শিংগা লাগানোর কারণে রোযা ভঙ্গ হয়না

২- بَابُ مَا جَاءَ فِي الْإِفْطَارِ بِالْـحِجَامَةِ

٢٠٦- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِي السَّوَّارِ وَيُقَالُ أَبُوْ السَّوَرَاءِ وَهُوَ السَّلْمِيُّ، عَنْ ابْنِ حَاضِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ رَسُوْلَ اللهِ  احْتَجَمَ بِالْقَاحَةِ، وَهُوَ صَائِمٌ. وَفِيْ رِوَايَةٍ، قَالَ: احْتَجَمَ رَسُوْلُ اللهِ  بِالْقَاحَةِ، وَهُوَ مُحْرِمٌ صَائِمٌ. وَفِيْ رِوَايَةٍ: أَنَّ النَّبِيَّ  احْتَجَمَ وَأَعْطَى الْـحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ كَانَ خَبِيْثًا مَا أَعْطَاهُ.


বাব নং ৯১. ২. শিংগা লাগানোর কারণে রোযা ভঙ্গ হয়না


২০৬. অনুবাদ: ইমাম আবু হানিফা আবুস সাওয়ার থেকে, তিনি ইবনে হাদ্বির থেকে, তিনি ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  ‘ক্বাহা’ নামক স্থানে শিংগা লাগান আর তখন তিনি রোযা অবস্থায় ছিলেন।

অন্য এক রেওয়ায়েতে বর্ণিত আছে, নবী করিম (ﷺ)  রোযা অবস্থায় ‘ক্বাহা’ নামক স্থানে শিংগা লাগিয়েছেন। 

অপর রেওয়ায়েতে আছে, নবী করিম (ﷺ)  শিংগা লাগান এবং শিংগা লাগানোকারীকে তার পারিশ্রমিক দান করেন। যদি এই পারিশ্রমিক হারাম হতো তাহলে তিনি তাকে এটা প্রদান করতেন না। 

(মুসনাদে আহমদ, ৪/৭১/২১৮৬)


٢٠٧- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِيْ سُفْيَانَ، عَنْ أَنَسٍ ، قَالَ: احْتَجَمَ النَّبِيُّ ، بَعْدَمَا قَالَ: «أَفْطَرَ الْـحَاجِمُ وَالْـمَحْجُوْمُ».


২০৭. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু সুফিয়ান থেকে, তিনি আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে শিংগা লাগায় এবং যাকে শিংগা লাগানো হয়, উভয়ের রোযা ভঙ্গ হয়ে যাবে। এ কথা বলার পর রাসূল (ﷺ)  শিংগা লাগালেন। 

(সহীহ ইবনে খুযাইমা, ৩/২২৬/১৯৬৩)


ব্যাখ্যা: এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, শিংগা লাগানোর কারণে রোযা ভঙ্গ হওয়ার বিধান রাসূল (ﷺ) ’র পরবর্তী আমল দ্বারা রহিত (منسوخ) হয়ে যায়।


٢٠٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ : أَنَّ رَسُوْلَ اللهِ  احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ.

وَفِيْ رِوَايَةٍ، قَالَ أَبُوْ حَنِيْفَةَ: أَخْبَرَنِيْ ابْنُ شِهَابٍ: أَنَّ رَسُوْلَ اللهِ  احْتَجَمَ، وَهُوَ صَائِمٌ، وَلَـمْ يَذْكُرْ أَنَسًا.



২০৮. অনুবাদ: ইমাম আবু হানিফা যুহুরী থেকে, তিনি আনাস (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন।

অন্য এক রেওয়ায়েতে বর্ণিত আছে, ইমাম আবু হানিফা (رحمة الله) বলেছেন, আমাকে ইবনে শিহাব খবর দিয়েছেন যে, রাসূল (ﷺ)  রোযা অবস্থায় শিংগা লাগিয়েছেন। এই বর্ণনায় আনাস (رضي الله عنه)’র কথা উলে­খ করা হয়নি। 

(আল মুস্তাদরাক, ১/৫৯৩/১৫৬৬)

পোস্ট সম্পাদনা
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

ইসলামি বিশ্বকোষ

বাংলাদেশের বৃহত্তম ইসলামি ওয়েবসাইট

Search This Blog

Labels

পপুলার

৫০টি গুরুত্বপূর্ণ হাদিস

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] ৫০টি গুরুত্বপূর্ণ হাদিস! ❏১। আমার কথা (অন্যদের কাছে) পৌঁছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। ☛(সহীহ বুখারীঃ ৩২১৫) ❏২। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় হই। (সহীহ বুখারি অধ্যায়ঃ ২ ঈমান হাদিস নাম্বারঃ ১৪) ❏৩।রাসূল (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। ☛(সহীহ বুখারীঃ ১০৭, ১০৮, ১০৯, ১১০, ১১১ সহীহ       মুসলিম, মুকাদ্দামা) ❏৪।পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ্ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহ্ অসন্তুষ্ট। ☛(তিরমিযী, সনদ হাসান, মিশকাত হা/৪৭১০) ❏৫।"কেউ যেন কারও ওপর জুলুম না করে।" ☛(মুসলিম) ❏৬।"দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয়। তা হলোঃ দান ও উদারতা।" ☛(শুয়াবুল ঈমান) ❏৭।"আমি রাসূলুল্লাহ(ﷺ) থেকে অধিক উত্তম কোন ব্যক্তি কখনও দেখিনি।"  ☛[হযরত সাফিনা (رضي الله عنه), মুসনাদে আহমদ ১৩:৩৮] ❏৮।"আল্লাহ(ﷻ) ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য ক...

দুই শয়তানের সাক্ষাৎ!

ইসলামী বিশ্বকোষ ও আল-হাদিস অ্যাপ  [ Download ] সাক্ষাৎ হলো দুই শয়তানের। মানুষের মতো তারাও সাধারণত কুশল বিনিময় করছে! একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, "কি তোমার এই অবস্থা কেন? একদম শুকিয়ে গেলে, দূর্বল হয়ে গেলে এই অবস্থা কেন তোমার?" সাধারণত আমরাও দুই বন্ধু পরস্পর সাক্ষাৎ হলে বলে থাকি এমন কথা। কি ভাই শুকিয়ে গেছ একদম। তুমি তো মোটা হয়ে গেলে। তো এমনই এক শয়তান আরেক শয়তানকে জিজ্ঞেস করছে। তখন সে বলছে, "আর বলো না! আমি যেই সেক্টরে কাজ করি! মানে যেই লোকটার সাথে থাকি, সে একজন নেককার বান্দা। আল্লাহর কৃতজ্ঞ বান্দা। যখনই যেই ভালো কাজ করে অর্থাৎ খাওয়া, ঘরে প্রবেশ ইত্যাদি সকল কাজের পূর্বে "বিসমিল্লাহ" বলে। যার ফলে আমি তার কোনো কাজে অংশ নিতে পারি না। তাই আমার এই অবস্থা!" তখন সে আবার অপর শয়তানটিকে জিজ্ঞেস করল, "তোমার অবস্থা বলো। তুমি এত মোটাতাজা কিভাবে হলে?" তখন সে উত্তর দিচ্ছে, "আমি থাকি এক অলস ব্যক্তির সাথে। তার "বিসমিল্লাহ" পাঠ করার কথা তো মনেই থাকে না। যার ফলে আমি তার সকল কাজে শরীক হতে পারি। আর এই কারণেই আমার অবস্থা ভালো।" [১] শয়তানের দূর্বলতাও আমর...

আল্লাহ'র প্রিয় বান্দারা মৃত্যুর স্বাদ গ্রহণ করেও জীবিত।

সহীহ বুখারীর জানাজা অধ্যায়ের শেষ অংশে একটি ঘটনার কথা এভাবে উল্লেখিত হয়েছে, উরওয়াহ (রাঃ) বলেন, ওয়ালীদ ইবনু আবদুল মালিক-এর শাসনামলে যখন (রাসূলুল্লাহ্ ﷺ এঁর রওজার) বেষ্টনী দেয়াল ধসে পড়ে, তখন তাঁরা সংস্কার করতে আরম্ভ করলে একটি পা প্রকাশ পায়, তা রাসূলুল্লাহ্ ﷺ এঁর পা মুবারক বলে ধারণা করার কারণে লোকেরা খুব ঘাবড়ে যায়। সনাক্ত করার মত কাউকে তারা পায়নি। অবশেষে ‘উরওয়াহ (রাঃ) তাদের বললেন, আল্লাহ্‌র কসম এটা নবী ﷺ এঁর পা নয় বরং এটা তো ‘উমার (রাঃ)-এঁর পা। মিশকাতের জানাজা অধ্যায়ের কবর জিয়ারত অনুচ্ছেদে একটি ঘটনার উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ এবং আবূ বকর (রাঃ) এঁর ওফাতের পর, উমর রাঃ এঁর ওফাতের আগে, আম্মাজান আয়িশাহ (রাঃ) সাধারণ কাপড় পরিধান করেই তাঁদের রওজা মোবারকে যেতেন। কারণ- "আয়িশাহ (রা.) মনে মনে বলতেন, তিনি ﷺ তো আমার স্বামী, আর অপরজনও আমার পিতা। (আয়িশাহ রাঃ বলেন) কিন্তু যখন ‘উমার (রাঃ) কে এখানে তাঁদের সাথে দাফন করা হলো, আল্লাহর কসম, তখন থেকে আমি যখনই ঐ ঘরে (রওজায়) প্রবেশ করেছি, ‘উমরের কারণে লজ্জায় শরীরে চাদর (অতিরিক্ত পর্দা সহকারে) পেঁচিয়ে রেখেছি। (আল্লাহু আকবার) মিশকাতের এই হাদিসের ব্যাখ্যায়...
চ্যাট
বিশ্বকোষের সঙ্গে যোগাযোগ Messenger-এ চ্যাট করুন ইমেইলে প্রশ্ন পাঠান