বন্ধ করুন ×

সদকায়ে নাফিলা

ইসলামি জ্ঞান প্রচারে আপনার সহযোগিতা

একটি বিকাশ ট্রানজেকশন!

বিকাশ আছে? আছে। ক্যাশ ইন করা যাবে? যাবে। কিন্তু আমি একটু কমই করব। (অনেকটাই লজ্জাশীলতার সাথে) দুই'শ টাকা ক্যাশ ইন করা যাবে? না ভাই, হবে না..!

এভাবে সচারাচরই কম এমাউন্ট ট্রানজেকশন এর ক্ষেত্রে গ্রাহকদেরকে অধিকাংশ বিকাশ এজেন্টরা মোটেও গুরুত্ব দিতে চান না। কিন্তু হতে পারে লোকটার এই সামান্য টাকাটা ক্যাশ ইন বা ক্যাশ আউট করা খুবই জরুরি। হতে পারে তার কাছে এতটুকুই টাকা আছে। হতে পারে এই সামান্য টাকার ট্রানজেকশন তাকে অনেক পেরেশানি থেকে মুক্ত করতে পারবে। অন্তত মানুষের পেরেশানি দূর করার উদ্দেশ্যে, সাওয়াব এর নিয়্যতে আমাদের এই সকল গ্রাহকদেরও মূল্য দেয়া উচিত। শুধু মুনাফার জন্যই নয়। এটাই মানবতা।

রাসূলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন– 'কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, তখন তিন ধরণের লোককে আরশের নিচে ছায়া প্রদান করা হবে। তাদের মধ্যে একটি ক্যাটাগরির মানুষ হলো তারা, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের পেরেশানি দূর করবে।' [১]

ঠিক আজকেই আমার সাথেও একই ঘটনা ঘটল। যখনই দুই'শ টাকার ট্রানজেকশন করব শুনলো, দোকানদার ভাইয়ের চেহারা মলিন হয়ে গেল। সে অসম্মতি জানাল। ঠিক একই সময় আরেকজন দোকানদার ভাই এই সাহায্যটা করল। এবং সাহায্যটা আমার খুব দরকারও ছিল। আল্লাহ তায়ালার কতো দয়া সেই ব্যক্তির ওপর হলো। তার কাছ থেকেই পুনরায় এসে আমি কয়েকটি চিপস এর প্যাকেট নিলাম সাথে আরো পাঁচ'শ টাকার ট্রানজেকশন করলাম। আগের ব্যক্তিটি অস্বীকৃতি না জানালে হয়তো, রিযিকটা তার ভাগ্যেই থাকত!

তখন আমার বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মহান ফরমানটি মনে হতে লাগলো– 'দয়া করো; তোমাদেরকেও দয়া করা হবে।' [২]

___
[১] বুস্তানুল ওয়ায়েযীন লি-ইবনি জাওযী।
[২] মুসনাদে আহমদ।

~Swadhin Ahmed Attari
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান