রাসূলুল্লাহ ﷺ'র অতি প্রিয় কন্যা সাইয়্যিদাতুনা রুকাইয়া رضي الله عنها ১৭ই রমাদ্বান তারিখে ইন্তিকাল করেন।
বদর যুদ্ধের পূর্বেই তিনি অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ ﷺ তার স্বামী সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান رضي الله عنه'কে গৃহে অবস্থান করে তার সেবা করার নির্দেশ দেন। আর একারণেই তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যুদ্ধে অংশগ্রহণের সুযোগ ত্যাগ করে স্বীয় স্ত্রীর সেবায় নিবেদিত হন আর এটাই ছিল তার দায়িত্ব ও নিষ্ঠার গভীরতার প্রমাণ। তাদেরকে ‘সবচেয়ে সুন্দর জুটি’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়। রাসূলুল্লাহ ﷺ বলেন, "তোমরা কি কখনো তাদের চেয়ে সুন্দর কোন দম্পতি দেখেছো?"
বদর বিজয়ের আনন্দ উচ্ছ্বাসের পর প্রিয় নবীজি ﷺ ফিরে এসে এক হৃদয়বিদারক সংবাদ পেলেন যে তার প্রিয় কন্যা অল্প বয়সে (২১ বছর) ইন্তিকাল করেছেন। তবুও এই গভীর বেদনার মধ্যে তার (ﷺ) পবিত্র হৃদয় মুবারক হতে কৃতজ্ঞতা ও ধৈর্য কখনো বিচ্ছিন্ন হয়নি। আল্লাহ ﷻ নবীজি ﷺ'র মহীয়সী এই কন্যার মর্যাদা সমুন্নত করুন আর আমাদের নারী সমাজকে জান্নাতে তার সান্নিধ্য ও মুহাব্বাত দান করুন।
~ শাইখ মুহাম্মাদ আসলাম حفظه الله কর্তৃক।