১০. দুধপান অধ্যায়ঃ দুধপান ও বংশ সম্পর্কীয় হারাম এক সমান


১০- كِتَابُ الرِّضَاعِ

১- بَابُ مَا جَاءَ فِيْ مُسَاوَاةِ الرِّضَاعِ وَالنَّسَبِ فِي التَّحْرِيْمِ

٢٨٣- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الْـحَكَمِ، عَنِ الْقَاسِمِ، عَنْ شُرَيْحٍ، عَنْ عَلِيٍّ ، عَنِ النَّبِيِّ ، قَالَ: يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ، قَلِيْلُهُ وَكَثِيْرُهُ.


১০. দুধপান অধ্যায়


বাব নং ১৩৩. ১১. দুধপান ও বংশ সম্পর্কীয় হারাম এক সমান


২৮৩. অনুবাদ: ইমাম আবু হানিফা হাকাম থেকে, তিনি কাসেম থেকে, তিনি শুরাইহ্ থেকে, তিনি আলী (رضي الله عنه) থেকে, তিনি নবী করমি (ﷺ)  থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বংশ সূত্রে যারা হারাম, দুধপান সূত্রেও তারা হারাম। দুধ অল্প পান করুক আর বেশী পান করুক। 

(ইবনে মাজাহ, ১/১৬২৩/১৯৩৭)


ব্যাখ্যা: বর্ণিত হাদিসে দুধপানের বিষয়টি একটি মতবিরোধ মাসয়ালা। ইমাম আবু হানিফা (رحمة الله)’র মতে শিশু একবারও যদি দুধপান করে এবং তা পেটে প্রবেশ করলেই হারাম হওয়ার জন্য যথেষ্ট। হযরত আলী, ইবনে মাসউদ, ইবনে ওমর, ইবনে আব্বাস (رضي الله عنه), হাসান বসরী, সাঈদ ইবনে মুসাইয়্যিব, তাউস, আতা, মকহুল, যুহুরী, কাতাদাহ (رحمة الله) সহ আরো অনেকেই এই মত পোষণ করেন। ইবনে মুনযির (رحمة الله) বলেন, অধিকাংশ ফকীহ এতে ঐকমত্য পোষণ করেন। তিনি কুরআনের আয়াত وامهاتكم التى ارضعنكم দ্বারা দলীল পেশ করেন। এতে সাধারণভাবে দুধপান করানোকে হারাম স্থির করা হয়েছে। এতে একবার বা দু’বার, কম বা বেশী পানের শর্ত নেই। আর শাফেঈ (رحمة الله) এর দলীল খবরে ওযাহিদ এর দ্বারা কিতাবুল্লাহর উপর অতিরিক্ত করা যাবেনা।

ইমাম শাফেঈ (رحمة الله)’র মতে এক, দুই বা পাঁচবারের কমে হারাম সাব্যস্ত হবে না। তিনি হযরত আয়েশা (رضي الله عنه) বর্ণিত হাদিস দ্বারা দলীল পেশ করেন, যাতে আছে لاتحرم المصة والمصتان “একবার বা দু‘বার দুধপানে হারাম সাব্যস্ত হবেনা।” তবে দলীল ও কিয়াস দ্বারা হানাফী মাযহাবই সঠিক বলে প্রমাণিত হয়।


٢٨٤- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الْـحَكَمِ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: جَاءَ أَفْلَحُ بْنُ أَبِي الْقُعَيْسِ لِيَسْتَأْذِنُ عَلَىٰ عَائِشَةَ، فَاحْتَجَبَتْ مِنْهُ، فَقَالَ: تَحْتَجِبِيْنَ مِنِّيْ، وَأَنَا عَمُّكِ؟ فَقَالَتْ: فَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: أَرْضَعَتْكِ امْرَأَةُ أَخِيْ بِلَبَنِ أَخِيْ، قَالَتْ: فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُوْلِ اللهِ ، فَقَالَ رَسُوْلُ اللهُ : تَرِبَتْ يَدَاكِ، أَمَا تَعْلَمِيْنَ أَنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ.


২৮৪. অনুবাদ: ইমাম আবু হানিফা হাকাম থেকে, তিনি ইরাক ইবনে মালিক থেকে, তিনি উরওয়া ইবনে যুবাইর থেকে, তিনি আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আফলাহ ইবনে আবুল কুয়াইস (رضي الله عنه) তাঁর নিকট আসার অনুমতি চাইলে তিনি তাঁর থেকে পর্দা করলেন। আফলাহ বললেন, তুমি আমার থেকে পর্দা করতেছ অথচ আমি হলাম তোমার চাচা! আয়েশা (رضي الله عنه) বললেন, এটা কিভাবে? তখন আফলাহ বললেন, আমার ভাবী তোমাকে আমার ভাইয়ের দুধপান করায়েছেন। আয়েশা (رضي الله عنه) বলেন, আমি এই ঘটনা রাসূল (ﷺ) কে বললে তিনি বলেন, তোমার হাত ধুলা মিশ্রিত হোক। তুমি কি জান না যে, বংশ সূত্রে যারা হারাম হয় দুধ সূত্রেও তারা হারাম হয়। 

(মুসলিম, ৪/১৬৩/৩৬৪৬)


পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান