বন্ধ করুন ×

সদকায়ে নাফিলা

ইসলামি জ্ঞান প্রচারে আপনার সহযোগিতা

ফরজ গোসলের বিধি বিধান

গোসলের তিনটি অংশ, তার একটিও কম হলে গোসল হবে না।এরুপও বলা যায় যে, গোসলের ফরজ তিনটি।

১. কুলি করাঃ
মুখের প্রত্যেক অংশের কোণা, ঠোঁট থেকে কন্ঠনালির গোড়া পর্যন্ত প্রত্যেক জায়গায় যেন পানি পৌঁছে। অধিকাংশ লোক মনে করে যে, সামান্য পানি মুখে নিয়ে নিক্ষেপ করলেই কুলি হয়ে যায়।যদিও মুখের গোড়া এবং কণ্ঠনালীর গোসল করার পর নামাজও জায়িজ হবে না। বরং মাড়ি, দাঁত, দাঁতের ফাঁক জিহবার উভয় পার্শে গলার কিনারা পর্যন্ত পানি প্রবাহিত করা ফরজ।
☞ইমাম আহমদ রেজা, ফতোয়ায়ে রযভিয়্যাহ, ১/৪৩৯-৪৪০ পৃঃ

মাস'আলাঃ ০১
দাঁতের গোঁড়া, বা মাড়িতে এমন কোন বস্তু আটকে থাকলে যা পানি প্রবাহিত করতে বাঁধা সৃষ্টি করে, তা ছুড়িয়ে ফেলা জরুরি। যদি ছুটাতে ক্ষতি বা অসুবিধা না হয়।যেমনঃ চাউলের দানা বা মাংসের টুকরা। আর যদি ছুটাতে ক্ষতি বা অসুবিধা হয়। যেমনঃ অনেক বেশী বেশী পান খাওয়ার ফলে দাঁতের গোড়ার ফাঁকে চুন জমে যায় বা মহিলাদের দাঁতে, মাজনের উপকরণ, যা ঘষে দাঁতের বা মাড়ির ক্ষতি হওয়ার আশংকা থাকলে তা মাফ।
☞ ইমাম আহমদ রেজা, ফতোয়ায়ে রযভিয়্যাহ, ১/৪৪০-৪৪১পৃঃ



মাস'আলাঃ ০২
সংযুক্ত দাঁত তার দ্বারা বা উপড়ে ফেলা দাঁত কোন উপকরণ দিয়ে বাধায়ে নিল এবং পানি তার বা উপকরণের নিচ দিয়ে পৌঁছে না, তখন মাফ। খাদ্য বা পান এর চিলকা দাঁতে আটকে আছে, যা বের করে পৃথক করা এবং মুখ ধুয়ে নেয়া জরুরি, যদি পানি পৌঁছাতে অন্তরায় না হয়।
☞ইমাম আহমদ রেজা, ফতোয়ায়ে রযভিয়্যাহ, ১/৪৫২-৪৫৩ পৃঃ

২. নাকে পানি দেওয়াঃ
নাকের উভয় ছিদ্রে যতদূর নরম জায়গা আছে ওই পর্যন্ত ধৌত করা। পানি নাক দ্বারা টেনে উপরে নিয়ে যাওয়া,যেন চুল বরাবর কোন অংশ বাকি না থাকে। অন্যথায় গোসল হবে না।নাকের ভিতর শেষ্মা শুকিয়ে থাকলে তা পরিষ্কার করাও ফরজ।নাকের পশম ধৌত করাও ফরজ।
☞ ইমাম ইবনে আবেদীন শামী, ফতোয়ায়ে শামী, কিতাবুত তাহারাত, পরিচ্ছেদ: গোসল, ১/৩১২ পৃঃ

মাস'আলাঃ ০৩
নাকের অগ্রভাগে ব্যবহৃত অলংকার বিশেষের ছিদ্র যদি বন্ধ না থাকে,তার মধ্যে পানি পৌঁছানো জরুরী, সংকীর্ণ হলে নাড়া দেয়া জরুরী ; অন্যথায় নয়।
☞ইমাম আহমদ রেজা, ফতোয়ায়ে রযভিয়্যাহ, ১/৪৪৫ পৃঃ

৩. সমস্ত শরীরে পানি প্রবাহিত করাঃ
মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের প্রত্যেক শুকনো স্থানে পানি প্রবাহিত করা, অনেক সাধারণ মানুষ এমনকি কতেক শিক্ষিত লোকেরা পর্যন্ত মাথার উপর পানি ঢেলে শরীরের উপর হাত ফিরিয়ে নেয়। আর মনে করে, গোসল হয়ে গেছে।অথচ এমন অনেক অঙ্গ রয়েছে, যতক্ষণ পর্যন্ত বিশেষভাবে তা ধৌত করা হবে না, গোসলই হবে না।
☞ইমাম আহমদ রেজা, ফতোয়ায়ে রযভিয়্যাহ, ১/৪৪৩ পৃঃ
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান