বন্ধ করুন ×হানাফি ফিকহ অনুযায়ী

যাকাত ক্যালকুলেটর

বাংলাদেশি টাকায় আপনার সম্পদ, নিসাব ও প্রদেয় যাকাত হিসাব করুন।

সম্পদ ও দেনা

যাকাতের তারিখে সম্পদের বাজারমূল্য লিখুন। গয়নায় স্বর্ণ-রুপার মূল্য ধরুন, পাথরের মূল্য বাদ দিন।

পরিশোধযোগ্য দেনা ধরুন। দীর্ঘমেয়াদি ঋণের পুরোটা বাদ দেওয়ার আগে আলেমের পরামর্শ নিন।

নিসাব ও হিজরি বছর

শুধু স্বর্ণ থাকলে ৭.৫ ভরি খাঁটি স্বর্ণের দাম ধরা হবে। নগদ, রুপা বা অন্যান্য যাকাতযোগ্য সম্পদ থাকলে ৫২.৫ ভরি খাঁটি রুপার দাম ধরা হবে।

প্রদেয় যাকাত

—

সম্পদের তথ্য দিলে ফলাফল এখানে দেখা যাবে।

মোট যাকাতযোগ্য সম্পদ
—
দেনা বাদে সম্পদ
—
প্রযোজ্য নিসাব
—
যাকাতের হার
২.৫%

হিসাব এই ব্রাউজারেই হয়। জটিল সম্পদ বা দেনার ক্ষেত্রে আলেমের পরামর্শ নিন।

দাওয়াতে ইসলামী · ফয়যানে যাকাত
SeekersGuidance · হানাফি যাকাত নির্দেশিকা

বন্ধ করুন ×

সদকায়ে নাফিলা

ইসলামি জ্ঞান প্রচারে আপনার সহযোগিতা

দীপ্ত সূর্যের গুপ্ত আলো : ইমাম আ'লা হযরত ও তাঁর যুগান্তকারী সিদ্ধান্ত

'বিকাশ' তো চিনেন। টাকা জমায়-উঠায়। টাকা উঠাতে খরচ লাগে। হাজারে প্রায় বিশ টাকা। এখন এই বিশ টাকা কি সুদ? যেহেতু বাড়তি লাগছে। এটা কি হালাল? হালাল হলেও কিভাবে?
এ সমস্যা আজকের না। সোয়া একশ বছর আগের। ১৮৯৪ সাল। তখনো টাকা পাঠানো হত। তখন বিকাশ ছিল না। মানি-অর্ডার ছিল। ডাকযোগে টাকা আসত-যেত। তখন প্রথম চালু হয়েছে এসব। চিন্তার বিষয়। টাকা পাঠালেই বাড়তি লাগে। সুদ নাকি আবার!
তখন ফতওয়া এল 'ভূতনগর' থেকে {দেও : দৈত্য/ভূত, বন্দ : স্থান/নগর}। তারা বলল : এটা সুদ। তোমরা বাড়তি টাকা দিও না।
তৎকালিন ভারতে আরো এক ব্যক্তি ছিলেন। বিশাল বিদ্বান পুরুষ। তিনি বললেন : না এটা সুদ না। গাড়িতে চড়লে ভাড়া লাগে। টাকা পাঠাতেও ভাড়া লাগে। বাড়তি টাকাটা সেই ভাড়া।
এখন প্রশ্ন, আপনি কোনটি মানছেন? ভূতনগরের ফতওয়া। নাকি সেই ব্যক্তির সমাধান। ভূতনগরকে মানলে আজকের বিকাশ সেবাই পেতেন না।
১৯০৫ সাল। ভূতনগরের আরেক ফতওয়া। নোট অর্থনীতির অংশ নয়। নোট মানে কাগজের টাকা। একশ, পাঁচশ, হাজার টাকার নোট।
সেই ব্যক্তি বললেন, না! নোট মুদ্রার আরেক রূপ। এটি অর্থনীতির অংশ। নোট ব্যবহার করুন।
আজ কোনটা মানছি? নোট কি ব্যবহার করছি? নাকি কয়েন নিয়ে ঘুরছি?
অনেক অর্থনৈতিক আলাপ করলাম। এবার আসুন সংস্কৃতির বিষয়ে। খাওয়া-দাওয়া সংস্কৃতির অংশ। সেটা দিয়েই শুরু করি।
১৯০২ সাল। ভূতনগরীরা বলল কাউয়া (কাক) খাওয়া জায়েজ, বৈধ, হালাল। সে ব্যক্তি বললেন, না এটা হারাম।
কোনটা মানছি? কাউয়া কি খাচ্ছি? খেলে খেতে পারেন। কাউয়া চাষ শুরু করুন। বয়লার মুরগীর চাপ কমবে।
কুরবানি ঈদ। গরু কোরবানি করি। ভূতনগরীরা বলল, গাই (মেয়ে গরু) কোরবানি করা যাবে না। ১৮৮৪ সালে। হায়রে, এখানেও লিঙ্গ বৈষম্য। ভাগ্যিস নারীবাদী গরু-সমাজ নেই।
যাকগে, তিনি বললেন : না আপনার গাই কুরবানী করুন। এটা বৈধ। এখনো সমাজে তার সিদ্ধান্তই বলবৎ।
ঈদের নামায শেষে কোলাকোলি তো করেন। ১৮৯৫ সাল। ভূতনগরীরা কহিল, ইহা হারাম। কিন্তু তিনি বললেন, বৈধ। এ অবধি আমরা কোলাকোলি করছি। তারটাই মানছি।
এবার আসুন রাজনৈতিক বিষয়ে। ১৯০৯ সাল। ভূতনগরীরা ভারতকে 'দারুল হরব' ঘোষণা করল। এখন 'দারুল হরব' বিষয়টি বুঝতে হবে।
'দারুল হরব' মানে 'নিষিদ্ধ দেশ'। যে দেশে ইসলাম পালন করা অসম্ভব। সে দেশকেই 'দারুল হরব' বলে। তখন হয় দেশ ত্যাগ করো, না হলে যুদ্ধ করো।
কিন্তু তিনি বললেন, না। ভারত দারুল হরব না। ভারত দারুল ইসলাম। এ দেশ ত্যাগ করতে হবে না। মুসলিমদের নিজ অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
মজার বিষয় হচ্ছে, তারা 'দারুল হরব' ঘোষণা করল। কিন্তু তারা কেউই বেরোলো না। আজ পর্যন্ত এ দেশেই আছে। নিজের ফতওয়া নিজেই মানে না। তাদের উচিৎ মঙ্গলগ্রহে চলে যাওয়া। রকেট ভাড়া আমরা চান্দা করে উঠিয়ে দিব।
এখন তারা বলবে, সেই ব্যক্তি বৃটিশদের দালাল। তাই 'দারুল হরব' মানে নি।
অথচ, তিনি ঘোরতর বৃটিশ বিরোধী ছিলেন। তিনি বৃটিশদের কোর্ট-কাচারিতে কখনো যান নি। বৃটিশদের রক্তচোষা বলেছেন।
একটা ঘটনা বলি। তাহলে স্পষ্ট হবে। সে সময়ে ডাক টিকিট ছিল। চিঠির গায়ে লাগাতে হয়। সেটা ছাড়া চিঠি যায় না। সেই ডাক টিকিটে ছিল রাণী ভিক্টোরিয়ার ছবি। সে ব্যক্তিও চিঠি পাঠাতেন। ডাকটিকিট তাকেও লাগাতে হত। উপায় ছিল না। তিনি কি করতেন, রাণীর ছবি উল্টে দিতেন। মাথা নিচে, ঘাড় উপরে করতেন। (জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট)।
মোট কথা, ১৮০০ সালের পর থেকেই সে ব্যক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে আমাদের অনেক কিছুই। ইতিহাসের মূখ্য অংশ।
------
অনেক বললাম। নিশ্চই বুঝেছেন তিনি কে। জ্বী, তিনি আমার আ'লা হযরত। ইমাম আহমাদ রেযা খান।

আজকের এই দিনে তিনি ধরাধামে তাশরিফ আনেন। আজ তাঁর জন্মদিন।
কি লিখব! মাথায় কুলায় না। একটি কথা দিয়ে শেষ করছি।
বায়ু, দেখা যায় না। অনুভব করা যায়। জগতের সমস্ত বাতাসকে এক করুন। ঠাণ্ডা করুন। জমবে। আকৃতি পাবে।
ঠিক একই ভাবে সৃষ্টির সমস্ত মদিনাপ্রেম একত্রিত করুন। হুব্বে মুস্তাফা (দ) একত্রিত করুন। সে একত্রিত প্রেমের মানবীয় রূপটাই হচ্ছে : আ'লা হযরত ইমাম আহমাদ রেযা খান।
পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...

সকল পোস্ট

চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান