মিসওয়াক করে জামায়াতের সাথে নামাজ পড়লে ১ রাকাতের বিনিময়ে ১,৩২৩,০০০ রাকাতের সওয়াব। #Share
✍ডা. মাসুম বিল্লাহ সানি [এডমিনঃ ইসলামী বিশ্বকোষ]
৭০ গুণ বেশি ফজিলতঃ
রাসুল (ﷺ.) বলেছেন, ‘মিসওয়াক করে যে নামাজ আদায় করা হয়, সে নামাজ মিসওয়াকবিহীন নামাজের তুলনায় ৭০ গুণ বেশি ফজিলত রয়েছে।’ (সুবহানআল্লাহ)
(শুয়াবুল ঈমান, বাইহাকী : হাদিস ২৫১৯)
মৃত্যুর পূর্বে কালিমা নসীবঃ
- আল্লামা ইবনে আবেদীন (রহ.) বলেন, ‘মিসওয়াকের সত্তরটির অধিক উপকারিতা রয়েছে। যার সর্বোচ্চ হলো মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া, আর সর্বনিম্নটি হলো মুখের দুর্গন্ধ দূর করা।’(সুবহানআল্লাহ) (ফাতাওয়া শামি)।
অন্যান্য ফজিলতঃ
রাসুলুল্লাহ (ﷺ.) ইরশাদ করেন,"যদি আমি আমার উম্মতের ওপর কষ্ট হওয়ার আশঙ্কা না করতাম, তাহলে তাদের প্রত্যেক নামাজেরসময় মিসওয়াক করার আদেশ দিতাম।’ (বুখারি : ৮৮৭)।
রাসুলুল্লাহ (ﷺ.) ইরশাদ করেন, ‘এমনটি কখনও হয়নি, জিবরাইল (আ.) আমার কাছে এসেছেন আর আমাকে মিসওয়াকের আদেশ করেননি।(মুসনাদে আহমদ : ২২২৬৯)।
‘মিসওয়াক মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টি লাভের উপায়।’ (নাসায়ি : ৫)
10 - 700 গুণ সওয়াবঃ
রাসুল (ﷺ) বলেন ‘আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য; তাতে তার সওয়াব ১০ থেকে ৭০০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু রোযা নয়। রোযা হল আমার জন্য। আর আমি নিজে তার প্রতিদান দেব।’’ (সুবহানআল্লাহ)(বুখারী ও মুসলিম)
জামাআতে নামাজ পড়লে ২৭ গুণ সওয়াবঃ
রাসুল (ﷺ.) বলেন, ‘জামাতের সঙ্গে নামাজ আদায়কারী একাকী নামাজ পড়া অপেক্ষা ২৭ গুণ বেশি মর্যাদার অধিকারী।’(সুবহানআল্লাহ)
(বুখারি, হাদিস নং: ৬৪৫, মুসলিম, হাদিসে নং: ৬৫০)
আসুন হাদিস অনুযায়ী একটু হিসাব করে নেইঃ
গভীর ভাবে হিসাব করলে দেখা যায় ৫ ওয়াক্ত নামাজ মিসওয়াক ব্যবহার করে জামাতের সাথে আদায় করলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো প্রতি রাকাতের বিনিময়ে নিম্নলিখিত সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে।
🌱মিসওয়াক করে সালাত আদায়ে অফুরন্ত সওয়াবঃ
৭০ গুণ সওয়াব × ৭০০ গুণ সওয়াব বৃদ্ধি × জামাতে ২৭ গুণ সওয়াব লাভ = ১,৩২৩,০০০ অর্থাৎ প্রতি রাকাতের বিনিময়ে ইনশাআল্লাহ ১৩ লক্ষ ২৩ হাজার রাকাতের সওয়াব পেতে পারেন মাত্র ৪-৫মিনিটের আমলের মাধ্যমে।(সুবহানআল্লাহ)
মনে করুন আপনি ১০জনকে বলে এই আমল করাতে সক্ষম হয়েছেন প্রত্যেকের সওয়াব থেকে আপনে সেই সওয়াবের ভাগীদার হবেন। মানে (১,৩২৩,০০০ × ১০ = ১৩ কোটি রাকাতের সওয়াব। (সুবহানআল্লাহ)
যারা আপনার আহবান অনুযায়ী আমল করবেন তাদের সওয়াবঃ
"যে ব্যক্তি কল্যাণ ও সৎকাজের সুপারিশ করবে, সে তা থেকে অংশ পাবে। (সুবহানআল্লাহ)
(সুরা নিসা : ৮৫)
অথচ ভেবে দেখুন না জেনে কিংবা অলসতা করে নিজেও এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। অন্যকে না জানিয়ে তাদেরও বঞ্চিত করছি।
সেজন্যই দেখবেন ১০০জন মুসল্লির মধ্যে ১জনও মেসওয়াক করে কিনা সন্দেহ। আমরা কি পারি না ১০-২০টাকা দিয়ে মিসওয়াক কিনে নিজে ব্যবহার করতে আর পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবকে এটা গিফট করে মিসওয়াক ব্যবহারে উদ্ভুদ্ধ করতে? জেনে রাখুনঃ-
বিলুপ্ত সুন্নাহকে আঁকড়ে ধরলে ১০০ শহীদের সওয়াবঃ
হযরত আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ ﷺ বলেছেন : “আমার উম্মাতের বিপর্যয়ের সময় যে আমার ছুন্নাতকে আঁকড়ে থাকবে তার জন্য একশত শহীদের সওয়াব।” – (বায়হাকী)
আল্লাহ পাক আমাদেরকে আমল করার ও অন্যকে জানানোর তৌফিক দান করুন। জারি থাকুক আপনার এই সওয়াবের সিলসিলা। (আমিন)