মৃতদেহ তথা খাটিয়া বহন করার সময় উচ্চস্বরে যিকর করা কেমন?

মৃতদেহ তথা খাটিয়া বহন করার সময় উচ্চস্বরে যিকর করা কেমন?
________________________________________

আলহামদুলিল্লাহ!  মৃতব্যক্তির খাটিয়া বহনকালে উচ্চস্বরে যিকর করবে কিনা এ ব্যাপারে আলিমদের মধ্যে মতানৈক্য দেখা গেলেও, মুতাআখখিরিন বা পরবর্তীকালের ফকিহগণ যিকিরের সপক্ষে জোর প্রদান করেছেন। বরং এ কাজ মুস্তাহাব-মুস্তাহসান রূপে মুসলিমরা প্রাচীন যুগ থেকে আমল করে আসছেন।

যিকরে ইলাহী যে কতো গুরুত্বপূর্ণ তা সহিহ মুসলিমের হাদিস থেকে বোঝা যায়। হাদিসে কুদসিতে রয়েছে,আল্লাহ বলেন, ❝যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি আর যে ব্যক্তি সমাবেশে আমাকে যিকর করে, আমিও তাকে এর থেকে ভাল সমাবেশে (অর্থাৎ ফিরিশতাদের সমাবেশে) স্মরণ করি।❞ (সহিহ মুসলিম ২৬৭৫)

সুতরাং জানাযার লাশ বহন কেনো কেবল, ইসলামি ফকিহগণ ক্বুরআন হাদিস থেকে নিষিদ্ধ যেসব সময় তাহকিক করে বের করেছেন, সেসময়গুলো বাদে যিকরে ইলাহী করা শরিয়ত সম্মত। 

➥ হাদিস শরিফ থেকে সাহাবায়ে কেরামের এরকম আমল দেখা যায়।

যেমন 'মুসনিদ' (যিনি সনদ সহ হাদিস বর্ণনায় পারদর্শী) ইমাম আহমাদ রিযা খান মুহাদ্দিসে আযম বেরেলভি রহ. 'জামিউল আহাদিস' গ্রন্থে লিপিবদ্ধ করেন, হযরত ইবনে উমর রা. হতে বর্ণিত, তিনি বলেন, ❝আমি রাসূল ﷺ কে জানাযার সাথে যেতে এবং ফিরে আসা কালে  'লা ইলাহা ইল্লাল্লাহ' ব্যতীত অন্য কিছু বলতে শুনিনি।❞
[হাফেয যায়লায়ি,নাসবুর রায়াহ,২/২৯২]

এই হাদিসের সনদের প্রকৃতি কিছুটা দূর্বল হলেও ফাযায়েলে আমলের এবং মুস্তাহাবের দলিল গ্রহণ করার জন্য মুহাদ্দিসগণের সম্মতিতে গ্রহণযোগ্য। এর পাশাপাশি তা আরো একটি হাদিস দ্বারা শক্তিশালী হয়।

ইমাম দায়লামি 'মুসনাদুল ফিরদাউস' গ্রন্থে উল্লেখ করেন, হযরত আনাস রা. বলেন, নবিজি ﷺ বলেছেন, ❝জানাযায় লা ইলাহা ইল্লাল্লাহ বেশী করে পাঠ করো।❞
[ফয়যুল ক্বদির,হাদিস নং ১৪০৮]


আর এরকম হাদিস একে অন্যকে শক্তি জুগিয়ে উসুলের মানদণ্ডে উত্তীর্ণ করে আর আমল উপযোগী হয়ে যায়। আর এম্নিতেও চার মাযহাব এ ব্যাপারে একমত যে, ফাযায়েলে আমলের জন্য দূর্বল হাদিস গ্রহণ করা হয়। যেমন ইমাম নববি বলেন,
قد اتفق العلماء على جواز العمل بالحديث الضعيف فى فضائل الاعمال:مقدمة المؤلف
❝উলামায়ে কিরাম এই বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন দুর্বল হাদিস ফাযায়েলে আমলের জন্য গ্রহণযোগ্য।’❞
[ইমাম নববী : আরবাঈন : ১/২০ পৃ. এবং ইমাম ইবনে দাকিকুল ঈদ, শরহে আরবাঈনুন নববিয়্যাহ, ১/২০ পৃ]

আর এক্ষেত্রে তো দুটি হাদিস পাওয়া গেলো যেগুলো পরস্পর পরস্পরের দূর্বলতা কমিয়ে দেয়।

➥ ফকিহগণের মতামত:

ইমাম আবদুল ওয়াহহাব শা'রানি স্বীয় কিতাব عهود مشائخ এ বলেছেন-
وانما لم يكن الكلام والقرأة والذكر امام الجنازة فى عهد السلف لانهم كانوا اذا مات لهم ميت اشتركوا كلهم فى الحزن عليه حتى كان لا يعرف قرابة الميت الميت من غيره فكانوا لايقدرون على النطق الكثير لماهم عليه من ذكر الموت بل خرست السنتهم عن كل كلام فاذا وجدنا جماعة بهذه الصفة فلك يا اخى علينا ان لا تأمرهم بقرءة ولاذكر
❝আগের যুগে জানাযার সাথে গমন করার সময় কথা বলা, কুরআন পাঠ ও যিকর এ জন্য ছিল না যে যখন কেউ মারা যেত, তখন সবাই শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করতেন। এমন কি মাইয়্যাতের নিকটাত্মীয় ও অন্যান্যদের মধ্যে কোন পার্থক্য পরিলক্ষিত হতো না। মৃত্যুর ধ্যানে সবাই এ রকম বিভোর হতো যে কথা বলার শক্তিও কারো থাকতো না। তাদের মুখ বাকহীন হয়ে যেত। যদি আজকাল আমরা সেই রকম লোক পাই তাহলে ওদেরকে কুরআন পাঠ ও যিকর করার নির্দেশ দেব না।❞

উনি আরো বলেন,
فمما احدثه المسلمون واستحسنوه قولهم امام الجنازة لا إله إلاَّ اللهُ محمَّدٌ رسولُ الله او وسيلتنا يوم العرض على الله لا إله إلاَّ اللهُ محمَّدٌ رسولُ الله  نحو ذالك فمثل هذا لايجب انكاره فى هذا الزمان لانه ان لم  يشتغلوا بذالك استغلوا بحديث الدنيا وذالك لانه قبلهم فارع من ذكر الموت بل رئيت بعضهم يضحك امام الجنازة ويمزح
❝মুসসলমানগণ যে পদ্ধতিটা মুস্তাহসান মনে করে  গ্রহণ করেছেন, সেটা হচ্ছে জানাযার আগে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ বলা বা ‘কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের উসীলা হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ বা এ রকম অন্যান্য যিকর করা। এ যুগে এটা করা থেকে বারণ করা অনুচিত। কেননা এ যুগের লোকেরা যদি সেই যিকরে নিয়োজিত না হয়, তাহলে দুনিয়াবী কথাবার্তায় মশগুল হয়ে যাবে। কারণ তাদের মন মৃত্যু ভয় থেকে উদাসীন। বরং আমি কতেক লোককে জানাযার সাথে হাসিঠাট্টা করে যেতে দেখেছি।❞

বিখ্যাত ফতোয়া গ্রন্থ দুররুল মুখতারে তো মৃত ব্যক্তির প্রশংসায় শায়েরি করাকেও জায়েয ঘোষণা করা হয়েছে। সেখানে যিকরে এলাহি বা না'তে মুস্তাফা ﷺ কি প্রকারে নাজায়েয হতে পারে? 
ইমাম হাসকাফি বলেন,
وَلَا بَأْسَ بِنَقْلِهِ قَبْلَ دَفْنِهِ وَبِالْإِعْلَامِ بِمَوْتِهِ وَبِإِرْثَائِهِ بِشَعْرٍ أَوْ غَيْرِهِ
❝মাইয়্যাতের দাফন করার আগে স্থানান্তরিত করা, এর জানাযার প্রচার করা, মাইয়্যাতের শোকগাথা পদ্যে হোক বা অন্যভাবে পাঠ করা জায়েয।❞  

সুতরাং বুঝা গেলো খাটিয়া বহনকারী সহ জানাযার অনুগামী কর্তৃক উচ্চস্বরে যিকর করা বা অন্যান্য কালিমা পড়া শরীয়তে অনুমোদিত। 


পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান