসব মুনাফিকরা চিরস্থায়ী জাহান্নামী। আমরা কাউকে ফতোয়া দিব না, আমাদের ইমামগণ যাদেরকে তাকফির করেছেন তাদেরকে ব্যতিত কিন্তু আমরা এসব বাতিল ফেরকার বৈশিষ্ট্যসমৃদ্ধ ব্যক্তিদের থেকে দূরে থাকব। আল্লাহ'র নির্দেশ অনুযায়ী সাদেকীন তথা সত্যবাদীদের সাথে থাকব।

আল্লাহ তায়ালা বলছেন,

"(হে নবী) আমি আপনার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে।" (সূরা ছোয়াদঃ ২৯) "তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?" (সূরা মুহাম্মদঃ ২৪) "আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ/ স্মরণ করার জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী/ স্মরণকারী আছে কি? (সূরা আল ক্বামারঃ ১৭,২২,৩২,৪০)
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান