সায়্যিদুনা ‘ওসমান বিন হুনাইফ (رضي الله عنه)'র আক্বিদা


সায়্যিদুনা ‘ওসমান বিন হুনাইফ (رضي الله عنه)'র আক্বিদা


রাসূল (ﷺ)’র দোয়া:- 

সায়্যিদুনা ‘ওসমান বিন হুনাইফ (رضي الله عنه) বর্ণনা করেন যে, এক অন্ধ ব্যক্তি রাসূূল (ﷺ)’র খিদমাতে উপস্থিত হয়ে দোয়ার জন্য আরয করলেন, আল্লাহ তা‘আলা যেন আমাকে দৃষ্টিশক্তি দেন। 

এটা শুনে রাসূল (ﷺ) বললেন, যাও, ভাল করে ওজু করে দু’রাকাত নামায পড় এবং এ দু‘আ করবে যে,


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي لِيَقْضِيَ لِي فِي حَاجَتِي هَذِهِ اللهُمَّ فشفّعْه فيَّ


-‘‘হে আল্লাহ আমি তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার রহমত ওয়ালা নাবী মুহাম্মদ (ﷺ) এর ওসীলা নিয়ে, হে রাসূল (ﷺ) আমি আপনার ওসীলা নিয়ে আপনার দয়াল প্রভুর দিকে মনোনিবেশ করছি, আমার এই হাজাতের জন্য যাতে আমার হাজাত পূর্ণ হয়। হে আল্লাহ, আমার পক্ষে আপনার মাহ্বুব (ﷺ)’র সুপারিশ কাবুল করুন।’’  ২৩০

{২৩০. ইমাম তিরমিযি, আস-সুনান, ৫/৪৬১ পৃ. হা/৩৫৭৮, খতিব তিবরিযি, মিশকাত, ২/৭৬৮ পৃ. হা/২৪৯৫, সুনানে ইবনে মাজাহ, পৃ: ৯৯, আত্ তারগীব ওয়াত তারহীব লিল মুনযারী, ১ম খণ্ড, পৃ: ৪৭৩, হা/১০১৮, মুসনদে ইমাম আহমদ, ৪র্থ খণ্ড, পৃ: ১৩৮, হা/১৭২৪০, সহীহ ইবনে খুজাইমা, ২য় খণ্ড, পৃ: ২২৫, হা/১২১৯, আল-মুস্তাদরাক, ১ম খণ্ড, পৃ: ৫১৯। এই হাদিসটির সনদ সহীহ; কেননা ইমাম তিরমিযি (رحمة الله) বলেন- هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ -‘‘এই হাদিসটি হাসান, সাহীহ, গারীব।’’ ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ৯/৩০ পৃ. হা/৮৩১০, ইমাম হাকিম, আল-মুস্তাদরাক, ১/৪৫৮ পৃ. হা/১১৮০, ইমাম নাসাঈ, আস-সুনানুল কোবরা, ৯/২৪৪ পৃ. হা/১০৪২০, ইমাম বায়হাকী, দাওয়াতুল কাবীর, ১/৩২৫ পৃ. হা/২৩৫}


আক্বিদা

নবী পাক (ﷺ) কে يَا مُحَمَّدُ يَا رَسُوْلُ اَلله বলা এবং তাঁর ওসীলা নিয়ে দু‘আ করার শিক্ষা দিয়েছিলেন। ইমাম তাবরানী (رحمة الله) তার ‘মুজামুল কাবীর’ নামক গ্রন্থে লিখেছেন যে, হযরত ওসমান (رضي الله عنه)’র খিলাফতকালে এ সাহাবী হযরত ওসমান বিন হুনাইফ (رضي الله عنه) এক ব্যক্তিকে এই দো‘আ পড়ার ওজিফা দিয়েছেন, এই ওজিফা পড়ে তাঁর উদ্দেশ্য পূর্ণ হয়েছে।  ২৩১

{২৩১. ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ৯/৩০ পৃ. হা/৮৩১০, ইমাম হাইসামী (রহ.) বলেন- الْحَدِيثُ صَحِيحٌ -‘‘এ হাদিসটি সহীহ।’’ (হাইসামী, মাযমাউয-যাওয়াইদ, ২/২৭৯ পৃ. হা/৩৬৬৮)}


গায়র মুকালি­দদের মুহাদ্দিস এবং মুফাস্সির মৌলভি ওহীদুয্যামান সাহিব তার “হাদিয়াতুল মাহদী” নামক কিতাবে এই হাদিসটিকে সহীহ বলেছেন। 

সুনানু ইবনু মাজাহর তারজুুমা করার সময় তিনি এটাও লিখেছেন যে, ওই অন্ধ ব্যক্তিটি সুস্থ হয়ে গেছে।  ২৩২

{২৩২. সুনানে ইবনে মাজাহ, ১ম খন্ড, পৃ: ৫৭১।}


পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান