এই সুন্দর ঘটনাটি একবার পড়ুন।



শায়খ নাজিম আল-হাক্কানি (রহ.) নিজে তাঁর যৌবনের এই ঘটনা বর্ণনা করেছেন—তাঁর জীবনীতে তা লেখা আছে।

১৯৪৪ সাল। তখন যুদ্ধ চলছে। তরুণ নাজিম রওনা হয়েছেন দামেস্কের দিকে—তাঁর শায়খের কাছে পৌঁছাতে।

পথে তিনি পৌঁছালেন সিরিয়ার হিমস শহরে—সাহাবি খালিদ বিন ওয়ালিদ (রা.)–এর কবরের পাশের মসজিদে।

সেখানে এক খাদেম তাঁর কাছে এগিয়ে এল। বলল—

“গত রাতে আমি স্বপ্ন দেখেছি। নবী করিম ﷺ আমার কাছে এসে বললেন—

‘কাল আমার এক নাতি এখানে আসছে। আমার হয়ে তার যত্ন নিও।’

তারপর তিনি আমাকে দেখিয়ে দিলেন, সে দেখতে কেমন।

এখন দেখছি—আপনিই সেই মানুষ।”

খাদেম তাঁকে একটি কামরা দিল। শায়খ নাজিম সেখানে এক বছর থাকলেন।

পরে তিনি গেলেন ত্রিপোলিতে। বাস থেকে একা নামলেন—শহরে কাউকে চেনেন না।

তখন এক ব্যক্তি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন—

“আপনি কি শায়খ নাজিম?”

তিনি ছিলেন ত্রিপোলির মুফতি, শায়খ মুনির আল-মালিক। তিনিও জানালেন—স্বপ্নে নবী করিম ﷺ তাঁকে বলেছেন, তাঁর এক নাতি ত্রিপোলিতে আসছে; চেহারা দেখিয়ে দিয়ে বলেছেন তাকে খুঁজে নিতে, তার যত্ন নিতে।

আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি করুন, আর আমাদের পথ সহজ করে দিন—আমিন।

সূত্র: শায়খ নাজিম আল-হাক্কানি (রহ.)–এর জীবনী 

 -শায়খ আদনান কাব্বানির গ্রন্থ থেকে

অনুবাদ ও সংকলন : ইকরাম হোসাইন

আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।

Next
This is the most recent post.
Previous
Older Post
Top