তাহাজ্জুদের বর্ণনা


৬৭- بَابُ مَا جَاءَ فِي التَّهَجُّدِ

١٧٢- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ زِيَادٍ، عَنِ الْـمُغِيْرَةِ ، قَالَ: كَانَ رَسُوْلُ اللهِ  يَقُوْمُ عَامَّةَ اللَّيْلِ حَتَّىٰ تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقَالَ لَهُ أَصْحَابُهُ: أَلَيْسَ قَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: «أَفَلَا أَكُوْنُ عَبْدًا شَكُوْرًا».


বাব নং ৭৯. ৬৭. তাহাজ্জুদের বর্ণনা


১৭২. অনুবাদ: আবু হানিফা যিয়াদ থেকে, তিনি মুগীরা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামায আদায় করতেন। ফলে তাঁর পবিত্র পা দু’খানা ফুলে যেত। সাহাবায়ে কিরাম আরয করলেন, আল্লাহ আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেন নি (তবু কেন এত কষ্ট করছেন)? তখন তিনি বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবো না? 

(বুখারী, ১/৩৮০/১০৭৮)


١٧٣- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ جَعْفَرٍ، أَنَّ صَلَاةَ النَّبِيِّ  بِاللَّيْلِ كَانَتْ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهُنَّ ثَلَاثُ رَكَعَاتِ الْوِتْرِ، وَرَكْعَتَا الْفَجْرِ.


১৭৩. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু জাফর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করিম (ﷺ) ’র রাতের নামায ছিল তের রাকাত। এর মধ্যে তিন রাকাত ছিল বিতর এবং দু’রাকাত ছিল ফজরের সুন্নত।


ব্যাখ্যা: এই হাদিস দ্বারা তাহাজ্জুদের নামায আট রাকাত প্রমাণিত হয়। এর সাথে বিতর অধ্যায়ে বর্ণিত হাদিসে হানাফী মাযহাবের সত্যতা প্রমাণ করে। 


❏তাহাজ্জুদ সম্পর্কে তিরমিযী শরীফে হযরত আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণিত আছে, রাসূল (ﷺ)  মাহে রমযানে ও রমযানের বাইরে এগার রাকাতের অধিক তাহাজ্জুদ পড়তেন না। দু’বার চার রাকাত করে পড়তেন যার সময়ের দীর্ঘতা ও সৌন্দর্য সম্পর্কে প্রশ্নের অবকাশ নেই। অতঃপর তিন রাকাত বিতর পড়তেন। 


❏ইমাম তিরযিমী এই হাদিসকে হাসান ও সহীহ বলেছেন। তাহাজ্জুদ সম্পর্কে মুসলিম শরীফে ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত হাদিসের শেষাংশে বলা হয়েছে- ثم اوتربثلاث “এরপর তিন রাকাত বিতর আদায় করেন।”


ফজরের সুন্নতকে তাহাজ্জুদের অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু একই সময়ে হওয়ার কারণে। কেননা অধিকাংশ রেওয়ায়েত অনুযায়ী রাসূল (ﷺ)  এরপর আরাম করতেন না। তাই কোন কোন রেওয়ায়েতে আছে- সুবহে সাদিক উদয় হওয়ার পর তিনি সুন্নত আদায় করেন। আবার কোন কোন বর্ণনায় আছে আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সুন্নত পড়তেন। 


মোটকথা ফজরের সুন্নত তাহাজ্জুদের সাথে আদায় করা হয়নি বরং সুবহে সাদিকের পর তা পড়া হত। তাহাজ্জুদের নামায সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। এতে তের, এগার, সাত ও পাঁচ রাকাতের বর্ণনা পাওয়া যায়। তবে তের রাকাতের অধিক কোন বর্ণনা নেই। এ ছাড়া তাহাজ্জুদ রাসূল (ﷺ)  এর উপর ফরয ছিল না উম্মতের উপরও ফরয ছিল তা নিয়েও মতপার্থক্য রয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো- তাহাজ্জুদ শুধু রাসূল (ﷺ) ’র উপর ফরয ছিল, অথবা উম্মতের উপরও কিন্তু পরে তা রহিত করা হয়। (এখন তাহাজ্জুদের নামায নফল হিসেবে বহাল রয়েছে)। 

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান