আজমতে রাসূল (ﷺ)

লেখক: হযরত শাইখ সাইয়্যিদ কবির আহমদ রেফায়ী (رحمة الله), তিনি হযরত শাহজালাল (رحمة الله)'র পীরও মামা ছিলেন।


বিশ্ব অস্তিত্বের প্রদীপ, সিরাজুল কাওনাইন হযরত মুহাম্মাদ (ﷺ) সকলকে এই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার জন্যই আহবান করেছেন। তিনি উম্মতের নিকট এমন কিছু বিষয়বস্তু নিয়ে তাশরীফ এনেছেন, যা নিয়ে আর কেউ আসেন নি। তিনি আশ্চর্য ধরনের রহস্যাবলী, দুষ্পাপ্য তত্ত্বাদি, অলংকার শাস্ত্রে সজ্জিত সঠিক সুন্দর উপস্হাপনা, ন্যায় সংগত উদাহরণ, উপযুক্ত ইশারা, অতি সুক্ষ্ণ ইঙ্গিত, সুস্পষ্ট কাশফ,পরিপূর্ণ হুকুম-আহকাম, প্রশস্ত রাজনীতি, ব্যপক সদাচরণ এবং নিখুঁত চরিত্র নিয়ে আগমন করেছেন। 


সুতরাং যে ব্যক্তি সঠিক দৃষ্টির অধিকারী,  সে রাসূলে পাক (ﷺ) এর জাহেরী সূরতের অন্তরালে বিদ্যমান উনার বাতেনী ও রুহানী সৌন্দর্যের প্রতি দৃষ্টি আরোপ করে। ফলে সে রাসূলে কারীম (ﷺ)এর রুহানী ও বাতেনী নূর, উনার মর্যাদা, মহাত্ব্য, প্রশান্তি, স্বস্হি, এবং আনন্দ ও প্রফুল্লতার সুপ্রসারিত অভিব্যক্তি দেখতে পায়। দেখতে পায় যে, এ সমস্ত জাহেরী এবং বাতেনী গুনাবলী নিজ শক্তিতে প্রকাশ পায়নি, বরং প্রকাশকারী আল্লাহ পাকের কুদরতেই প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ      


(আল-বুরহানুল মুআইয়াদ)

Next
This is the most recent post.
Previous
Older Post
Top