رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير
উচ্চারণ : ‘রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।’
অর্থ : ‘হে আমার প্রভু! তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।’ (সুরা কাসাস : আয়াত ২৪)
এই এক বাক্যে আছে কৃতজ্ঞতা, প্রশংসা আর দোয়ার সমন্বয়। এই বাক্য বলার কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে স্ত্রী, বাসস্থান এবং কর্ম দিয়েছিলেন।
- ইবন আশূর (রহ.)
[আত-তাহরীব ওয়াত-তানওয়ীর, ২০/৩৮৮]
প্রেক্ষাপট: হযরত মুসা (আ.) যখন মিশর থেকে একা ও নিঃস্ব অবস্থায় মাদইয়ান শহরে পৌঁছান, তখন ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় তিনি আল্লাহর দরবারে এই দোয়াটি করেছিলেন।
ফজিলত ও আমলঃ
রিজিক ও সাহায্য লাভ: এই দোয়াটি করার পর আল্লাহ তাআলা মুসা (আ.)-কে নিরাপদ আশ্রয়, ভালো চাকরি বা কাজ এবং জীবনসঙ্গী দান করেছিলেন।
প্রয়োজনের সময় পাঠ: ভালো চাকরি, উত্তম জীবিকা, রিজিক বৃদ্ধি, সংকটমুক্তি বা যেকোনো বৈধ কল্যাণ লাভের আশায় এই দোয়াটি নিয়মিত পড়া যায়।