লুমাযাহ (لُمَزَة) হলো—

ইশারা-ইঙ্গিতে, চোখ-ভ্রু, মুখভঙ্গি বা আচরণে কাউকে অপমান করা, খোঁটা দেওয়া বা তুচ্ছ করা। অর্থাৎ— কথা না বলেও কারো দুর্বলতা নিয়ে ঠাট্টা করা, চোখ টিপে, ঠোঁট বাঁকিয়ে, হাতের ইশারায় উপহাস করা অন্যের সম্মান ছোট করা সবই লুমাযাহ।


📖 কুরআনের সতর্কবার্তা

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ

“ধ্বংস তার জন্য, যে নিন্দাকারী ও উপহাসকারী।”

— সূরা আল-হুমাযাহ : ১

🔹 হুমাযাহ → মুখে মুখে নিন্দা

🔹 লুমাযাহ → ইশারা-ইঙ্গিতে অপমান


আয়াত নং : ০

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

০. আল্লাহ্‌র নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময় (১)

আয়াত নং : ১-৯

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ﴿۱﴾


কানযুল ঈমান

১. ধ্বংস ওই ব্যক্তির জন্য, যে লোক-সম্মুখে বদনামী করে এবং পশ্চাতে নিন্দা করে;

ইরফানুল কুরআন

১. ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির যে (সম্মুখে) অপবাদ দেয় এবং (পশ্চাতে) পরনিন্দা করে।

الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲﴾ 

কানযুল ঈমান

২. যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করেছে এবং গুনে গুনে রেখেছে;

ইরফানুল কুরআন

২. (ধ্বংস ও সর্বনাশ সে ব্যক্তির) যে ধন-দৌলত পুঞ্জিভূত করে এবং তা বারবার গণনা করে।

یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۳﴾ 

কানযুল ঈমান

৩. সে কি একথা মনে করে যে, তার সম্পদ তাকে পৃথিবীতে চিরকাল রাখবে?

ইরফানুল কুরআন

৩. সে মনে করে যে, তার ধন-দৌলত তাকে চিরকাল জীবিত রাখবে।

کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴﴾  

কানযুল ঈমান

৪. কখনো না, অবশ্য সে পদদলিতকারীর মধ্যে নিক্ষিপ্ত হবে;

ইরফানুল কুরআন

৪. কখনোই নয়! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে হুতামায় (অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ করে এমন অগ্নিতে)।

وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۵﴾ 

কানযুল ঈমান

৫. তুমি কি জানো পদদলিতকারী কি?

ইরফানুল কুরআন

৫. আর আপনি কী মনে করেন, হুতামা (অর্থাৎ চূর্ণ-বিচূর্ণ করে দেয় এমন অগ্নি) কী?

نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۶﴾ 

কানযুল ঈমান

৬. আল্লাহর আগুন, যা প্রজ্বলিত হচ্ছে;

ইরফানুল কুরআন

৬. (এটি) আল্লাহ্‌র প্রজ্বলিত অগ্নি।

الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۷﴾ 

কানযুল ঈমান

৭. ওটা, যা অন্তরসমূহের উপর সমুদিত হবে। 

ইরফানুল কুরআন

৭. যা হৃদয়ে (নির্যাতনে) চড়াও হবে।

اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ﴿۸﴾ 

কানযুল ঈমান

৮. নিশ্চয় ওটা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে, 

ইরফানুল কুরআন

৮. নিশ্চয়ই এ (অগ্নি) সেসব লোককে সর্বদিক থেকে রুদ্ধ করবে,

فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ﴿۹﴾ 

কানযুল ঈমান

৯. দীর্ঘ দীর্ঘ স্তম্ভসমূহে।

ইরফানুল কুরআন

৯. (লেলিহান শিখার) দীর্ঘায়িত স্তম্ভসমূহে (এবং তাদের পলায়নের কোনো পথ থাকবে না)।


[ইসলামী বিশ্বকোষ ও আল হাদিস S2]


দেখে ব্যঙ্গ করে হাসা পেছনে দাঁড়িয়ে নাক-মুখ বাঁকানো কারো কথা নকল করে অন্যদের হাসানো এগুলো ছোট মনে হলেও ইসলামে বড় গুনাহ।


রাসূল ﷺ বলেছেন—

মু’মিন কখনো অপমানকারী, অভিশাপকারী বা অশ্লীলভাষী নয়।

(তিরমিযী)


Top